logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস
  3. এমবিই খেতাব পেলেন জগন্নাথপুরের সৈয়দ সামাদ আলী

এমবিই খেতাব পেলেন জগন্নাথপুরের সৈয়দ সামাদ আলী

প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৩, ১০:৪৫:১৫

স্টাফ রিপোর্টার : নিজ সম্প্রদায়ের কাছে শিক্ষাকে সহজলভ্য করতে অবদান রাখায় রাজা চার্লসের প্রথম নববর্ষ সম্মাননা এমবিই খেতাবে ভূষিত হয়েছেন নর্থ ইষ্টের সান্ডারল্যান্ডের অধিবাসী বাঙালি বংশোদ্ভূত সৈয়দ সামাদ আলী।

বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাধীন সৈয়দপুর গ্রামের সন্তান ৫০ বছর বয়সী সৈয়দ আলী বর্তমানে সান্ডারল্যান্ড শহরের থর্নহীল এবং সাউথমুর একাডেমিতে কাজ করছেন, যেখানে তিনি শহরের শিশুদের বাংলা শেখান।

মূলত: শহরের বাঙালি সম্প্রদায়ের শিশুদের এবং বিশেষ করে তাদের পিতামাতার জন্য শিক্ষাকে সহজলভ্য করতে সহায়তা করার জন্য তাঁকে এমবিই সম্মাননার জন্য মনোনীত করা হয়।

সান্ডারল্যান্ডের হাই বার্নেসে বসবাসকারী সৈয়দ আলী এর আগে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে তার নিজস্ব বাংলা পাঠ্য বই তৈরি করলে জিসিএসই ভাষা শেখানোর তার এই কাজ ডারহাম বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত হয়। এই কাজে উৎসাহী হয়ে সামাদ আলী ও তার ছাত্রদের গত বছর নর্থ ইষ্ট উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান উৎসব কর্তৃপক্ষ।

এমবিই সম্মাননা প্রাপ্তীতে প্রতিক্রিয়া ব্যক্ত করে ২৩ বছর আগে বাংলাদেশ থেকে সান্ডারল্যান্ডে চলে আসা সৈয়দ সামাদ আলী বলেন, “আমি এই সম্মান পেয়ে গর্বিত। এই সম্মাননা শুধু আমার নয়, সান্ডারল্যান্ড শহরের পুরো বাঙালি কমিউনিটির। পুরো কমিউনিটি এতে গর্বিত।”

তিনি বলেন, “আমি চাই না সুবিধাবঞ্চিত শিশু বা ভাষা প্রতিবন্ধকতা আছে এমন কেউ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হোক, আর তাই আমার এই চেষ্টা”।

সৈয়দ সামাদ আলীর কাজের একটি মূল ক্ষেত্র হল বাঙালি সম্প্রদায়ের পিতামাতা এবং শিশুদের পরিবারকে সহায়তা করা । এর মধ্যে রয়েছে পিতামাতার অনুবাদক হিসাবে কাজ করা, সপ্তাহান্তে কমিউনিটি ভাষা ক্লাসে শিক্ষাদান এবং ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার সাথে অপরিচিত অভিভাবকদের সহায়তা করার জন্য শহরের কেন্দ্রীয় মসজিদের সাথে কাজ করা।

সৈয়দ বলেন, “বর্তমান প্রজন্মের জন্য ইংরেজি তাদের প্রথম ভাষা, কিন্তু এটি বাবা-মা এবং দাদা-দাদিদের ক্ষেত্রে নয়, যাদের প্রায় ৫০ শতাংশ পুরোপুরি ইংরেজি ভাষায় কথা বলতে পারেন না।”

উল্লেখ্য, সৈয়দ সামাদ আলী বৃটেনে আসার পূর্বে ক্রীড়ামোদী ও শিক্ষানুরাগী হিসাবে দক্ষতার সাথে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আইএ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ (তৎকালীন) থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রী শেষ করে সিলেটের একটি বেসরকারি কলেজে অধ্যাপনা করেন তিনি। তিনি ঐতিহ্যবাহী সৈয়দপুর সাধারণ পাঠাগারের উপ-পরিচালক গ্রন্থ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং ক্রীড়ামোদী হিসাবে পরিচিতি ও দক্ষতার জন্য তৎকালীন এমসি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে “আলী- তাহমীম” পরিষদে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করেন।

প্রবাস এর আরও খবর
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top