logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. ব্রিটেনে কাউন্সিলর হলেন মৌলভীবাজারের ১৫ জন

ব্রিটেনে কাউন্সিলর হলেন মৌলভীবাজারের ১৫ জন

প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২২, ৯:২৬:৫৭

ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনে আপন দুই বোন ও স্বামী-স্ত্রীসহ মৌলভীবাজারের ১৫ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ব্রিটেনের মাটিতে মৌলভীবাজারবাসীর বিশাল এ জয়ে আনন্দ বিরাজ করছে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে।

জানা যায়, কার্ডিফ থেকে পুন:নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মৌলভীবাজার সদর উপজেলার মো. ফিরোজের মেয়ে বাবলিন মল্লিক ও জেসমিন চৌধুরী। বাবলিন ও জেসমিন আপন দুই বোন। নিউহাম কাউন্সিল থেকে বর্তমান কাউন্সিলর জেলার কুলাউড়া উপজেলার সন্তান জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান জসিম এবং একই ওয়ার্ড থেকে জসিমের স্ত্রী সাবেক কাউন্সিলর রহিমা রহমান নির্বাচিত হয়েছেন।

তাদের এমন বিজয়ে ব্রিটেনের পুরো বাঙালিপাড়ায় আনন্দের বন্যা বইছে। ফলাফল শোনার সঙ্গে সঙ্গে বিজয়ীদের স্বজন ও বন্ধু-বান্ধবরা দেশে মিষ্টি বিতরণ করেন।

এছাড়া নির্বাচিত কাউন্সিলররা হলেন- ইজলিংটন কাউন্সিল থেকে সাবেক মেয়র মৌলভীবাজার সদর উপজেলার জিলানী চৌধুরী, কার্ডিফ সিটি কাউন্সিল থেকে পৌর শহরের মুসলিম কোয়ার্টারের সালেহ আহমদ, লন্ডনের বার্কিং ও ডেগেনহাম কাউন্সিল থেকে সদর উপজেলার সন্তান মৌলভীবাজারের খ্যাতিমান শিশু সংগঠক মুহিবুল আলম চৌধুরী, হ্যান্সলো থেকে মুজিবুর রহমান, রেডব্রিজ কাউন্সিল থেকে বর্তমান কাউন্সিলর রাজনগর উপজেলার পুস্পিতা গুপ্ত, সদর উপজেলার সন্তান ও বড়লেখার পুত্রবধু সাঈদা চৌধুরী, হ্যারো এলাকা থেকে শ্রীমঙ্গলের শাহানিয়া চৌধুরী জেরিন, ক্যামডেন পেনক্রেস ও সোমার্স থেকে সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের সন্তান শাহাজান মিয়া (শাহ), জোসনা ইসলাম, জেসমিন চৌধুরী ও শাহিন মিয়া নির্বাচিত হয়েছেন।

লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরী জানান, যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে বিভিন্ন কাউন্সিলে রেকর্ড সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মেয়র পদে সরাসরি নির্বাচনে কেবল বাঙালিপাড়া টাওয়ার হ্যামলেটসে দুই বাংলাদেশি প্রার্থী লড়াইয়ে আছেন। ফলে সেখানকার নির্বাচনের দিকেই চোখ যুক্তরাজ্যের প্রায় ১০ লাখ বাংলাদেশির। টাওয়ার হ্যামলেটসের বর্তমান মেয়র লেবার পার্টির জন বিগসের সঙ্গে এবার লড়াইয়ে জিতেছেন সিলেটের সন্তান লুৎফুর রহমান।

বাবলিন মল্লিক ও জেসমিন চৌধুরী বলেন, ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি এবং মৌলভীবাজার জেলাবাসীর কাছে চিরকৃতজ্ঞ। তারা বলেন, ব্রিটেনের উন্নয়নের পাশাপাশি আমরা দেশের জন্যও কাজ করে যাব।

ইউ কে এর আরও খবর
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত

লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন

সর্বশেষ সংবাদ
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top