logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সিলেট
3. এ বছর ১৫ লাখ কর্মী বিদেশ পাঠানো হবে: মন্ত্রী ইমরান আহমদ

এ বছর ১৫ লাখ কর্মী বিদেশ পাঠানো হবে: মন্ত্রী ইমরান আহমদ

প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ১০:৪৭:৫১

দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর গত ডিসেম্বরে মালয়েশিয়ার কর্মী পাঠানোর সমঝোতা চুক্তি হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ।

তিনি জানান, শিগগিরই মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আসছেন; এরপরই চুক্তি বাস্তবায়নের কাজ শুরু হবে। মালয়েশিয়ায় রাজনৈতিক পরিবর্তনের কারণে চুক্তি বাস্তবায়নে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে, অচিরেই বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত চারশো পরিবারের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটি ও হংকং রেডক্রসের সহায়তায় গৃহনির্মাণ সামগ্রী ও নগদ অর্থ হস্তান্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আরেক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন , এ বছর গ্রীস, রোমানিয়া, ইতালি, মাল্টা, মালয়েশিয়াসহ বেশ কয়েকটি দেশে প্রায় ১৫ লাখ কর্মী পাঠানো হবে। নতুন নতুন শ্রমবাজারে প্রবেশের প্রক্রিয়াও চলছে। আসছে ফেব্রুয়ারিতে লিবিয়াতে গিয়ে চুক্তি করবেন বলে জানান প্রবাসীকল্যাণ মন্ত্রী।

এছাড়াও, চুক্তি অনুযায়ী গ্রীস ১৫ হাজার অবৈধ বাংলাদেশীকে বৈধতার সুযোগ দিচ্ছে। তবে, এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

প্রতিবছর গ্রীস চার হাজার করে মানুষ নেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা অনিয়মিত হিসেবে সেখান থেকে ফেরত আসবেন, তাদেরকে সেই চার হজারের মধ্যে অন্তর্ভুক্ত করার হতে পারে।

এরআগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইমরান আহমদ কারিগরী কলেজে নারীদের মধ্যে জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ এবং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উপহার দিয়েছেন মানচিত্র, পতাকা এবং একটি দেশ। বঙ্গবন্ধুর সেই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়তে হলে টেকনিক্যাল শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল ২০৪১ বাস্তবায়ন করতে গরিব দুঃখী মানুষকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি আমাদের টেকনিক্যাল শিক্ষা ও দক্ষতা অর্জন করতে হবে।

সেলাই মেশিন বিতরণ এবং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।

সিলেট এর আরও খবর
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

সর্বশেষ সংবাদ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top