logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. মৌলভীবাজার
3. জমি সংক্রান্ত বিরোধের কারণে যুবককে কুপিয়ে হত্যা

জমি সংক্রান্ত বিরোধের কারণে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২১, ৭:৫১:০৯

রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের রাজনগরে আব্দুল মালিক (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাজুল ইসলাম নামের আরো একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার রাতে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নিজগাঁও গ্রামে কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল মালিক উত্তরভাগ গ্রামের আব্দুল করিমের ছেলে। ঘটনার পর আহত তাজুলকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুর বিষয় সম্পত্তি দেখাশুনা করতেন রাজনগর উপজেলার উত্তরভাগ গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল মালিক। অ্যাডভোকেট মন্টুর সাথে উত্তরভাগ ইউনিয়নের নিজগাঁও গ্রামের কলা মিয়া নামক এক ব্যক্তির জমি সংক্রান্ত বিরোধ এবং এনিয়ে মামলা ছিল। কেয়ারটেকার আব্দুল মালিক অ্যাডভোকেট মন্টুর ওই মামলার সাক্ষী ছিলেন। ওই বিরোধের জেরে বুধবার রাতে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত মালিক ও তার সাথে থাকা তাজুল ইসলামের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই আব্দুল মালিক নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাজুল ইসলামকে উদ্ধার করে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন স্বজনরা। ঘটনার পর রাজনগর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠায়। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের পরিবারের দাবি, অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু’র সাথে জমি নিয়ে বিরোধের জেরে অপর পক্ষ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিহতের চাচাতো ভাই উত্তরভাগ ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জুয়েল আহমদ বলেন, অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুর সাথে উত্তরভাগের নিজগাঁও এলাকায় জায়গা নিয়ে দীর্ঘ দিন ধরে ওই এলাকার এক ব্যক্তির বিরোধ চলে আসছিল। তাদের বিরোধের বলি হলো আমার চাচাতো ভাই আব্দুল মালিক।

এ ব্যাপারে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু জানান, নিহত মালিক তার বাড়ি ও বিষয়-সম্পত্তি দেখাশুনা করতেন। নিজগাঁও গ্রামের কলা মিয়া নামে এক ব্যক্তির সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিষয় সম্পত্তি আত্মসাৎ করার জন্য প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, একজনকে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে।

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে  প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না

শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না

১৭ জুন শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭ জুন শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত

বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত

সর্বশেষ সংবাদ
‘এ ম্যান অব অ্যাকশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন, লন্ডনে বিশিষ্টজনের মিলনমেলা
‘এ ম্যান অব অ্যাকশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন, লন্ডনে বিশিষ্টজনের মিলনমেলা
টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়
টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে  প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না
শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top