logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. কটাক্ষের শিকার সারা বললেন ‘এসব আর গায়ে মাখি না’

কটাক্ষের শিকার সারা বললেন ‘এসব আর গায়ে মাখি না’

প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৫, ৯:৪৫:০৮

বিনোদন ডেস্ক : ‘মেট্রো ইন দিনো’ সিনেমায় এক আধুনিক, শহুরে তরুণীর চরিত্রে অভিনয় করেছেন সারা আলি খান। অনুরাগ বসুর পরিচালনায় নির্মিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে নিজের অনুভূতির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং প্রসঙ্গেও খোলামেলা কথা বলেন সারা।

চরিত্র প্রসঙ্গে সারা বলেন, ‘আমার লুক থেকে শুরু করে চরিত্রের গঠন—সবই ছিল বাসু স্যারের ভাবনায়। চরিত্রটি কোনোভাবেই গ্ল্যামারাস নয়, বরং বাস্তবধর্মী ও সহজ-সরল। এমন শহুরে মেয়ের চরিত্রে আগে কখনও অভিনয় করিনি।’

অনুরাগ বসুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত সারা আরও বলেন, ‘২০০৭ সালে ‘লাইফ ইন অ্যা মেট্রো’ দেখে তার কাজের প্রেমে পড়ে যাই। আজ আমি নিজেই ‘মেট্রো’ ফ্র্যাঞ্চাইজির অংশ—এ যেন স্বপ্নপূরণের মতো। আমি সব সময় চেয়েছি বাসু স্যারের সঙ্গে কাজ করতে। এখন নিজেকে বলতে পারি, আমি তার নায়িকা।’

ইতোমধ্যে ছবির গান ও ট্রেলার মুক্তি পেয়েছে, যেখানে আদিত্য রায় কাপুরের সঙ্গে সারার রসায়ন দর্শকদের নজর কাড়ছে। আদিত্যর সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সারা বলেন, ‘খুব ভালো লেগেছে। উনি অত্যন্ত সহজ-সরল একজন মানুষ, সহ-অভিনেতাদের খুব স্বাচ্ছন্দ্য দেন। একজন সাবলীল অভিনেতা হিসেবে তার সঙ্গে কাজ করা ছিল দারুণ এক অভিজ্ঞতা।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং নিয়ে সারা বলেন, ‘এখন এসব সামলাতে শিখে গেছি। জানি, আমি যা-ই করি না কেন, মন্তব্য হবেই। তাই এসব আর গায়ে মাখি না। তবে মা যখন এসব পড়ে কষ্ট পান, তখন খারাপ লাগে। কিন্তু কিছু করারও থাকে না। আমার মনে হয়, আমরা সোশ্যাল মিডিয়া ও অন্যের মতামতকে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত গুরুত্ব দিই।’

‘মেট্রো ইন দিনো’ মুক্তি পাচ্ছে আগামী ৪ জুলাই। এটি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এবং প্রশংসিত সিনেমা ‘লাইফ ইন অ্যা মেট্রো’-এর সিক্যুয়েল। এই সিনেমায় সারা ও আদিত্য ছাড়াও অভিনয় করেছেন নীনা গুপ্তা, অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কণা সেন শর্মা, আলি ফজল ও ফাতিমা সানা শেখ।

মিউজিক্যাল রোমান্টিক ড্রামা ঘরানার ছবিটির সংগীত পরিচালনা করেছেন প্রীতম এবং গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। কলকাতা, মুম্বাই, দিল্লি ও বেঙ্গালুরুর ভিন্ন স্বাদের প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি।

বিনোদন এর আরও খবর
ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ

ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

ভাইরাল পোস্টে স্বামীকে নিয়ে যা লিখেছিলেন দীপ্তি চৌধুরী

ভাইরাল পোস্টে স্বামীকে নিয়ে যা লিখেছিলেন দীপ্তি চৌধুরী

সর্বশেষ সংবাদ
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ
গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ
গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ
সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ
ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ
ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ
বিদেশে পাঠানোর নামে প্রতারণা, সর্বস্বান্ত ২১ পরিবার
বিদেশে পাঠানোর নামে প্রতারণা, সর্বস্বান্ত ২১ পরিবার
‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা
‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা
আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম
আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম
বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত
আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী
আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি
প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top