logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. শপথ নিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিতরা

শপথ নিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিতরা

প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ৭:০৪:৪৯

আপিল বোর্ডের সিদ্ধান্তে সাধারণ সম্পাদক বদলে যাওয়ার পর শপথ নিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিতরা। তবে এই শপথ অনুষ্ঠানে মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিত কোনো সদস্যকেই উপস্থিত হতে দেখা যায়নি।

রোববার বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রজেকশনে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এতে নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ বাক্য পাঠ করান মিশা সওদাগর। এরপর ইলিয়াস কাঞ্চন অন্যান্য নির্বাচিত সদস্যদের শপথ পড়ান।

উল্লেখ্য, শনিবার শিল্পী সমিতির নির্বাচনে ‘সাধারণ সম্পাদক’ পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে আপিল বোর্ড। ওইদিন সন্ধ্যায় এফডিসিতে শিল্পী সমিতির আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিলের এই ঘোষণা দেয়। এ ছাড়া শিল্পী সমিতির কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর পদও বাতিল করা হয়।

এর আগে ‘ভোট কেনার’ অভিযোগ তুলে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের আবেদন করেন নির্বাচনে পরাজিত প্রার্থী নিপুণ। এমনকি এই পদে পুনরায় ভোটের দাবিও তোলেন তিনি। ওই আবদনের পরিপ্রেক্ষিতে জায়েদ খানের পদ বা প্রার্থিতা বাতিল হবে কী না- সে বিষয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার বিকেলে এফডিসিতে অবস্থান করে শিল্পী সমিতির আপিল বোর্ড।

এদিন এফডিসিতে অভিযোগকারী নিপুণ, অভিযুক্ত জায়েদ খান, চুন্নু, সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও দুই নির্বাচন কমিশনারকে উপস্থিত থাকতে বলা হয়। তবে নিপুণ আপিল বোর্ডের সভায় থাকলেও, ছিলেন না জায়েদ খান ও চুন্নু।

নির্বাচনে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হারার পর দ্বিতীয় দফা ভোট গণনার আবেদন করেছিলেন নিপুণ। দ্বিতীয় গণনাতেও ভোটের ফল একই থাকে। পরে সংবাদ সম্মেলনে ভোটের দিন জায়েদ খানের বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ করেন নিপুণ। শিল্পী সমিতির আপিল বোর্ডে জায়েদ খান ও কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর পদ বাতিলের আবেদনও করেন তিনি। তার আবেদনের পরিপ্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে করণীয় জানতে আবেদন করেছিলেন সোহান।

মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে আপিল বোর্ডকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা মেনে দুই পক্ষকে নিয়ে বসার উদ্যোগ নেন সোহান।

বিনোদন এর আরও খবর
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

রণবীর বেছে নিলেন দীপিকাকে

রণবীর বেছে নিলেন দীপিকাকে

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

সর্বশেষ সংবাদ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top