logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. ডিসি যখন পরিচ্ছন্ন কর্মী!

ডিসি যখন পরিচ্ছন্ন কর্মী!

প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৫, ১২:১৭:৫৮

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ঠাকুরগাঁও শহরকে ‘পরিচ্ছন্ন নগরী’ হিসেবে দেশের কাছে উপস্থাপন করার লক্ষ্যে স্থানীয় বড় মাঠের আবর্জনা কুড়িয়ে পরিষ্কার করলেন জেলা প্রশাসক (ডিসি) ইশরাত ফারজানা।

বৃহস্পতিবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে কল্যাণ রাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা আলোচনায় অংশ নেওয়ার পর মাঠ পরিষ্কারের উদ্যোগ নেন ডিসি। এ সময় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কাগজের টুকরা, চিপসের প্যাকেট, প্লাস্টিক বর্জ্য নিজ হাতে তুলে ঝুড়িতে ভরে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দেন তিনি।

এ কাজে অংশ নেন- পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আল মামুন, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনরা নানান মন্তব্য করেন।

ফারিয়া আক্তার মিতু জেলা প্রশাসকের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন- শুধু ভাইরাল হওয়ার জন্য নয়; সমাজ ও রাষ্ট্রের কল্যাণে তিনি আরও নিবেদিত হবেন এটাই আমাদের কাম্য।

আরেক নেটিজেন লিখেছেন- খুব অল্প সময়ে নবাগত জেলা প্রশাসক মানুষের হৃদয় জয় করেছে। তার মহৎ উদ্যোগকে আন্তরিকভাবে সবার সহযোগিতা করা উচিত।

বালিয়াডাঙ্গী উপজেলার স্কুল হাট এলাকার কৃষক শরিফুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের সদিচ্ছা আছে -তবে তার পাশে সবার থাকা দরকার।

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী লামিয়া বলে- নতুন জেলা প্রশাসক আমাদের মাতৃস্নেহে দেখেন। উনার আন্তরিকতা ও মমতা বন্ধন আমরা আবেগাপ্লুত হয়ে যাই।

জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, ঠাকুরগাঁও জেলা বড় মাঠ চমৎকার একটি স্থান। এখানে খেলাধুলার পাশাপাশি বিকালে লোকজন বেড়াতে আসেন। মাঠে আসলে মন খারাপ হয়ে যায়। দেখা যায় পলিথিন কাগজ যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকের সমাজ সেবা প্রোগ্রামে এ মাঠে যারা উপস্থিত ছিলাম তারা সবাই মাঠে যত কাগজের টুকরো পলিথিন এগুলো পরিষ্কার করে ফেলেছি। এরপর থেকে এ জেলায় যেখানে যেখানে ময়লা পড়ে থাকবে আমরা ওখানে আমাদের স্বেচ্ছাসেবকদের নিয়ে উপস্থিত হয়ে নিজেরা ময়লা পরিষ্কার করে এ জেলা শহরটিকে একটি পরিষ্কার শহর হিসেবে জনগণের সামনে উপস্থাপন করব।

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top