logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. পর্যটন
3. নিষেধাজ্ঞা কাটিয়ে চাঙা হচ্ছে খাগড়াছড়ির পর্যটন খাত

নিষেধাজ্ঞা কাটিয়ে চাঙা হচ্ছে খাগড়াছড়ির পর্যটন খাত

প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৪, ৭:৪৭:০০

দেড় মাসের ভ্রমণ নিষেধাজ্ঞা কাটিয়ে চাঙা হয়ে উঠেছে খাগড়াছড়ির পর্যটন খাত। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কয়েকদিন পর্যটক সমাগম কম থাকলেও সময়ের ব্যবধানে তা বেড়েছে। পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক থাকলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটন মৌসুমে ভালো ব্যবসা হওয়ার আশা ব্যবসায়ীদের।

সারা বছর পর্যটক সমাগম থাকলেও হেমন্ত ও শীতে পর্যটক সমাগম বাড়ে। পাহাড়ের নয়নাভিরাম সৌন্দর্য দেখতে খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা, রিছাং ঝরনা, মায়াবিনী লেক, জেলা পরিষদ পার্কসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করেন পর্যটকরা। খাগড়াছড়ির পাশাপাশি সাজেকেও বেড়েছে পর্যটক সমাগম। সাজেক পর্যটন কেন্দ্রের রুইলুই ও কংলাক পাড়ার অধিকাংশ কটেজ ও রির্সোট বুকিং হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর পাহাড়ে বেড়াতে এসে খুশি পর্যটকরা।

ঢাকা থেকে পর্যটক মেহেদী হাসান রুবেল ও শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, প্রায় দেড় পাহাড়ে ভ্রমণ বন্ধ ছিল। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বেড়াতে এসেছি। বেশ ভালো লাগছে। সাজেকে রাত যাপন করব। কাল খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র ঘুরব। হেমন্তে পাহাড় খুব সুন্দর থাকে। তাই বেড়ানোর এটাই ভালো সময়। এখানকার নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো। দেড় মাস বন্ধ থাকার পর অতিথি বাড়ায় খুশি পর্যটন সংশ্লিষ্টরা। আগামী ফেব্রুয়ারি পর্যটন মৌসুমে ভালো ব্যবসা হওয়ার আশা ব্যবসায়ীদের।

বেসরকারি হোটেল অরন্য বিলাসের ব্যবস্থাপক আব্দুর রশীদ সাগর গণমাধ্যমকে বলেন, দেড় মাস কোন পর্যটক ছিল না। আমাদের আয় একেবারে বন্ধ ছিল। পর্যটক আশায় ব্যবসা আবারো চাঙা হচ্ছে। প্রতিদিনই রুম বুকিং পাচ্ছি।

আসন্ন শীত মৌসুমে পর্যটকদের বরণ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি পর্যটন মোটেলের ইনচার্জ উত্তম কুমার মজুমদার।

পর্যটন এর আরও খবর
সর্বাধিক দ্বীপ রয়েছে যে দেশগুলোতে

সর্বাধিক দ্বীপ রয়েছে যে দেশগুলোতে

কোথায় যাবেন
থাইল্যান্ড নাকি ভিয়েতনাম

কোথায় যাবেন
থাইল্যান্ড নাকি ভিয়েতনাম

কাল থেকে খুলছে সাদা পাথর পর্যটনকেন্দ্র

কাল থেকে খুলছে সাদা পাথর পর্যটনকেন্দ্র

মাধবকুণ্ড ও ইকোপার্কে সতর্কতার সঙ্গে সৌন্দর্য উপভোগের আহ্বান

মাধবকুণ্ড ও ইকোপার্কে সতর্কতার সঙ্গে সৌন্দর্য উপভোগের আহ্বান

সর্বশেষ সংবাদ
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top