logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. দেড় মাসে সিলেটে ৬৯৩ জনকে পুশইন করলো বিএসএফ

দেড় মাসে সিলেটে ৬৯৩ জনকে পুশইন করলো বিএসএফ

প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২৫, ৯:৪৩:০৫

সিলেটের জকিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার সীমান্ত দিয়ে আজ নতুন করে আজ ১৪ জন রোহিঙ্গা নাগরিকসহ এডিএমএন ৩১ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের সবাইকেই আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ নিয়ে গত দেড় মাসে সিলেটের ৩১০ কিলোমিটার জুড়ে ৬৯৩ জনকে পুশইন করেছে বিএসএফ। বিজিবির কঠোর নজরদারির মধ্যেও অব্যাহত পুশইন সীমান্ত এলাকায় উদ্বেগ উৎকন্ঠা বাড়িয়ে তুলেছে।

আজ শুক্রবার ভোরে জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা কেন্দ্রী গ্রামে ১৭ জন বাংলাদেশী নাগরিককে পুশইন করেছে বিএসএফ।

সিলেট ব্যাটালিয়ন (৪৮-বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, শুক্রবার ৪৮ বিজিবির দায়িত্বাধীন মিনাটিলা বিওপির টহলদল কর্তৃক মেইন পিলার ১২৮২/৮ এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৪ ব্যাটালিয়ন বিএসএফ কর্তৃক পুশইনকৃত ১৭ জন নাগরিককে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন মহিলা ও সাতজন শিশু রয়েছে। তাদের সকলের বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি জানান, আটক হওয়া ১৭ জনকে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা রয়েছে।

এদিকে, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে জকিগঞ্জ উপজেলার ১৯ বিজিবির অধীনস্থ লালাখাল বিওপির একটি টহল দল বাগছড়া নামক স্থান থেকে ১৪ জন রোহিঙ্গাকে (মিয়ানমারের নাগরিক) আটক করে।

১৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, লালাখাল বিওপি ও ভারতের ৪ ব্যাটালিয়ন জালিয়াখোলা বিএসএফ ক্যাম্প সংলগ্ন সীমান্তের মেইন পিলার ১৩০১ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুশইনকৃত অবস্থায় ১৪ জন রোহিঙ্গা নাগরিককে পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে।

আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ চারজন, মহিলা চারজন, ছেলে শিশু তিনজন ও মেয়ে শিশু তিনজন রয়েছে।

জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার জানান, আটক ১৪ জন রোহিঙ্গাকে পরিচয় বিস্তারিত তথ্যাদি সংগ্রহ পূর্বক নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে। গত পাঁচ থেকে ছয় বছর আগে টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে তারা পালিয়ে ভারতে গিয়েছিল। তাদের পুলিশ পাহারায় কক্সবাজার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি সীমান্তে নজরদারি জোরদারসহ পুশইন সংক্রান্ত বিষয়ে ঊর্ধ্বতন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

সিলেট এর আরও খবর
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য

সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য

এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার

এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার

<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন</span> <br> ৭ম বারের সভাপতি মুকতাবিস উন নূর, সর্বাধিক ভোট পেয়ে ফের সম্পাদক সিরাজ

সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
৭ম বারের সভাপতি মুকতাবিস উন নূর, সর্বাধিক ভোট পেয়ে ফের সম্পাদক সিরাজ

সর্বশেষ সংবাদ
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
<span style='color:#ff0000;font-size:16px;'>খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল</span> <br> সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল
সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top