logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. চার্চিল থেকে ট্রাস, ১৬ জন প্রধানমন্ত্রী পেলেন ব্রিটিশ রা

চার্চিল থেকে ট্রাস, ১৬ জন প্রধানমন্ত্রী পেলেন ব্রিটিশ রা

প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১১:০০:৪৭

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৫২ সালে সিংহাসনে আরোহণ করেন। তিনি সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসনে থাকা ব্যক্তিদের একজন। রানি রাষ্ট্রপ্রধান হলেও যুক্তরাজ্যের সরকারব্যবস্থার প্রধান প্রধানমন্ত্রী। দ্বিতীয় এলিজাবেথ তাঁর ৭০ বছরের শাসনামলে যুক্তরাজ্যে একে একে ১৬ জন প্রধানমন্ত্রী পেয়েছেন।

বিপর্যস্ত অর্থনীতি, করোনার বিধিনিষেধ উপেক্ষা করে পার্টি আয়োজন করাসহ নানা সমালোচনা মাথায় নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বিদায় নিচ্ছেন। গত জুলাইয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন। এরপর থেকে দেশটির নতুন প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। কয়েক দফা ভোটাভুটির পর আজ সোমবার পার্টির প্রধান নির্বাচিত হন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। তিনিই হচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।

এখন দ্বিতীয় এলিজাবেথের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন বরিস জনসন। এর পরই বরিস জনসনের উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী পদে ট্রাসের নিয়োগ অনুমোদন করবেন রানি। লৌহমানবী মার্গারেট থ্যাচার ও থেরেসা মের পর ট্রাস হতে যাচ্ছেন যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমন্ত্রী।

রানী দ্বিতীয় এলিজাবেথের শাসনামলে তিনি যে ১৬ জন প্রধানমন্ত্রী পেয়েছেন, তাঁদের মধ্যে ১১ জন কনজারভেটিভ পার্টির, বাকি পাঁচজন লেবার পার্টির। ১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ যখন সিংহাসনে বসেন, তখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন কনজারভেটিভ পার্টির নেতা উইনস্টন চার্চিল। তিনি ১৯৫৫ সাল পর্যন্ত সরকারপ্রধান ছিলেন। এরপর দেশটির প্রধানমন্ত্রী হন একই দলের অ্যান্থনি ইডেন। তিনি সরকারপ্রধান থাকেন ১৯৫৭ সাল পর্যন্ত।

১৯৫৭ সাল থেকে ১৯৬৩ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন হ্যারল্ড ম্যাকমিলান। ১৯৬৩–৬৪ সালে এ পদে আসেন অ্যালেক ডগলাস–হোম। দুজনই কনজারভেটিভ পার্টির নেতা ছিলেন। এরপর ১৯৬৪ সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন লেবার নেতা হ্যারল্ড উইলসন। ১৯৭০ সালে উইলসনের স্থলাভিষিক্ত হন কনজারভেটিভ পার্টির নেতা এডওয়ার্ড হিথ। তিনি ১৯৭৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন।

হিথের পর ১৯৭৪ সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে আবারও আসেন লেবার নেতা হ্যারল্ড উইলসন। দুই বছর পর তাঁর স্থলাভিষিক্ত হন একই দলের জেমস ক্যালাঘান। তিনি ১৯৭৯ সাল পর্যন্ত সরকারপ্রধান ছিলেন। একই বছর যুক্তরাজ্যের সরকারপ্রধানের দায়িত্ব পান মার্গারেট থ্যাচার। তিনি যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী। কনজারভেটিভ পার্টির নেতা থ্যাচারের ১১ বছরের প্রধানমন্ত্রিত্ব শেষে ১৯৯০ সালে এ পদে বসেন জন মেজর। কনজারভেটিভ পার্টির নেতা মেজর ১৯৯০ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যের সরকারপ্রধান ছিলেন।

ইউ কে এর আরও খবর
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সর্বশেষ সংবাদ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top