logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. খেলা
3. পর্দা নামল টোকিও অলিম্পিকের

পর্দা নামল টোকিও অলিম্পিকের

প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২১, ১২:৩০:৩০

করোনা মহামারির মধ্যেই আয়োজিত হয়েছিল টোকিও অলিম্পিক। গত বছর স্থগিত হয়ে যাওয়া আসরটি অনেক চ্যালেঞ্জ নিয়েই আয়োজন করা হয়েছিল। অবশেষে ইতিহাসের সবচেয়ে ‘চ্যালেঞ্জিং’ অলিম্পিকের পর্দা নামল।

রবিবার টোকিও অলিম্পিকের সমাপ্তি ঘোষণা করেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রধান থমাস বাখ।

এদিন টোকিওর স্থানীয় সময় রাত আটটায় শুরু হয় সমাপনী অনুষ্ঠান। কোভিড পরিস্থিতির কারণে গেম শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে অ্যাথলেটদের ভেন্যু ছাড়ার নির্দেশনা থাকায় তুলনামূলকভাবে কম সংখ্যক অ্যাথলেট অংশ নিতে পেরেছে সমাপনী অনুষ্ঠানে।

উদ্বোধনীর সময় প্রজ্বলন করা মশাল নিভিয়ে আজ ইতি টানা হয় টোকিও অলিম্পিকের। অলিম্পিকের এই মশাল ফের প্রজ্বলিত হবে পরবর্তী ভেন্যু প্যারিসে।

টোকিও অলিম্পিকের উদ্বোধনীতে মশাল জ্বেলেছিলেন প্রথম জাপানি হিসেবে টেনিসের গ্র্যান্ড স্ল্যাম জেতা তারকা নাওমি ওসাকা। উদ্বোধন করেছিলেন জাপানের সম্রাট নারুহিতো।

জাপানের ৬৮হাজার আসনের দর্শকশূন্য অলিম্পিক স্টেডিয়ামে গেমসের সমাপ্তি ঘোষণার সময় করোনা মহামারি চলাকালে এই গেমস আয়োজনকে ‘অভূতপূর্ব’ বলে উল্লেখ করেন থমাস বাখ।

বলেন, ‘এই কঠিন পরিস্থিতিতে আমরা দুর্বিষহ সময় পার করছি। আপনারা বিশ্বের সবচেয়ে মূল্যবান একটি বিষয় উপহার দিয়েছেন। সেটি হচ্ছে-আশা। আজ আমি সবচেয়ে চ্যালেঞ্জিং আসর ৩২তম অলিম্পিয়াড টোকিও অলিম্পিকের সমাপ্তি ঘোষণা করছি।’

সমাপনী অনুষ্ঠানে শুধুমাত্র কিছু সংখ্যক অ্যাথলেট, কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। এ সময় ফ্রান্সের রাজধানীতে প্যারিসের মেয়র অ্যানে হিদালগোর কাছে ২০২৪ অলিম্পিকের পতাকা হস্তান্তরের দৃশ্য সরাসরি প্রদর্শন করা হয়।

সমাপনী দিনের সেরা ইভেন্ট ছিল পুরুষদের ম্যারাথন। সেখানে শ্রেষ্ঠত্ব অর্জন করেন কেনিয়ার এলিউড কিপচোজে। রিও অলিম্পিকের কাছাকাছি সময় নিয়ে টোকিওর স্বর্ণ নিজের করে নেন এই দৌড়বিদ।

পদক তালিকায় চীনকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে যুক্তরাষ্ট্র। কারণ শেষ দিনে ভলিবল, ট্র্যাক সাইক্লিং ও বাস্কেটবল ইভেন্টের স্বর্ণ পদক জয় করেছে যুক্তরাষ্ট্র। ফলে ৩৯টি স্বর্ণ পদক জয় করে মার্কিনরা। এটি চীনের চেয়ে একটি স্বর্ণ পদক বেশি।

নানান প্রতিকূলতার মধ্যে অলিম্পিক আয়োজন করতে হয়েছে জাপানকে। দেশটির জনগণও শুরুতে এই গেমস আয়োজনে সায় দেয়নি। তারপরও তারা রেকর্ড সংখ্যক ২৭টি স্বর্ণ পদক জয় করে তাক লাগিয়ে দিয়েছে। জায়গা করে নিয়েছে পদক তালিকার তৃতীয় স্থানে।

খেলা এর আরও খবর
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের

শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের

লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

সর্বশেষ সংবাদ
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
দাম্পত্য জীবনে সমস্যা বাড়ার লক্ষণ জানুন
দাম্পত্য জীবনে সমস্যা বাড়ার লক্ষণ জানুন
ইসরাইলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ
ইসরাইলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি
আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস
আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা হবে
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা হবে
স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৭০ এমপি
স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৭০ এমপি
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, আহত ১
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, আহত ১
পূর্ব লন্ডনের চার বরোতে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত
পূর্ব লন্ডনের চার বরোতে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত
লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা দেব রায়
লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা দেব রায়
কাপাসিয়ায় হত্যার শিকার ৫ জনের দাফন সম্পন্ন
কাপাসিয়ায় হত্যার শিকার ৫ জনের দাফন সম্পন্ন
পাঁচ মামলায় আইভীর জামিন বহাল
পাঁচ মামলায় আইভীর জামিন বহাল
‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন
পুলিশ যেন আর কখনো জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহৃত না হয়: প্রধানমন্ত্রী
‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন
পুলিশ যেন আর কখনো জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহৃত না হয়: প্রধানমন্ত্রী
বাংলায় গেরুয়া বসন্ত
ব্রিগেডে জনসমুদ্রে শপথ শুভেন্দুর, সাক্ষী মোদি-শাহ
বাংলায় গেরুয়া বসন্ত
ব্রিগেডে জনসমুদ্রে শপথ শুভেন্দুর, সাক্ষী মোদি-শাহ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top