logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. সিলেটে আফগানিস্তানের তিন ক্রিকেটার আইসোলেশনে

সিলেটে আফগানিস্তানের তিন ক্রিকেটার আইসোলেশনে


প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৪:২০

৪ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল৪ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল

শঙ্কা কাটিয়ে গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সিলেটে তিন দিনের কোয়ারেন্টিন শেষে আগামীকাল (বুধবার) থেকে অনুশীলনে ফেরার কথা যুব ক্রিকেটারদের। কিন্তু তার আগেই এলো করোনাভাইরাসের ধাক্কা। সর্বশেষ পরীক্ষায় আফগান যুব দলের তিন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। এই মুহূর্তে আক্রান্তরা আইসোলেশনে আছেন। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।

২১ দিনের সফরে আফগানিস্তানের যুবারা পাঁচ ওয়ানডে ছাড়াও একটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। সবক’টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। শুক্রবার থেকে শুরু হবে দুই দলের সিরিজ। তার আগে আগামীকাল (বুধবার) ওই তিন ক্রিকেটার আরেক দফা পরীক্ষায় নেগেটিভ হলে তাদের অনুশীলনে ফিরতে বাধা থাকবে না।

বিসিবি সূত্রে জানা গেছে, ৪ সেপ্টেম্বর ঢাকা আসার পর আফগান দলের সবার করোনা পরীক্ষা করা হয়। তাতে সবাই নেগেটিভ হন। কিন্তু দ্বিতীয় পরীক্ষায় তিন জন করোনা পজিটিভ হয়েছেন। যদিও বিসিবি মনে করছে, ‘এটা ফলস পজিটিভ’।

বাংলাদেশ-আফগানিস্তানের যুবারা প্রথম ওয়ানডে খেলবে ১০ সেপ্টেম্বর। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পরের ম্যাচগুলো ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে। পাঁচটি ওয়ানডে শেষে ২২ থেকে ২৫ সেপ্টেম্বর একটি চার দিনের ম্যাচ খেলে সফর শেষ করবে আফগানিস্তান। এরপর ২৬ সেপ্টেম্বর ঢাকায় ফিরে ২৭ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওনা দেবে সফরকারীরা।

তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের সফর নিয়ে জাগে শঙ্কা। গত ৩১ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা ছিল আফগানদের। কিন্তু কাবুল থেকে সব ফ্লাইট বন্ধ থাকায় বিসিবি ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আলোচনা করে সফরটি ‘সাময়িক’ স্থগিত করেছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ৪ সেপ্টেম্বর বাংলাদেশ পা রাখে আফগান যুবারা।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল: সুলিমান আরবজাই, সুলিমান সাফি, বিলাল সায়েদী, বিলাল আহমেদ তারিন, শহীদ হাসানি, কামরান হোটাক, নানগেয়ালিয়া খান, জাহিদুল্লাহ সালিমি, বিলাল সামি, মোহাম্মদউল্লাহ নাজিবউল্লাহ, ইজাজ আহমেদ আহমেদজাই, ইজহারউল্লাহ নাভিদ, মোহাম্মদ নাভিদ জাদরান, ইয়ামা আরব, ফয়সাল খান আহমেদজাই, সাবাউন বানুরি, মোহাম্মদ ইশাক জাজাই, ইজাজ আহমেদ আজাদ, আল্লাহনূর নাসেরি।

খেলা এর আরও খবর
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

বিপিএলের ২ ম্যাচ বাতিল

বিপিএলের ২ ম্যাচ বাতিল

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top