logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. কান ২০২২: প্রতিযোগিতা শাখায় রেকর্ডসংখ্যক নারী পরিচালক

কান ২০২২: প্রতিযোগিতা শাখায় রেকর্ডসংখ্যক নারী পরিচালক


প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২২, ১১:২০:২৬

কান চলচ্চিত্র উৎসবের ইতিহাসে প্রতিযোগিতা শাখায় প্রথমবারের মতো নারী পরিচালকদের রেকর্ডসংখ্যক পাঁচটি ছবি জায়গা করে নিলো। এগুলো তারা একক কিংবা যৌথভাবে বানিয়েছেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে আয়োজকরা অফিসিয়াল সিলেকশনের দ্বিতীয় ধাপের তালিকা প্রকাশ করে তথ্যটি জানিয়েছে।

কানের যেকোনও আসরে এর আগে প্রতিযোগিতা শাখায় নারী পরিচালকদের সর্বোচ্চ চারটি সিনেমা দেখা গেছে। ৭৫তম আসরে এসে অতীতের সব সংখ্যা ছাড়ালো। এবারের প্রতিযোগিতা শাখায় নির্বাচিত ২১টি চলচ্চিত্রের মধ্যে নারীরা একক কিংবা যৌথভাবে পরিচালনা করেছেন পাঁচটি ছবি। কানের ইতিহাসে এবারই প্রথম নারীদের পরিচালিত পাঁচটি ছবি স্বর্ণপামের জন্য মনোনীত হলো।

গত সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে সংবাদ সম্মেলনে অফিসিয়াল সিলেকশনের প্রথম ধাপ ঘোষণা করেন কান উৎসবের জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমোঁ। এরমধ্যে প্রতিযোগিতা শাখায় নির্বাচিত ১৮টি ছবির তালিকায় রয়েছে নারী পরিচালকদের তিনটি কাজ। এগুলো হলো ফ্রান্সের ক্লেয়ার ডেনির ‘স্টারস অ্যাট নুন’ ও ভালেরিয়া ব্রুনি তেদেস্কির ‘দ্য আলমন্ড ট্রি’ এবং যুক্তরাষ্ট্রের কেলি রাইকার্ডের ‘শোয়িং আপ’।

অফিসিয়াল সিলেকশনের দ্বিতীয় ধাপে প্রতিযোগিতা শাখায় যুক্ত হওয়া তিনটি ছবির মধ্যে নারী পরিচালকরা বানিয়েছেন দুটি। এগুলো হলো বেলজিয়ামের ফেলিক্স ফন খ্রোনিনেন ও শার্লোট ফান্দারমিয়ার্স পরিচালিত ‘দ্য এইট মাউন্টেনস’ (ইতালি/বেলজিয়াম) এবং ফ্রান্সের লেওনর সেরাইল পরিচালিত ‘মাদার অ্যান্ড সান’। প্রতিযোগিতা শাখায় আরেক নতুন সংযোজন স্পেনের আলবের্ত চেরার ‘টরমেন্ট অন দ্য আইল্যান্ডস’।

এবারের প্রতিযোগিতা শাখায় বিচারকদের কে নেতৃত্ব দেবেন তা এখনও ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপি ক্রুজ কিংবা হলিউড সুপারস্টার ব্র্যাড পিটকে প্রস্তাবটি দিয়েছে আয়োজকরা।

গত বছর ৭৪তম কান উৎসবে প্রতিযোগিতা শাখায় নির্বাচিত ২৪টির মধ্যে চারটির পরিচালক ছিলেন নারীরা। এরমধ্যে ফ্রান্সের জুলিয়া দুকুরনোর ‘তিতান’ জিতে নেয় স্বর্ণপাম। কানের ইতিহাসে এই সম্মানজয়ী দ্বিতীয় নারী তিনি। এর আগে নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন ১৯৯৩ সালে ‘দ্য পিয়ানো’ ছবির সুবাদে স্বর্ণপাম জিতে ইতিহাস গড়েন।

গত ১৪ এপ্রিল বিভিন্ন শাখার জন্য ৪৯টি ছবি নির্বাচন করে অফিসিয়াল সিলেকশন ঘোষণা করা হয়। একসপ্তাহ পর তালিকায় আরও ১৭টি সিনেমা সংযোজনের ফলে সংখ্যাটা দাঁড়ালো ৬৬। ৭৫তম কানে প্রতিযোগিতা শাখার পাঁচটিসহ সব মিলিয়ে ১৫টি ছবি একক কিংবা যৌথভাবে পরিচালনা করেছেন নারীরা।

অফিসিয়াল সিলেকশনের দ্বিতীয় ধাপের তালিকায় আঁ সার্তে রিগায় থাকা চারটি ছবির মধ্যে নারীরা পরিচালনা করেছেন তিনটি। এগুলো হলো এমিলি আতেফের ‘মোর দ্যান এভার’ (জার্মানি/ফ্রান্স), ফিলিস্তিনের মাহা হাজের ‘মেডিটেরানিয়ান ফিভার’ এবং মরক্কোর মরিয়ম তুজানির ‘দ্য ক্যাফটান ব্লু’। এছাড়া আছে তিউনিসিয়ার লটফি ন্যাথানের প্রথম ছবি ‘হারকা’।

বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় স্পেশাল স্ক্রিনিংয়ে নতুন সংযোজন হয়েছে নারী পরিচালকদের তিনটি ছবি। এগুলো হলো দোরোতেয়া দ্রুমেভার ‘দ্য ভেগাবন্ডস’ (জার্মানি), ফ্রান্সের আমান্দিন ফ্র্যঁদো ও বেনিয়ামিন মাস্যুবের অ্যানিমেটেড ছবি ‘লিটল নিকোলাস হোয়াট আর উই ওয়েটিং ফর টু বি হ্যাপি?’ এবং ফ্রান্সের মারি পেরেনেস ও সাইমন দ্যঁপারদোর প্রামাণ্যচিত্র ‘ফেমিনিস্ট রেসপন্স’। তাদের সবারই পরিচালক হিসেবে প্রথম কাজ এসব।

স্পেশাল স্ক্রিনিংয়ে আরও যুক্ত হয়েছে পর্তুগালের টিয়াগো গেডেস পরিচালিত ‘উইন্ড রিমেইনিং’ এবং চিলির প্যাট্রিসিও গুজমানের প্রামাণ্যচিত্র ‘মাই ইমাজিনারি কান্ট্রি’।

প্রতিযোগিতা শাখার বাইরে নির্বাচিত হয়েছে ফ্রান্সের লুই গাহেল পরিচালিত ‘দ্য ইনোসেন্ট’। কান প্রিমিয়ারে নতুন সংযোজন ফ্রান্সের সার্জ বোজোঁ পরিচালিত ‘দোঁ হুয়ান’, দ্যেঁমিনিক মলের ‘দ্য নাইট অব টুয়েলভ’ এবং ইমানুয়েল মুহে পরিচালিত ‘ক্রনিকল অব অ্যা টেম্পোরারি অ্যাফেয়ার’। মিডনাইট স্ক্রিনিং শাখায় নেওয়া হয়েছে বেলজিয়ামের আদিল এল আরবি ও বিলাল ফালাহ পরিচালিত ‘রেবেল’।

আগামী ১৭ মে শুরু হবে এবারের কান উৎসব। উদ্বোধনী ছবি হিসেবে থাকছে অস্কারজয়ী ফরাসি পরিচালক মিশেল আজানাভিসুসের ‘ফাইনাল কাট’। উৎসব চলবে ২৮ মে পর্যন্ত। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন বেলজিয়ান অভিনেত্রী ভার্জিনি এফিরা।

বিনোদন এর আরও খবর
রাজকীয় আদলে গড়া গৌরীর বিয়ের আংটি, নির্মাণে ব্যয় হয়েছে ২৫৬ ঘণ্টা

রাজকীয় আদলে গড়া গৌরীর বিয়ের আংটি, নির্মাণে ব্যয় হয়েছে ২৫৬ ঘণ্টা

ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ

ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

সর্বশেষ সংবাদ
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top