logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস
  3. ইসলামি ক্ষুদ্রঋণ গবেষণায় বিশ্বের সেরা গবেষক হবিগঞ্জের আবুল বাশার

ইসলামি ক্ষুদ্রঋণ গবেষণায় বিশ্বের সেরা গবেষক হবিগঞ্জের আবুল বাশার

প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২১, ১০:০৭:২৭

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে  : ইসলামি ক্ষুদ্রঋণ গবেষণায় বিশ্বের সেরা গবেষক হলেন হবিগঞ্জের ড. আবুল বাশার ভূঁইয়া। গত দুই দশকে ইসলামি ক্ষুদ্রঋণ বিষয়ক গবেষণায় বিশ্বব্যাপী প্রকাশিত গবেষণা প্রবন্ধের পর্যালোচনা জরিপে সেরা গবেষক হিসেবে উঠে এসেছে মালয়েশিয়ায় কর্মরত ড. আবুল বাশার ভূঁইয়ার নাম।

Islamic Microfinance: A Bibliometric Review শিরোনামে এ গবেষণা সমীক্ষা দলের নেতৃত্ব দেন আমেরিকার University of New Orleans-এর বাংলাদেশি বংশোদ্ভূত এবং বিশ্বে ইসলামিক ফিন্যান্স গবেষণা অ্যান্ড পাবলিকেশনের অগ্রদূত অধ্যাপক ড. এম কবির হাসান। যিনি ২০১৬ সালে আইডিবি কর্তৃক ইসলামি ব্যাংকিং এবং ফিন্যান্স গবেষণা এবং প্রকাশনায় সর্বোচ্চ পুরস্কার লাভ করেন।

তারই নেতৃত্বে রিভিউ গবেষণা প্রবন্ধটি গত ১২ জুন প্রকাশিত হয়, বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রকাশনা সংস্থা Elsevier Gipublication database, ScienceDirect-এর আওতাধীন, Web of Social Science Ges Scopus নিবন্ধিত Global Finance Journal-এ।

এ পর্যালোচনামূলক গবেষণা প্রবন্ধটি ২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য তিনটি প্রকাশনা প্ল্যাটফর্ম Web of Social Science and ScopusGes Google Scholar-এ প্রকাশিত ১ হাজার ১৫২টি গবেষণাপত্রের ওপর সমীক্ষা চালিয়ে চারটি পৃথক ক্যাটাগরিতে এইচ-ইনডেক্স, জি-ইনডেক্স এবং এম-ইনডেক্স বিবেচনার মধ্য দিয়ে ফলাফল প্রকাশ করা হয়।

ইসলামি ক্ষুদ্রঋণ গবেষণায় বেস্টকান্ট্রি ক্যাটাগরিতে মালয়েশিয়া সবচেয়ে এগিয়ে এবং একই দেশের International Islamic University (IIUM) সেরা বিশ্ববিদ্যালয় এবং International Journal of Systems and Ethics সর্বাধিক প্রাসঙ্গিক জার্নাল হিসেবে জায়গা করে নেয়।

ইসলামি ক্ষুদ্রঋণ গবেষণায় একক গবেষক হিসেবে সর্বাধিক প্রবন্ধ প্রকাশ এবং অন্যান্য গবেষকদের গবেষণায় তার ব্যবহৃত গবেষণা মডেল রেফারেন্স হিসেবে ব্যবহার, উভয় র‌্যাংকিংয়ে উঠে আসেন ড. আবুল বাশার ভূঁইয়া।

তিনি বর্তমানে মালয়েশিয়ার সেলাংগরের প্রাদেশিক বিশ্ববিদ্যালয় University of Selangor (UNISEL) -এর ব্যাবসায় শিক্ষা ও হিসাববিজ্ঞান অনুষদে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।

এছাড়া গত এক দশক ধরে মালয়েশিয়ার বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে তিনি গবেষণা ও পাঠদান করে আসছেন। একই সাথে ইন্টারন্যাশনাল জার্নাল অব শরিয়াহ অ্যান্ড কর্পোরেট গভর্ন্যান্স রিসার্চের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গেও সম্পাদক হিসেবে যুক্ত রয়েছেন তিনি। এ পর্যন্ত বিভিন্ন প্রসিদ্ধ আন্তর্জাতিক জার্নালে প্রায় ১০০টির অধিক প্রবন্ধ প্রকাশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন বাংলাদেশি এই সফল গবেষক।

২০১২ সালে ক্ষুদ্রঋণ ও টেকসই জীবকা নির্বাহ বিষয়ের ওপর মালয়েশিয়া National Univerisity (UKM) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

ড. আবুল বাশার ভূঁইয়া হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পূর্ব পিটুয়ারকান্দি গ্রামের মুহাম্মদ আব্দুল মজিদ ভূঁইয়ার ৪র্থ সন্তান। নিজ এলাকায় ১৯৯৭ সালে মাধ্যমিক ও ১৯৯৯ সালে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে মালয়েশিয়ায় পার্মান্যান্ট রেসিডেন্ট প্রাপ্ত হয়ে সস্ত্রীক বসবাস করছেন। ব্যক্তিগত জীবনে এক কন্যা ও পুত্র সন্তানের জনক তিনি।

ড. আবুল বাশার ভূঁইয়ার নাম বিশ্বের সেরা গবেষকের তালিকায় উঠে আসায় মালয়েশিয়ার জালালাবাদ অ্যাসোসিয়েশন ও দেশটিতে বসবাসরত বৃহওর সিলেটের প্রবাসীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

প্রবাস এর আরও খবর
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top