logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সাহিত্য ও সংস্কৃতি
  3. ডা. মুমিনুল হকের চেম্বার যেন এক টুকরো শিল্পকলা

ডা. মুমিনুল হকের চেম্বার যেন এক টুকরো শিল্পকলা

প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২১, ৯:৪১:৩৮

আহমাদ সেলিম :

চিকিৎসক মুমিনুল হক এর ভেতরের শিল্পী সত্তার সাথে খুব কাছের অনেকেই অপরিচিত। অথচ চিকিৎসা পেশার পাশাপাশি ইতিমধ্যে চারটি প্রদর্শনী করেছে। তার মধ্যে একটি ছিলো যৌথ। প্রথম প্রদর্শনী হয় ২০১২ সালে, ঢাকার একটি গ্যালারীতে। ২০১৪ সালে সিলেটে হয় দ্বিতীয় প্রদর্শনী। তারপর কেটে যায় অনেক দিন। ত্রিশটি ছবি নিয়ে তৃতীয় প্রদর্শনী ২০১৫ সালে অনুষ্ঠিত হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ অডিটোরিয়াম প্রাঙ্গণে। একই বছর পয়লা বৈশাখের সময় সিলেটের তরুণ চিত্রশিল্পী ইসমাইল গণি হিমনের সাথে যৌথ প্রদর্শনী হয় কুমারপাড়াস্থ শাহ আলম গ্যালারীতে।

থেমে নেই সময়, শিল্পীর সময় বয়ে যায় নিরবধি। চলমান করোনাকালেও তাঁর রং তুলির পৃথিবী ব্যস্ত সময় পার করছে। করোটির ভেতর জমানো ভাবনা নিয়ে ক্যানভাসে এঁকে চলেছেন একের পর এক ছবি। করোনায় মানুষের দুর্বিনীত রাত, যাপিত জীবন সুনিপুণভাবে ফুটে উঠেছে তুলির আঁচড়ে। প্রায় দুই বছর ধরে প্রবাহিত করোনা মহামারিতে একেঁছেন অন্তত ত্রিশটি ছবি।

শিল্পী মুমিনুল হক সিলেটে এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতারের দন্ত বিভাগের একজন সিনিয়র চিকিৎসক। গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালনের পাশাপাশি সমানতালে চলছে ছবি আঁকা। তাইতো তাঁর হাতে গড়া চেম্বারকে হঠাৎ কেউ দেখলে শিল্পকলা বলে ভুল করতে পারে। নগরের মীরবক্রটুলা এলাকায় অবস্থিত সেই চেম্বারের প্রতিটি কক্ষের দেয়াল যেন এক একটি গ্যালারী। পরম এক মায়া জড়িয়ে আছে দেয়ালগুলোতে। সবখানে ঝুলছে ছবি। আছে আলো-আধারীর খেলা।

ছোটবেলা থেকে ছবি আঁকা শুরু। বাবা বিশিষ্ট চিকিৎসক প্রয়াত ডা. মো. ফজলুল হক এবং মা ছালেহা হক ছিলেন তাঁর শিল্পী জীবনের প্রথম শিক্ষক। তাঁদের অনুপ্রেরণাই তাকে শিল্পী করে তুলেছে। বর্তমানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করছেন শহরের শিবগঞ্জ এলাকায়। করোনা অভিজ্ঞতা নিয়ে একটি প্রদর্শনী করার পরিকল্পনার কথা জানিয়েছেন এই শিল্পী।

তিনি ছবি আঁকেন জীবনের, প্রকৃতির। মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ফুটে ওঠে তাঁর রং তুলিতে। জলরঙ, তেলরঙ, কালি-কলম, অ্যাক্রোলিক মাধ্যমে আঁকা চিত্রকর্ম রয়েছে বেশী। শহুরে জীবনকেও শিল্পের অভিজ্ঞতার মধ্য দিয়ে নতুন করে তুলে ধরতে ভালোবাসেন ক্যানভাসে। এই শিল্পীর মুক্তিযুদ্ধ এবং সমসাময়িক বিষয় নিয়ে আঁকা ছবিগুলো অনুপ্রেরণা দেয় নতুন প্রজন্মকে।

বরেণ্য শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ বলেছিলেন, ‘যখন সভ্যতার মধ্যে বিত্তবৈভব এসেছে, সভ্যতা শেষ হয়ে গেছে। সৃষ্টিটা হয় বেদনা এবং অপ্রাপ্তি থেকে। স্বাধীনতা যুদ্ধ শেষ হয়ে গেছে। কিন্তু মুক্তিযুদ্ধ শেষ হয়ে যায় না। এই যুদ্ধ নিজের বিরুদ্ধে, লোভের বিরুদ্ধে চালিয়ে যেতে হবে।’ আমরা শিল্পী এবং চিকিৎসক মুমিনুল হকের উজ্জ্বল এবং নিরাপদ জীবন কামনা করছি।

সাহিত্য ও সংস্কৃতি এর আরও খবর
গীতি, নৃত্য এবং ফ্যাশন শো’তে ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীরা

গীতি, নৃত্য এবং ফ্যাশন শো’তে ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীরা

বিজয় দিবস

বিজয় দিবস

<span style='color:#ff0000;font-size:16px;'>যুক্তরাজ্যের ত্রয়োদশ বইমেলার প্রথম দিন</span> <br> উপচেপড়া উপস্থিতিতে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ

যুক্তরাজ্যের ত্রয়োদশ বইমেলার প্রথম দিন
উপচেপড়া উপস্থিতিতে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ

নজরুলের কবিতা-সঙ্গীতজুড়েই অন্যায়ের প্রতিবাদ-দেশপ্রেম: মোস্তফা সরয়ার ফারুকী

নজরুলের কবিতা-সঙ্গীতজুড়েই অন্যায়ের প্রতিবাদ-দেশপ্রেম: মোস্তফা সরয়ার ফারুকী

সর্বশেষ সংবাদ
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর
মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর
সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল
সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল
ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস
ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস
অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন
কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন
লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে
লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে
জাতীয় স্বার্থে পদ্মা ব্যারেজ প্রকল্প গুরুত্বপূর্ণ : পানি সম্পদ মন্ত্রী
জাতীয় স্বার্থে পদ্মা ব্যারেজ প্রকল্প গুরুত্বপূর্ণ : পানি সম্পদ মন্ত্রী
কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ বাসিন্দা নিহত
কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ বাসিন্দা নিহত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top