logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. যত দিন সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে চাই: শিক্ষামন্ত্রী

যত দিন সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে চাই: শিক্ষামন্ত্রী


প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২২, ৬:৫৭:৪৭

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এখনই আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথা ভাবছি না। যত দিন সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খোল রাখতে চাই। জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আজ (রবিবার) আমাদের বৈঠক আছে। আমরা পুরো অবস্থা পর্যালোচনা করে দেখব।

রবিবার দুপুরে সাভারের দত্তপাড়া এলাকায় অবস্থিত  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবম সমাবর্তনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব বলেন।

মন্ত্রী আরও বলেন, যেহেতু নতুন করে করোনার সংক্রমণ আবার বাড়ছে তাই আমাদের সবাইকে বেশি সতর্ক হতে হবে। সারা বিশ্ব যখন বিপর্যস্ত তখনো বাংলাদেশ অত্যন্ত ভালো অবস্থানে থাকায় আমরা ভেবেছিলাম করোনা হয়তো চলেই গেছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বারবার সবাইকে সতর্ক হতে বলেছেন। তাই আমরা বিশ্বাস করি সবাই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব।

শিক্ষাপ্রতিষ্ঠানে করোনার সংক্রমণ বিষয়ে তিনি বলেন, একদিকে যেমন আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না, আরেক দিকে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। এ জন্য যদি প্রয়োজন হয় তাহলে নিশ্চয় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করব।

তিনি বলেন, এখন পর্যন্ত ১২ বছরের অধিক বয়সীদের টিকা দেওয়া যাচ্ছে, কিন্তু এর কম বয়সীদের টিকা প্রদানের কোনো সিদ্ধান্ত হয়নি। কাজেই ১২ বছরের ওপরে যারা আছে তাদের সবাইকে দ্রুততম সময়ের মধ্যে করোনার টিকা দেওয়ার চেষ্টা করছি।

অন্যদিকে নতুন পাঠ্য বইয়ের মধ্যে ভুল থাকার বিষয়ে মন্ত্রী বলেন,  কোথাও কোনো ভুল থাকলে তা আমরা অবশ্যই সংশোধন করব। অনেক বই হয়, একদম ভুল হলে সেটা ভুলই। ভুল হলে তার জন্য কোন এক্সকিউজের দরকার নাই। ভুল হলে সেই ভুল আমাদের অবশ্যই সংশোধন করতে হবে।

এর আগে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি বলেন, সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় আমরা পরিবর্তন আনার চেষ্টা করছি। আমাদের শিক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরে পরীক্ষা নির্ভর নির্ভর, সনদ সর্বস্ব প্রায়। আমরা মনে করি মূল্যায়ন করা মানেই শুধু পরীক্ষা নেয়া। ফলাফল যত ভালো হবে সেটাই মূল্যায়নের চাবিকাঠি। যদি তাই হবে তাহলে এত সনদধারী বেকার কেন? নিশ্চয়ই এটি আমাদের কাম্য নয়। সে জন্য আমরা আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় একেবারে প্রাক-প্রাথমিক থেকে একটি পরিবর্তন নিয়ে এসেছি।

মন্ত্রী বলেন, আমাদের বিজ্ঞানমনস্ক হতে হবে। আমরা প্রাক-প্রাথমিক থেকেই শুরু করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের শিশুরা জানতে চাইবে, শিখতে চাইবে। সে জন্য সব পরিবারের মধ্যে, আমাদের মধ্যে মানসিক ধরনের পরিবর্তন আনা, মানসিকতার পরিবর্তন আনা জরুরি। আমরা সমস্যার কথা বলি কিন্তু সমস্যা সমাধানের কথা বলি না। এটা খুব জরুরি।

এবারের সমাবর্তনে মোট ১২১৬৮ শিক্ষার্থীকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়েছে। এদের মধ্যে ১৪ জন গ্র্যাজুয়েটকে স্বর্ণপদক প্রদান করা হয়। এর মধ্যে এবারই প্রথম বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বর্ণপদক’ এবং ‘শেখ মুজিবুর রহমান স্বর্ণপদক’ প্রদান করা হয়।

সমাবর্তন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খান, উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুবুল হক মজুমদার, কোষাধ্যক্ষ মো. মমিনুল হক মজুমদার, রেজিস্ট্রার অধ্যাপক প্রকৌশলী ড. একেএম হকসহ বিভিন্ন বিভাগের ডিন।

এ ছাড়া সমাবর্তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহিদুল্লাহ ও ভারতীয় নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী।

শিক্ষাঙ্গন এর আরও খবর
টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন

কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন

গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top