logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. পঞ্চম শ্রেণি পাশ না করেই তিনি অভিজ্ঞ ডেন্টিস্ট!

পঞ্চম শ্রেণি পাশ না করেই তিনি অভিজ্ঞ ডেন্টিস্ট!


প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২২, ৭:৫১:১১

তাহিরপুর প্রতিনিধি : পঞ্চম শ্রেণি পাশ না করেই নিজেকে অভিজ্ঞ ডেন্টিস্ট পরিচয় দিয়ে গত এক যুগেরও অধিক সময় ধরে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন আব্দুল হান্নানে। বাংলাদেশ ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশন কিংবা কোনো অনুমোদন ছাড়াই কলেজ রোডে চালাচ্ছেন চিকিৎসা কার্যক্রম।

এমন অভিযোগ উঠেছে সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট কলেজ রোডে থাকা ডেন্টাল কেয়ারের পরিচালক ও কথিত ডেন্টিস্ট আব্দুল হান্নানের বিরুদ্ধে।

ভুক্তভোগীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে সরকারের স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় সারা দেশব্যাপী জেলা, উপজেলা স্বাস্থ্য বিভাগ, প্রশাসন,আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলরা মোবাইল কোর্টের মাধ্যমে সরকারের অনুমোদনহীন, লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল ক্লিনিক, ডেন্টাল কেয়ার কাম ক্লিনিক বন্ধে তৎপর হয়েছেন। কিন্তু অদৃশ্য কারণে কথিত হান্নানের অবৈধ ডেন্টাল কেয়ারসহ তাহিরপুরের বাদাঘাটে নামে বেনামে থাকা আরও একাধিক অনুমোদনহীন ডেন্টাল কেয়ার, ভুয়া ডেন্টিস্টদের ব্যাপারে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

বুধবার দুপুরে সরজমিন গিয়ে দেখা যায় তাহিরপুরের বাদাঘাট কলেজ রোড থাকা ডেন্টিস্ট আব্দুল হান্নানের ডেন্টাল কেয়ারের প্রবেশদ্বারের সামনের থাই গ্লাসের সঙ্গে লেখা রয়েছে একাধিক ডিগ্রি (ডি.ডি.টি.এ. কিউ,এইচ, সি.বি.ঢাকা) ও অভিজ্ঞ দন্ত চিকিৎসক।

বুধবার কথিত ডেন্টিস্ট হান্নানের নিকট তার শিক্ষাগত যোগ্যতা ও ডেন্টিস্ট দাবির বিপরীতে একাডেমিক এবং বাংলাদেশ ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন (অনুমোদনপত্র) কিংবা ডেন্টাল বিষয়ে ডিপ্লোমা কোর্স সমাপনীর কোনো সনদপত্র বা কাগজপত্র দেখাত চাইলে তা দেখাতে পারেননি।

এক পর্যায়ে তিনি নিজেকে যশোরের বাসিন্দা দাবি করে বলেন, আমি গত ১৫ বছর পূর্বে নেত্রকোনার জেলার বিভিন্ন গ্রামীণ হাটে ফুটপাতে হকারি করে দাঁতের মাজন ও বিভিন্ন মলম, ট্যাবলেট বিক্রয় করার পাশাপাশি কবিরাজি চিকিৎসা করতাম। এরপর ব্যবসার প্রসার ঘটনাতে ১৫ বছর পূর্বেই এক ব্যক্তির সঙ্গে পরিচয় হলে তার মাধ্যমে তাহিরপুরের বাদাঘাট এলাকায় এসে সপরিবারে বসবাস করতে থাকি। নিজের অভিজ্ঞতাকে পূঁজি করেই গত কয়েক বছর পূর্বে দন্ত চিকিৎসালয় নামে ডেন্টাল কেয়ারটি চালু করি কলেজ রোডের স্কুল মার্কেটে। ডি.ডি.টি.এ.কিউ.এইচ,সি.বি. (ঢাকা)সহ এসব ডিগ্রি প্রবেশ দ্বারের সামনে লেখার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

তাহিরপুরের বাদাঘাট এলাকায় আব্দুল হান্নানকে শুরুর দিকে আশ্রয়দাতা আব্দুস সহিদ বলেন, আমার জানা মতে হান্নান পঞ্চম শ্রেণি বা পাঠশালার পড়াশোনাই শেষ করতে পারেনি।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইইএনও) মো. রায়হান কবির বলেন, গত ৪ জুন শনিবার ওই বাজারে মোবাইল কোর্ট চলাকালে আব্দুল হান্নান কোনো বৈধ কাগজপত্র নেই জানালে আমরা তাকে ওই ডেন্টাল কেয়ার অনুমোদন সংগ্রহ করা বা ওই ডেন্টাল কেয়ার দ্রুত গুটিয়ে নেয়ার নির্দেশনা দিয়েছি। অন্যথায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন বলেন, যতদূর জানা গেছে ওই দন্ত চিকিৎসক বা একজন ভুয়া ডেন্টিস্ট হতে পারেন। আমার জানা মতে কোথাও ডেন্টাল কেয়ার চালু করতে হলে নূন্যতম এসএসসি পাস করার পর মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) হতে হবে। তাও বিডিএস ডেন্টাল সার্জনের অধীনে তাকে দন্ত চিকিৎসা সেবায় সহযোগী হিসাবে কাজ করতে হবে।

সুনামগঞ্জ এর আরও খবর
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top