logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ভয়াবহ ভূমিকম্প
    মিয়ানমারে ১,০০০ শয্যার হাসপাতাল যেন ‘মৃত্যুপুরী’

ভয়াবহ ভূমিকম্প
মিয়ানমারে ১,০০০ শয্যার হাসপাতাল যেন ‘মৃত্যুপুরী’

প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৫, ৫:৫৭:১১

শুক্রবার দুপুরে মিয়ানমারের সাগাইং শহরের কাছে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটির রাজধানী নেইপিদোর একটি ১,০০০ শয্যার হাসপাতালকে ‘গণহতাহতের এলাকা’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, এখন পর্যন্ত হাসপাতালটিতে কতগুলো মৃতদেহ এসেছে আর কতজন মারা গেছেন- তা নিশ্চিত নয়। তবে এ পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে মান্দালয়ের একটি মসজিদে জুমআ’র নামাজরত অবস্থায় ছাদ ধসে ১০ জনের প্রাণহানী ঘটেছে। আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

হাসপাতালের অবস্থা

নেইপিদোর ওই হাসপাতালটির নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে এটি রাজাধানী শহরের অন্যতম বৃহৎ হাসপাতাল।

এএফপি জানিয়েছে, আগত আহতদের হাসপাতালের বাইরেই রাস্তার পাশে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেককে স্ট্রেচারে শুইয়ে স্যালাইন দেওয়া হচ্ছে, আর স্বজনরা তাদের পাশে দাঁড়িয়ে কাঁদছেন।

একজন চিকিৎসক বলেছেন, ‘আমি আগে এমন দৃশ্য দেখিনি। আমরা পরিস্থিতি সামলানোর চেষ্টা করছি, তবে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি’।

এদিকে ভূমিকম্পের প্রভাবে হাসপাতালের ভবনটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবেশপথের অংশ ধসে পড়ায় সেখানে একটি গাড়ি চাপা পড়েছে।

ভূমিকম্পের প্রভাব

মান্দালয় ও সাগাইং শহরে বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরাবতী নদীর পুরোনো সেতু পুরোপুরি ধসে পড়েছে।
থাইল্যান্ড সীমান্তবর্তী একটি বৌদ্ধ মঠ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এদিকে মিয়ানমার সীমান্ত সংলগ্ন চীনের ইউনান প্রদেশে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় ভূকম্পন সংস্থা এটি ৭.৯ মাত্রার বলে জানিয়েছে।

সেইসঙ্গে ভারতের কলকাতা, মণিপুর এবং বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামেও হালকা কম্পন অনুভূত হয়েছে।

থাইল্যান্ডে জরুরি অবস্থা ঘোষণা

এদিকে মিয়ানমারের পাশাপাশি শক্তিশালী ভূমিকম্প থাইল্যান্ডের ব্যাংকক পর্যন্ত অনুভূত হয়েছে। এতে ব্যাংককের একটি ৩০ তলা নির্মাণাধীন ভবন পুরোপুরি ধসে পড়েছে এবং সেখানে ৭৮ জন আটকে পড়েছেন। এতে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ভবনটি সরকারি অফিস ভবন হিসেবে ব্যবহারের কথা ছিল।

এছাড়া আরও বেশকিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

একটি ভিডিওতে দেখা যায়, মেট্রো স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেন প্রচণ্ডভাবে কাঁপছে। অন্য একটি ভিডিওতে দেখা যায়, একটি বহুতল ভবনের ছাদে থাকা সুইমপুল থেকে পানি উপচে পড়ছে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘আমি ঘটনাস্থলে পৌঁছানোর পর মানুষকে চিৎকার করে সাহায্য চাইতে শুনেছি’।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক এর আরও খবর
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

সর্বশেষ সংবাদ
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
<span style='color:#ff0000;font-size:16px;'>জুলাই হত্যাকাণ্ড</span> <br> হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top