logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. সিলেটে করোনায় মৃত্যু সহস্রাধিক

সিলেটে করোনায় মৃত্যু সহস্রাধিক

প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২১, ৪:৪০:৪২

স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এখন সহস্রাধিক। গত ২৪ ঘণ্টায় নতুন ৯ জনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫ জনে। একদিনে শনাক্ত হয়েছেন আরও ২০৪ জন। এ নিয়ে বিভাগটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হলেন ৫১ হাজার ৬২৫ জন।

আজ মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করা শনাক্ত হওয়া ২০৪ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ৬২৫ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ৫২০ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৯৬৭ জন, হবিগঞ্জ জেলায় ৬ হাজার ২০৫ জন, মৌলভীবাজারে ৭ হাজার ৫৪৯ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ হাজার ৩৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ২০৪ জন করোনা আক্রান্ত রোগীর ১০৩ জনই সিলেট জেলার বাসিন্দা। এদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ জেলার ১৮ জন, হবিগঞ্জের ৩১ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৩২ জন।

এদিকে, সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২০ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।

সিলেটে বিভাগে রোববার দৈনিক শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৭৩ শতাংশ। যার ১৪ দশমিক শূন্য ৪০ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ১০ দশমিক ৬৫ শতাংশ, হবিগঞ্জে ১৮ দশমিক ৯ শূন্য শতাংশ ও মৌলভীবাজারে ১৬ দশমিক ১৬ শতাংশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ৯ জন রোগী। তাদের সকলেই সিলেট জেলার অধিবাসী। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ১ হাজার ৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৭৩০ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারের ৭০ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৪ জন, ৫ জন হবিগঞ্জে , ৩ জন মৌলভীবাজার জেলায় ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬০৮ জন। এর মধ্যে শুধু সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ২২১ জন রোগী। এছাড়া সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩০৬ জন, সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২৪ জন ও মৌলভীবাজারে ২২ জন ভর্তি রয়েছেন।

একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৫৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ৩৫৪ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জে ৫৪ জন, হবিগঞ্জে ১০০ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৬০ জন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪১ হাজার ৩৩৫ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ৩৪৩ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৫২১ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৩৩৯ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৬৭৩ জন ও ওসমানী হাসপাতালে ৪৫৯ জন।

এদিকে সিলেটের চার জেলায় র‍্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়। যাদের ৪ জন সিলেট, ৭ জন সুনামগঞ্জ, ৪ জন হবিগঞ্জের ও ৮ জন মৌলভীবাজার জেলার। এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৬৩ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী

চতুর্থবার টাওয়ার হ্যামলেটসে মেয়র নির্বাচিত লুৎফুর রহমান

চতুর্থবার টাওয়ার হ্যামলেটসে মেয়র নির্বাচিত লুৎফুর রহমান

লন্ডনের নিউহ্যামের মেয়র হলেন ফরহাদ হোসেন

লন্ডনের নিউহ্যামের মেয়র হলেন ফরহাদ হোসেন

যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনে ধাক্কা খেল লেবার পার্টি, এগিয়ে রিফর্ম ইউকে

যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনে ধাক্কা খেল লেবার পার্টি, এগিয়ে রিফর্ম ইউকে

সর্বশেষ সংবাদ
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলায় গেরুয়া বসন্ত</span> <br> ব্রিগেডে জনসমুদ্রে শপথ শুভেন্দুর, সাক্ষী মোদি-শাহ
বাংলায় গেরুয়া বসন্ত
ব্রিগেডে জনসমুদ্রে শপথ শুভেন্দুর, সাক্ষী মোদি-শাহ
নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী
বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী
লন্ডনে গর্বের এক নতুন অধ্যায় : মেয়র ফরহাদ ও মেয়র লুৎফুর
লন্ডনে গর্বের এক নতুন অধ্যায় : মেয়র ফরহাদ ও মেয়র লুৎফুর
চতুর্থবার টাওয়ার হ্যামলেটসে মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
চতুর্থবার টাওয়ার হ্যামলেটসে মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
লন্ডনের নিউহ্যামের মেয়র হলেন ফরহাদ হোসেন
লন্ডনের নিউহ্যামের মেয়র হলেন ফরহাদ হোসেন
রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা
রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা
তিন ঘণ্টায় ৪০ পুরুষের কুপ্রস্তাব পেলেন ছদ্মবেশী নারী পুলিশ কমিশনার
তিন ঘণ্টায় ৪০ পুরুষের কুপ্রস্তাব পেলেন ছদ্মবেশী নারী পুলিশ কমিশনার
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটের বাইশটিলায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির</span> <br> যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে
সিলেটের বাইশটিলায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে
মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’
মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’
শিক্ষার্থীদের সহায়তার জন্য সহযোগী বই থাকবে: শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সহায়তার জন্য সহযোগী বই থাকবে: শিক্ষামন্ত্রী
সৌদি-কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজে ফের মার্কিন অভিযানের প্রস্তুতি
সৌদি-কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজে ফের মার্কিন অভিযানের প্রস্তুতি
গীতি, নৃত্য এবং ফ্যাশন শো’তে ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীরা
গীতি, নৃত্য এবং ফ্যাশন শো’তে ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীরা
মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই
মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই
চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা
চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top