logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সাহিত্য ও সংস্কৃতি
3. জনসমুদ্রে বইমেলার চিরচেনা রূপ

জনসমুদ্রে বইমেলার চিরচেনা রূপ

প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ২:২৮:২৬

বাবার হাত ধরে হাঁটছে ছোট্ট নাফিসা ও আফ্রিদ। প্রথমবার বইমেলায় যাচ্ছে তারা। শাহবাগ থেকে ভিড় ঠেলে ছেলেমেয়েদের নিয়ে হাঁটতে একটু কষ্টই হচ্ছে শামীম আহমেদের। কিন্তু উপায় নেই। হাঁটতে কষ্ট হলেও মনের ভেতরে তার সুপ্ত আনন্দ। প্রথমবার ছেলেমেয়েকে বইমেলা দেখাবে, কিনে দেবে বই।

চলতি পথে হাঁটতে হাঁটতেই এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় নাফিসা ও আফ্রিদের। তারা জানায়, খুব আনন্দ লাগছে। টিএসসি’র প্রবেশদ্বারে মেলার কাছাকাছি যেতেই ধাক্কাধাক্কি, আর বিড়ম্বনার শুরু। গেটের দু’ধারে জটলা করে বসে আছে কিছু হকার।

জানা গেল, নিরাপত্তারক্ষীদের কিছু টাকা ঘুষ দিয়ে একদম গেটের কাছের জায়গা দখল নিয়েছে হকারেরা। মেলার এমন অব্যবস্থাপনার চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করলেন শামীম। বললেন, গেটের সামনে হকারদের ভিড় থাকলে লোকজন ভেতরে যাবে কীভাবে?

ধাক্কাধাক্কি করে সোজা শিশুদের চত্বরে চলে গেলেন শামীম। সেখানে গিয়ে আরো মন খারাপ হলো তার। ছেলেমেয়েকে সিসিমপুরের ইকরি, টুকটুকিদের দেখাবে বলে নিয়ে এসেছিলেন। কিন্তু এসে দেখেন তারাও নেই মেলায়। কোভিড পরিস্থিতির কারণে এবার শিশু প্রহর রাখা হয়নি।

তবে রঙ-বেরঙের বই দেখে আনন্দে কাটিয়েছে নাফিসা-আফ্রিদ।

শুক্রবার ছুটির দিনে অগণিত বইপ্রেমীদের ভিড় জমেছিল মেলা প্রাঙ্গণে। এদিন সকাল ১১টা থেকে মেলা শুরু হলেও মূলত বিকেল গড়ালে ভিড় বাড়তে থাকে। সন্ধ্যায় দেখা যায় জনতাল ঢল। আড্ডা, বই কেনা আর ছবি তোলায় ব্যস্ত থাকেন বইপ্রেমীরা। কোনো কোনো স্টলে দেখা যায়, প্রিয় লেখকের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত ক্রেতারা।

অনলাইন বই বিপণনে যুক্ত মাহবুব সেতু বলেন, ‘এবারের মেলা তো প্রথম সপ্তাহেই জমে ওঠেছে। ক্রেতারা বই কিনছেন। প্রথম দিন থেকেই নতুন বইয়ে মুখর হয়ে ওঠেছে মেলা।’

প্রতিবার মেলায় ছুটির দিনগুলো থাকে শিশুদের জন্য নির্ধারিত। সকাল বেলা থাকে শিশু প্রহর। সকাল থেকে বইমেলা মুখরিত থাকে শিশু-কিশোরদের উপস্থিতিতে। কোভিড পরিস্থিতির কারণে এবার শিশুদের জন্য বিশেষ আয়োজন না থাকলেও শিশু-কিশোরদের ভিড় দেখা যায়।

ঢাকার মিরপুর থেকে বইমেলায় এসেছে একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া। এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়ালেখার চাপ নেই। এ জন্য পছন্দের বই কিনতে এসেছে। সুমাইয়া জানায়, সেবা প্রকাশনী থেকে গোয়েন্দা সিরিজের বই কিনেছে। বাংলা একাডেমির জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী মেলার চতুর্থ দিনে নতুন বই এসেছে ১৭৭টি।

প্রকাশিত নতুন বইয়ের মধ্যে পার্ল পাবলিকেশন্স এনেছে মোস্তফা মামুনের কিশোর ভৌতিক ‘আনিস সাহেবের আয়না’, পাঠচিত্র এনেছে সাইফ সুমনের নাটকের বই ‘উপন্যাস থেকে নাটক’, চৈতন্য এনেছে শাহনাজ মুন্নীর ‘নির্বাচিত গল্প’, আদর্শ এনেছে মাহবুব মোর্শেদের ‘অপ্রকাশিত জীবনানন্দ’, বাংলা একাডেমি এনেছে জালাল ফিরোজের ‘অমর একুশে বইমেলার ইতিহাস’, থকবিরিম এনেছে গারো নারী ফুটবলার মারিয়া মান্দার জীবনিভিত্তিক বই।

শুক্রবার বিকেল ৩টায় মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘আন্তর্জাতিক বলয়ে একুশে ফেব্রুয়ারি উদযাপন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বজিত সাহা। আলোচক ছিলেন ইকবাল হাসান, তাজুল ইমাম ও ইউসুফ রেজা। সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে।

পরে বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন জাহীদ রেজা নূর ও শহীদ ইকবাল। আলোচক ছিলেন আমিনুর রহমান সুলতান ও প্রশান্ত মৃধা। সভাপতিত্ব করেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী।

এ ছাড়া ‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন আসলাম সানী ও সাধনা আহমেদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি রবীন্দ্র গোপ, হারিসুল হক, ওবায়েদ আকাশ ও রনজু রাইম।

আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী গোলাম সারোয়ার, বেলায়েত হোসেন ও রেজিনা ওয়ালী।

জাহান বশিরের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘বিশ্বভরা প্রাণ’র শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।

শনিবার পঞ্চম দিন মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৩টায় মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : উন্নয়নের নারী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

প্রবন্ধ উপস্থাপন করবেন জোবাইদা নাসরীন। আলোচনায় অংশগ্রহণ করবেন ফওজিয়া মোসলেন ও তাসমিমা হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাছিমা বেগম।

সাহিত্য ও সংস্কৃতি এর আরও খবর
লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত

লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত

গীতি, নৃত্য এবং ফ্যাশন শো’তে ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীরা

গীতি, নৃত্য এবং ফ্যাশন শো’তে ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীরা

বিজয় দিবস

বিজয় দিবস

যুক্তরাজ্যের ত্রয়োদশ বইমেলার প্রথম দিন
উপচেপড়া উপস্থিতিতে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ

যুক্তরাজ্যের ত্রয়োদশ বইমেলার প্রথম দিন
উপচেপড়া উপস্থিতিতে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top