logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার
  3. শ্রীমঙ্গলে রেলের ভূমি উদ্ধার অভিযানকালে এক্সিভেটরে আগুন

শ্রীমঙ্গলে রেলের ভূমি উদ্ধার অভিযানকালে এক্সিভেটরে আগুন


প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২১, ৮:০৬:২৬

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোড এলাকায় এক্সিভেটরের আগুন নিয়ন্ত্রণ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলের বেহাত জমি পুন:উদ্ধারে অভিযান পরিচালনাকালে একটি এক্সিভেটরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের ভানুগাছ সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে এক্সেভেটরের আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

আটক ওই ব্যক্তির নাম সোলেমান মিয়া (৩৫)। তিনি শ্রীমঙ্গল শহরের ক্যাথলিক মিশন রোডের লোকমান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভানুগাছ সড়কের উত্তর পাশের রেলের ২৮৭ শতক জমির উপর বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করার পরিকল্পনা ছিল রেল বিভাগের। সেই প্রস্তুতির অংশ হিসেবে সেখানে একটি এক্সিভেটর আনা হয়। এক্সিভেটরটি রেলগেট পয়েন্টে আসা মাত্র কয়েকজন দুর্বৃত্ত যন্ত্রটির কেবিনে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুনে যন্ত্রটির চালকের কেবিন ও নীচের অংশ সম্পূর্ণ পুড়ে হয়।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল জোনের সহকারী এস্টেট অফিসার আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজ ওই এলাকার রেলের প্রায় ২৮৭ শতক জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি ছিল। অভিযানের কাজের জন্য এক্সিভেটর যন্ত্রটি একটি যানবাহনে করে সেখানে নেয়া হয়েছে।

আগুন লাগানোর ঘটনায় তিনি বলেন, রেলের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে পাঠানো হচ্ছে। তিনি এবিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, রেলওয়ের দখল করা জায়গা উদ্ধার করতে এখানে এসেছিলাম। কিন্তু আসার পর জানতে পারেন এই জায়গা নিয়ে কেউ মামলা করেছে আদালতে, সেই কাগজপত্র আমরা দেখেছি। কিন্তু অভিযানের আগে মামলার কোন কাগজপত্র, ডকুমেন্টস তারা উপস্থাপন করেনি। এই কাগজ দেখানোর আগেই, উচ্ছেদ এর জন্য আনা এক্সেভেটরে অগ্নিসংযোগ করা হয়েছে।

তিনি আরও বলেন, এই ব্যাপারে রেল বিভাগ আইনগত ব্যবস্থা নেবে। সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের চিহ্নিত করা হবে।

ইউএনও বলেন, যারা এই জমি নিয়ে মামলা করেছে তারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কাগজপত্র নিয়ে আসলে সেগুলো যাচাই-বাছাই করা হবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আদালতের প্রতি সম্মান দেখিয়ে উচ্ছেদ অভিযান স্থগিত করা হচ্ছে।

উল্লেখ্য, সর্বশেষ দীর্ঘ ৩৮ বছর পর ২০১৯ সালের ২৭ নভেম্বর রেলের শতকোটি টাকার এই ভূমি উদ্ধার অভিযান চালায় রেল বিভাগ। শতাধিক আইনশৃংখলা বাহিনীর সহায়তায় দুইটি বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করে। এতে শহরের প্রভাবশালীদের দখলে থাকা ভানুগাছ সড়কের মুক্তিযোদ্ধা কৃষি নার্সারি প্রকল্প, অভিজাত রেস্টুরেন্ট, গ্যাস সিলিন্ডারের গুদাম, ফার্নিচারের শোরূম, সেলুন, চা পাতার দোকান, বাসা বাড়ি, ভ্যারাইটি ষ্টোর, ফার্মেসি, হার্ডওয়্যারের দোকান, ওয়ার্কসপ, ট্রান্সপোর্ট অফিসসহ শতাধিক পাকা স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

এরপর রেল বিভাগের দেখভালের অভাবে এই জমিগুলো আবারো দখল করে স্থাপনা নির্মাণ শুরু করে দখলদাররা।

মৌলভীবাজার এর আরও খবর
পরকীয়ার জেরে মালিককে পিটিয়ে মারলেন গাড়িচালক

পরকীয়ার জেরে মালিককে পিটিয়ে মারলেন গাড়িচালক

ভাতিজাকে শাসন করার খেসারত দিতে হলো জীবন দিয়ে

ভাতিজাকে শাসন করার খেসারত দিতে হলো জীবন দিয়ে

মৌলভীবাজারে পিকআপ ভ্যান–অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩

মৌলভীবাজারে পিকআপ ভ্যান–অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

সর্বশেষ সংবাদ
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
<span style='color:#ff0000;font-size:16px;'>জুলাই হত্যাকাণ্ড</span> <br> হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top