logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. ব্রিটেনের ৮০০ বছরের ইতিহাস ভাঙলেন সিলেটের হাবিবুর

ব্রিটেনের ৮০০ বছরের ইতিহাস ভাঙলেন সিলেটের হাবিবুর

প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২১, ১১:২৬:৫১

বৃটেনে নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত হাবিবুর রহমান। ৮০০ বছরের ইতিহাসে নিউক্যাসেলে প্রথম কোনো অশ্বেতাঙ্গ হিসেবে লর্ড মেয়র পদে নিয়োগ দেয়া হয়েছে তাকে। বুধবার এ দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন তিনি।

এ সময় বক্তব্যে তিনি পিতা-মাতার প্রতি অসীম শ্রদ্ধা প্রকাশ করেন। সব ধর্ম, বর্ণ, গোত্রের মানুষের জন্য সমান কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হাবিবুর রহমানের প্রশংসায় পঞ্চমুখ।

হাবিবুর রহমান ১৯৭৩ সালে সিলেটের বালাগঞ্জ উপজেলার উমরপুর ইউনিয়নের হিজলশাহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আজিজুর রহমান। মাত্র ১২ বছর বয়সে ১৯৮৫ সালে পিতামাতা ও ৬ ভাইয়ের সঙ্গে বাংলাদেশ ছেড়ে বৃটেনের টাইনসাইডে চলে যান তিনি। তখন তিনি ইংরেজি বলতেই পারতেন না। অথচ তিনি এখন এলসউইকের নির্বাচিত কাউন্সিলর।

নিউক্যাসলে লর্ড মেয়র পদে তিনি ডেভিড কুকের স্থলাভিষিক্ত হয়েছেন। তার এ নিয়োগ একবছর বিলম্বিত হয়েছে করোনাভাইরাসের কারণে। বার্ষিক জেনারেল মিটিংয়ে তিনি নিউক্যাসল সিটি কাউন্সিলে এ পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হন। তিনি বিরোধী লেবার দলের সমর্থক। দুই বছর নিউক্যাসেল শেরিফ এবং ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন হাবিব। মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পরই তিনি গভীর আবেগঘন বক্তব্য রেখেছেন। এ সময়ে তিনি উৎসাহ দেয়ার জন্য তার মায়ের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন। সরাসরি তার প্রয়াত পিতা আজিজুর রহমানকে নিয়ে বক্তব্য রেখেছেন।

১৯৭৭ সালে তার পিতা আজিজুর রহমান উন্নত জীবনের সন্ধানে ওই শহরে যান। তিনি কাজ করতেন ওয়ালসেন্ড রেস্তোরাঁয়। সেখানে একজন শ্বেতাঙ্গ কাস্টমারকে দেওয়া কারি’র পরিমাণ পছন্দ না হওয়ার কারণে, ওই কাস্টমার তাকে ছুরিকাঘাত করে। এতে মাত্র ১০দিন পরেই মারা যান আজিজুর রহমান।

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার সময় হাবিুবুর রহমান তার সহকর্মীদের বলেছেন, নিউক্যাসলে তার শৈশবের দিনগুলো বাধাগ্রস্ত হয়েছিল নিষ্ঠুর বর্ণবাদে। একজন এশিয়ান মুসলিম হিসেবে এই শহরে তার যে অভিজ্ঞতা তা থেকে তিনি দৃঢ় প্রতিঞ্জা নেন, বৈষম্যকে একদিন পরাজিত করবেন।

৪৭ বছর বয়সী নিজের নিয়োগ নিয়ে তিনি বলেছেন, এটা আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্তগুলোর একটি। এ সময়ে তিনি তার দায়িত্বকে ব্যবহার করে অন্যের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা এবং সমতাকে সমুন্নত রাখার প্রত্যয় ঘোষণা করেন।

১২১৬ সালে নিকোলাসের ছেলে ডানিয়েলের পর থেকে মেয়র পেয়েছেন নিউক্যাসেলবাসী। কিন্তু ১৯০৬ সালের আগে সেখানে লর্ড মেয়রের পদ সৃষ্টি করা হয়নি। ওই সময় ষষ্ঠ কিং এডওয়ার্ড একটি ডিক্রি জারি করে এই পদ সৃষ্টি করেন।
বুধবার তার দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নিউক্যাসেল ইউনাইটেডের সাবেক তারকা ও এসআরটিআরসির প্রতিষ্ঠাতা সদস্য জন বেরেসফোর্ড। তিনি বলেছেন, ১৯৯৮ সাল থেকে এসআরটিআরসির একজন ব্যতিক্রমী সমর্থন হাবিবুর রহমান।

বৃটেনে বর্ণবাদ বিরোধী শিক্ষা বিষয়ক দাতব্য সংস্থা গড়ে তোলার ক্ষেত্রে তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন। নিউ ক্যাসেলের লর্ড মেয়র হিসেবে তিনি নতুন দায়িত্ব নিয়েছেন। তাকে পাশে রেখে আমরা অর্থসংগ্রহের নতুন ব্যতিক্রমী উদ্যোগ নেবো। তা নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, এখন শেরিফ ও ডেপুটি মেয়রের দায়িত্ব যাবে দীর্ঘদিনের লিবারেল ডেমোক্রেট দলের কাউন্সিলর অনীতা লোয়ারের হাতে।

ইউ কে এর আরও খবর
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া

যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া

প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

সর্বশেষ সংবাদ

এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top