logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস
  3. হাইতিতে ‘নিরাপদে’ সেই বাংলাদেশি পরিবার

হাইতিতে ‘নিরাপদে’ সেই বাংলাদেশি পরিবার

প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২১, ৮:০৮:৩৩

সংঘর্ষ-কবলিত হাইতিতে আটকে পড়া সেই বাংলাদেশি পরিবার ‘নিরাপদ স্থানে আছে’ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস।

পরিবারটির কর্ণধার প্রকৌশলী এইচ আর মানিক। তিনি প্রায় ১০ বছর হাইতিতে আছেন। আগে থাকতেন যুক্তরাষ্ট্রে। বর্তমানে হাইতির মোবাইল অপারেটর প্রতিষ্ঠান ডিজি সেলে কর্মরত।

হাইতিতে বাংলাদেশের কোনো মিশন বা কনস্যুলেট না থাকায় তারা কোনো সহায়তা পাচ্ছিলেন না।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস থেকে বুধবার বিবৃতিতে বলা হয়েছে, তারা মানিকের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি কূটনৈতিকদের জানিয়েছেন, পরিবার নিয়ে এখন নিরাপদ একটি স্থানে আশ্রয় নিয়েছেন।

পরিবারটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রস্তুতি শুরু করেছে। টিকিট জোগাড় হয়ে গেছে।

গত ৭ জুলাই হাইতির প্রেসিডেন্টকে তার বাসভবনে ঢুকে হত্যা করে বিদেশি হিট স্কোয়াডের সদস্যরা। তারা অধিকাংশ কলম্বিয়ার সাবেক সেনা এবং হাইতিয়ান বংশোদ্ভূত। এরপর থেকে দেশটির পুলিশ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে চিন্তিত। তারা যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের কাছে সেনা সাহায্য চেয়েছে।

হাইতিতে সেনাবাহিনী নেই। খুব ছোট আকারের আধা সামরিক বাহিনী আর পুলিশ আছে। পুলিশ জননিরাপত্তা এবং আধা সামরিক বাহিনী প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য নিয়োজিত থাকে।

বাংলাদেশি প্রকৌশলী মানিক বলেন, ‘ক্যারিবীয় অঞ্চলের দরিদ্র দেশটিতে সবসময়ই লুটপাট, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড চলতে থাকে। আর এখন রাজধানী পোর্ট অব প্রিন্সের পরিস্থিতি এমন যে প্রকৃতপক্ষে কোনোভাবেই রাজধানীতে আসলে কি ঘটছে, কত মানুষ মরছে, তা জানার সুযোগ নেই।’

মানিকের শ্যালক আতিকুর রহমান খান তার বোনের পরিবারের দুর্দশার কথা জানিয়েছেন ফেইসবুকে। ৮ জুলাই তিনি লেখেন, ‘প্রেসিডেন্ট খুন হওয়ার পর সেখানে জরুরি অবস্থা চলছে। দোকান-পাট, বাজার সব বন্ধ। বোনেরা যে কম্পাউন্ডে থাকে সেখানে পর্যাপ্ত খাবার পানি ও শিশুখাদ্য মজুদ নেই।’

তিনি নিজেও একবার হাইতি গিয়েছিলেন। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে বলেছেন, ২০১১ তে যখন হাইতিতে ৪/৫ দিনের জন্য গিয়েছিলাম, তখন দেখেছিলাম ভূমিকম্প বিধ্বস্ত বর্বর এক দেশ। নৃশংসতায় ভরা। অস্ত্র থাকলেই যারে তারে মেরে ফেলা যায়। আইন কানুন নেই বললেই চলে। কোনো সামাজিকতা, ধর্ম, রীতি সম্পর্কের বালাই নেই। খুব গরীব দেশ। এখনো অনেকটা তাই।’

প্রবাস এর আরও খবর
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top