logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. বেলিংহাম বা সাকা নন, ইংল্যান্ডের বর্ষসেরা পালমার

বেলিংহাম বা সাকা নন, ইংল্যান্ডের বর্ষসেরা পালমার

প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৪, ৬:৫৯:৩৯

ইংল্যান্ড জাতীয় দলে কোল পালমারের অভিষেকের এক বছরও হয়নি। এর মধ্যেই দেশটির বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হলেন চেলসি উইঙ্গার কোল পালমার।

জাতীয় দলে পারফরম্যান্সের ভিত্তিতে সমর্থকদের ভোটে নির্বাচন করা হয় সেরা খেলোয়াড়। ২০২৩-২৪ মৌসুমের সেরা খেলোয়াড় হয়েছেন ২২ বছর বয়সী পালমার। রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম দ্বিতীয় ও গত দুইবারের বিজয়ী আর্সেনাল তারকা বুকায়ো সাকা হয়েছেন তৃতীয়।

পালমারের অভিষেক ২০২৩ সালের নভেম্বরে মাল্টার বিপক্ষে। ইংল্যান্ড সেই ম্যাচটি জেতে ২-০ গোলে। ইংল্যান্ডের হয়ে পালমার এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৯টি, এর মধ্যে প্রথম একাদশে ছিলেন মাত্র দুই ম্যাচে।

পালমারের ইংল্যান্ডের হয়ে ৫ ম্যাচই খেলেছেন সর্বশেষ ইউরোতে। স্পেনের কাছে ফাইনাল ১টি গোল করেও দলকে চ্যাম্পিয়ন বানাতে পারেননি। ইংল্যান্ডের জার্সিতে তাঁর গোল ২টি। ইউরো ফাইনালের আগেই গত মে মাসে প্রথম গোলটি পেয়েছেন বসনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে।

২০২৩-২৪ মৌসুমে শুরুতে ম্যানচেস্টার সিটি থেকে পালমারকে কিনে নেয় চেলসি। পশ্চিম লন্ডনের ক্লাবটির হয়ে শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স পালমারের। লিগে ৩৩ ম্যাচে ২২ গোল করার পাশাপাশি ১১টি গোলে সহায়তাও করেছেন এই ইংলিশ তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে গোল ২৫টি। চলতি মৌসুমে এরই মধ্যে লিগে ৭ ম্যাচে পালমার গোল করেছেন ৬টি। এর মধ্যে ২৮ সেপ্টেম্বর লিগে ব্রাইটনের বিপক্ষে ১০ মিনিটের মধ্যে করেন হ্যাটট্রিক, ২০ মিনিটের মধ্যে করেছেন ৪ গোল।

২০১০ সালে অ্যাশলি কোলের পর চেলসির প্রথম ফুটবলার হিসেবে ইংল্যান্ডের বর্ষসেরা হয়েছেন পালমার। এর আগে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডও চেলসির খেলোয়াড় থাকতেই বর্ষসেরা হয়েছিলেন।
২০০৩ সালে প্রবর্তিত এই পুরস্কার পেয়েছেন হ্যারি কেইন, ওয়েইন রুনি, ডেভিড বেকহামরাও।

খেলা এর আরও খবর
শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের

শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের

লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

সর্বশেষ সংবাদ
প্রথম বাংলাদেশি হিসেবে ডলি বেগম কানাডার এমপি নির্বাচিত
প্রথম বাংলাদেশি হিসেবে ডলি বেগম কানাডার এমপি নির্বাচিত
প্রথম পর্যায়ে ২২০৬৭ জন পেলেন ‘কৃষক কার্ড’
প্রথম পর্যায়ে ২২০৬৭ জন পেলেন ‘কৃষক কার্ড’
থাইল্যান্ডে নববর্ষের ছুটিতে একের পর এক দুর্ঘটনা, নিহত ১৫৪
থাইল্যান্ডে নববর্ষের ছুটিতে একের পর এক দুর্ঘটনা, নিহত ১৫৪
৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান
৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান
আরব আমিরাতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আরব আমিরাতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের
শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের
শাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদ্‌যাপন
শাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদ্‌যাপন
নববর্ষের আনন্দে বিষাদের ছায়া, দেয়াল ধসে শিশুর মৃত্যু
নববর্ষের আনন্দে বিষাদের ছায়া, দেয়াল ধসে শিশুর মৃত্যু
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী</span> <br> বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান
সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী
বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান
সিলেটে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন
সিলেটে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন
<span style='color:#ff0000;font-size:16px;'>মৌলভীবাজারে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে শ্রমমন্ত্রী</span> <br> জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা
মৌলভীবাজারে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে শ্রমমন্ত্রী
জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা
মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
হঠাৎ কমলো তেলের দাম
হঠাৎ কমলো তেলের দাম
কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির  উদ্যোগে ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top