logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. টিকেটের জন্য কমলাপুরে ভিড়

টিকেটের জন্য কমলাপুরে ভিড়

প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২২, ৩:৫৯:১২

টিকেট কিনতে কাউন্টারের সামনে ভিড়।

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির এক দিন আগেই আজ শুক্রবার কমলাপুর রেলস্টেশনে টিকিট কিনতে আসা যাত্রীদের ভিড় দেখা গেছে। শুক্রবার সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়। পরবর্তীতে ভিড় আরও বাড়তে থাকে। আগেভাগে পরিবারের সদস্যদের বাড়ি পাঠাচ্ছেন অনেকে।

আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কয়েকদিনের তুলনায় স্টেশনে ভিড় বেশি। যাত্রীরা আজ ২২ থেকে ২৬ এপ্রিলের অগ্রিম টিকিট নিচ্ছেন।

কমলাপুর রেল স্টেশনে টিকিট কাটতে আসা যাত্রীদের ভিড় বেশি উল্লেখ করে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, যেসব যাত্রী ২৬ তারিখ বা তার আগে ট্রেনে যেতে চায়, তারাই আজকে টিকিট কাটতে এসেছেন। সবগুলো কাউন্টারে টিকিট দেওয়া হচ্ছে। যতক্ষণ টিকিট থাকবে ততক্ষণ যাত্রীরা টিকিট পাবে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট দেওয়া হচ্ছে।

এবার স্টেশনের কাউন্টারে অগ্রিম টিকিট কাটার সময় যাত্রীদের এনআইডি বা জন্মসনদের ফটোকপি দেখাতে হবে। একজন যাত্রী চারজনের টিকিট কাটবে, সে ক্ষেত্রে চারজনের এনআইডি বা জন্মসনদ দেখাতে হবে, না হলে টিকিট দেওয়া হবে না।

ঈদের আগেভাগে পরিবারের সদস্যদের বাড়ি পাঠাতে চাচ্ছেন অনেকেই। ছবিটি শুক্রবার দুপুরে তোলা (ফোকাস বাংলা)

প্রসঙ্গত, এবার ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৩ এপ্রিল থেকে। প্রথম দিনে বিক্রি হবে ২৭ এপ্রিলের টিকিট। ২৪ এপ্রিল ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল ৩০ এপ্রিলের এবং ২৭ এপ্রিল ১ মে’র ট্রেনের টিকিট বিক্রি করা হবে। ঈদের পর ফিরতি যাত্রা হবে ৫ মে। সেই টিকিট বিক্রি হবে ১ মে।

চাঁদ দেখা সাপেক্ষে ২ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ধরে নিয়ে টিকিট বিক্রির এই সময়সূচি নির্ধারণ করেছে রেলওয়ে। রোজা ৩০টি হলে অর্থাৎ ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল দেওয়া হবে ২ মে’র ট্রেনের টিকিট।

গত দুই বছর করোনার কারণে ঈদুল ফিতরের সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। দুই বছর পর ঈদযাত্রা ফিরছে ট্রেনে। তবে এবার আগে মতো ১০ দিন আগে নয়, স্বাভাবিক সময়ের মতোই পাঁচ দিন আগে আগাম টিকিট বিক্রি হবে। ঈদযাত্রার বিক্রিত টিকিট ফেরতে নেবে না রেল।

এবারের ঈদযাত্রায় নিয়মিত ১০২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে স্পেশাল ছয় জোড়া ট্রেন চলবে। ঈদের আগে ঢাকা-কলকতা রুটের মৈত্রী এক্সপ্রেস চালু না হলে, তার ইঞ্জিন বগি দিয়ে ‘খুলনা স্পেশাল’ নামে ঢাকা-খুলনা রুটে একটি বাড়তি ট্রেন চালানো হবে। ঈদের দিন শোলাকিয়া স্পেশাল নামে এক জোড়া ট্রেন চলবে।

ঈদের সময় যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ৯৩টি অতিরিক্ত বগি যুক্ত হবে রেলের বহরে। সকাল আটটা থেকে কাউন্টারে টিকিট বিক্রি হবে। অনলাইনে টিকিট দেওয়া হবে সকাল ছয়টা থেকে। কমলাপুর স্টেশনে ২৩টি কাউন্টারে টিকিট বিক্রি হবে। একটি কাউন্টার থাকবে নারীদের জন্য সংরক্ষিত।

২৫ এপ্রিল থেকে সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বন্ধ থাকবে। ঈদযাত্রায় টিকিট কালোবাজারি ঠেকাতে স্টেশনে টহল ও নজরদাবি থাকবে।

জাতীয় এর আরও খবর
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম

আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম

বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের

বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের

আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস

আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস

সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

সর্বশেষ সংবাদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ

পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
শ্রদ্ধা নিবেদন, কথা ও আবৃত্তির মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন
শ্রদ্ধা নিবেদন, কথা ও আবৃত্তির মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে জামায়াত আমির</span> <br> সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top