logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. মৌলভীবাজার
3. বড়লেখার ভূমিদস্যু লাল মিয়ার ৩ বছরের জেল

বড়লেখার ভূমিদস্যু লাল মিয়ার ৩ বছরের জেল

প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৩, ৭:৫০:৫৬

মৌলভীবাজার বড়লেখা জমিদার বাড়ি দখলে অভিযুক্ত লাল মিয়ার ৩ বছরের সাজা দিয়েছেন সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালত। বড়লেখা জমিদার বাড়ির অন্যতম উত্তরাধিকার রনজিৎ কুমার রায়ের করা মামলায় সম্প্রতি এ সাজা হয়। জালিয়াতির মাধ্যমে দেবত্তোর সম্পত্তি দখলের অভিযোগে লাল মিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আরেকটি মামলা বর্তমানে চলমান আছে।

জানা গেছে, লাল মিয়া দীর্ঘদিন ধরে পারিবারিক দেবোত্তর সম্পত্তি দখলের চেষ্টা করে আসছেন। দখল ঠেকাতে পুরকায়স্ত পরিবারের অন্যতম অংশীদার ঢাকায় বসবাসরত রনজিৎ কুমার রায় মৌলভীবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বড়লেখা থানা, দুদকের বিভাগীয় কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ করেন। এ কারণে রনজিৎকে নানাভাবে হয়রানির চেষ্টা করেন লাল মিয়া। শুরুতে প্রাণনাশের হুমকি এবং বিভিন্নভাবে আর্থিক প্রলোভন দেখান। তাতেও কাজ না হওয়ায় এক পর্যায়ে সামাজিকভাবে হেয় করতে বিভিন্ন কুরুচিপূর্ণ মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানির চেষ্টা করেন।

এ পরিস্থিতিতে ২০১৯ সালে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন তিনি। মামলাটি পরে সাইবার ট্রাইব্যুনালের সিলেট বিভাগীয় কার্যালয়ে স্থানান্তর হয়।

সিলেটের সাইবার ট্রাইব্যুনাল আদালত উভয় পক্ষের যুক্তি তর্ক শোনেন। পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক রিপোর্ট সংগ্রহ করেন। সেখানে লাল মিয়ার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত হলে তাকে সাজা দেন আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনের ৩টি ধারায় আলাদাভাবে লাল মিয়ার মোট ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। তবে সব দণ্ড একসঙ্গে চলবে বিধায় তাকে ৩ বছরের জেল খাটতে হবে।

এ বিষয়ে মামলার বাদী রনজিৎ কুমার রায় বলেন, লাল মিয়া জোর করে আমাদের পারিবারিক দেবত্তোর সম্পত্তি দখলের চেষ্টা করেন। এতে বাঁধা হয়ে দাঁড়ানোয় নানাভাবে আমাকে হুমকি দিয়ে আসছিলেন। এক পর্যায়ে বিভিন্ন মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম এবং আমার ঘনিষ্টজনের কাছে এসএমএস করেন। এ কারণে আমি মামলা দায়ের করেছিলাম।

বিয়ানিবাজার-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে বড়লেখার পানিধার গ্রামে প্রায় ১০ বিঘা জমি নিয়ে রাম কুমার পুরকায়স্থের জমিদার বাড়ির অবস্থান। তবে জমিদারের উইল করা মোট পারিবারিক দেবত্তোর সম্পত্তি ১ হাজার ৩০৪ একর। এ জমি দখলের জন্য একাংশে টিনের ঘর নির্মাণ করেন লাল মিয়া। তার দাবি, ২০১৭ সালের জুনে জমিদারের নাতি রাধা কান্ত পুরকায়স্থ এ জমির মধ্যে ১৮ শতক আছার উদ্দিনকে আমমোক্তার নিযুক্ত করেন। এই আমমোক্তার নামার ক্ষমতাবলে তিনি ৯ দশমিক ৪৬ শতক ভূমি যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ, জালাল আহমদ, জসীম উদ্দিনের কাছে বিক্রি করেন। সে সূত্রে প্রবাসীর ভগ্নিপতি লাল মিয়া টিনের ঘর নির্মাণ করে ওই জমি দখল করেছেন। তবে তাদের ভুয়া কাগজের জালায়াতির বিষয়টি দুদকের তদন্তে প্রমাণিত হয়েছে। অভিযোগপত্রে লাল মিয়াসহ ১০ জনকে অভিযুক্ত করা হয়।

জমিদার বাড়ির উত্তরাধিকার ও রনজিৎ কুমার রায়ের কাকা শ্যামাকান্ত রায় বলেন, ভূমিদস্যু চক্রের ভয়-ভীতিতে আমি ও আমার ভাতিজার পরিবার দীর্ঘদিন রাতে বাড়িতে থাকতে পারি না। বড়লেখার লতিফ মেম্বারের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে জমি দখলে সক্রিয় রয়েছে।

মৌলভীবাজার এর আরও খবর
বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত

বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত

মৌলভীবাজারে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে শ্রমমন্ত্রী
জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা

মৌলভীবাজারে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে শ্রমমন্ত্রী
জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা

শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

পরকীয়ার জেরে মালিককে পিটিয়ে মারলেন গাড়িচালক

পরকীয়ার জেরে মালিককে পিটিয়ে মারলেন গাড়িচালক

সর্বশেষ সংবাদ
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
৭ বারের এমপি দবিরুল ইসলাম আর নেই
৭ বারের এমপি দবিরুল ইসলাম আর নেই
৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত
সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত
সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প
নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প
মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা
চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা
লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম
লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
আজ পবিত্র হজ
আজ পবিত্র হজ
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top