logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. বৃটিশ বাংলাদেশী হুজহু’র ১তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণী অনুষ্ঠান ৮ নভেম্বর 

বৃটিশ বাংলাদেশী হুজহু’র ১তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণী অনুষ্ঠান ৮ নভেম্বর 

প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২২, ৮:১৬:৫৮

স্টাফ রিপোর্টার : বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্রিটিশ বাংলাদেশী হুজহু’র প্রকাশনা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের ১৩তম আসর। প্রতিবারের মতো ৮ই নভেম্বর মঙ্গলবার লন্ডনের অভিজাত ভেন্যু মেরিডিয়ান গ্র্যান্ড হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে হুজহু‘র এবারের আয়োজন। এ উপলক্ষ্যে গত ৩১ শে অক্টোবর সোমবার  পূর্ব লন্ডনের এলএমসির সেমিনার রুমে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে এবারের অনুষ্ঠানের প্রস্তুতি ও পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন হুজহু’র প্রতিষ্ঠাতা আব্দুল করিম গণি। তিনি জানান, নতুনত্ব নিয়েই আমাদের এই প্রকাশনা প্রতি বছর আপনাদের সামনে উপস্থাপন করে আসছি। হুজহু’র ২০২২ সালের এই প্রকাশনায় বরাবরের মতো স্থান পেয়েছে রাজনীতি, সিভিল সার্ভিস, ব্যবসা, মিডিয়া, সমাজ সেবা এবং সংস্কৃতি, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে  সফল বৃটিশ বাংলাদেশীরা।

তিনি আরো বলেন, বৃটেনের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্রিটিশ বাংলাদেশীদের পরিচয় করিয়ে দিতে হুজহু’র এটি ধারাবাহিক  প্রয়াস এটি। প্রকাশনার দীর্ঘ বারো বছর অতিক্রম করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং সবার সহযোগিতা থাকলে আমাদের এই প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। এই উদ্যোগ শুধুমাত্র সফল মানুষদের পরিচিতি তুলে ধরা নয়, বরং ভবিষ্যত প্রজন্মকে শেকড়ের সাথে সেতুবন্ধন এবং ভালো কাজে উৎসাহ প্রদান  ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরো বলেন, হুজহু’র প্রকাশনায় আমাদের কমিউনিটির যোগ্যতা সম্পন্ন সফল ও সৃজনশীল মানুষদের কর্ম তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অনেক মেধা, কষ্ট ও শ্রমের বিনিময়ে যারা এই কমিউনিটিকে বৃটেনের মূলধারায় নিয়ে এসেছেন, তাদের ঘাম ঝড়ানোর গল্প ধারাবাহিকভাবে  লিপিবদ্ধ করে আসছি ।

এ সময় তিনি জানান , এবারও বেশ কয়েকটি ক্ষেত্রে হাই প্রোফাইল সফল ব্যক্তিদেরকে হুজহু এওয়ার্ড প্রদান করা হবে।

অনুষ্ঠানের প্রস্তুতি ও পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন হুজহু’র প্রতিষ্ঠাতা আব্দুল করিম গণি।

এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে – চ্যানেল এস, জি টেন ডিজাইন এন্ড প্রিন্ট,  ইমপ্রেস মিডিয়া। পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় মেরিডিয়ান গ্রান্ড, ইভেন্ট পরিচালনায়  পার্ল এডভারটাইজিং  এবং একমাত্র চ্যারিটি পার্টনার হিসেবে রয়েছে – হিউম্যান রিলিফ ফাউন্ডেশন ।

স্পন্সরে রয়েছে – প্রাইম এস্টেট এজেন্ট, রোজেনবার্গ ফাইন্যান্সিয়াল সার্ভিস, ড্রিম স্পা , লন্ডন টি এক্সচেঞ্জ , এসিসি ট্যাক্স কন্সালট্যান্সি, এ এইছ এন্ড জেড লিমিটেড, এন আর বি  হলিডে রিসোটর্স জেএমজি এয়ার কার্গো, ব্লুস্টোন ফাইন্যান্স,  এপেক্স একাউন্টেন্সী, পার্পল আই, ইউরোশিয়া ফুড সার্ভিস, ইউনি সফট।

এছাড়া আরো সহযোগিতায় রয়েছে – ভ্যানটেজ এক্সিডেন্ট ম্যানেজম্যান্ট,  সিটিগেইট একাউন্টেট, ইভকো, মীরা গার্ডেন হোটেল , এপিজি প্রপার্টি ম্যানেজম্যান্ট,  ব্রিট বাজার, এবল কেয়ার, প্রিয়, ইভারেড কন্সট্রাকশন এবং রেসকিউ এইড।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন মেরিডিয়ান গ্রান্ডের ফাহমিনা চৌধুরী, চ্যানেল এস’এর ব্যবস্থাপনা পরিচালক তাজ চৌধুরী, জেএমজি কার্গোর ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ, প্রাইম এস্টেট এজেন্ট এর পরিচালক- কাজী আরিফ,  লন্ডন টি এক্সচ্যান্স এর সিইও- আলীউর রহমান, হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের ফান্ডরাইজিং ম্যানেজার – খাইরুল শাহেদ, রোজেনবার্গ ফাইন্যান্সিয়াল সার্ভিস এর পরিচালক- আবু রাফিয়ান, এসিসি ট্যাক্স কন্সালট্যান্সি এর ম্যানেজিং ডিরেক্টর তপন সাহা ।

এ সময় হুজহু এর পরিচালনা পর্ষদের সদস্য ব্যারিষ্টার আনোয়ার বাবুল, সোয়েব কবীর, আহাদ আহমেদ,  ফারুক মিয়া এমবিই, সাজিয়া আফরিন চৌধুরী, মোহাম্মদ আলী, কয়েস উদ্দিন ও তানভীর হাসান উপস্থিত ছিলেন।

বৃটিশ বাংলাদেশী হুজহু’র নির্বাহী সম্পাদক সুহানা আহমেদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বাংলা মিডিয়ার সকল টিভি ও সংবাদপত্রের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউ কে এর আরও খবর
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া

যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া

প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

সর্বশেষ সংবাদ

এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top