logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. লন্ডনে কাউন্সিলর হলেন মৌলভীবাজারের পুষ্পিতা

লন্ডনে কাউন্সিলর হলেন মৌলভীবাজারের পুষ্পিতা

প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২১, ৫:৪৬:৪৭

লন্ডনের রেডব্রিজ কাউন্সিলের সেভেন কিংস এর কাউন্সিলর হিসেবে লেবার পার্টি থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন পুষ্পিতা গুপ্তা। প্রাক্তন কাউন্সিলর স্টুয়ার্ট বেলউডের মৃত্যুর পর সেখানে গত ৬ মে পুণঃনির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজয়ী হয়ে পুষ্পিতা স্টুয়ার্টের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে বলেন, অত্যন্ত পরিশ্রমী কাউন্সিলর ছিলেন বেলউড। তার প্রতি অনেক সম্মান ও শ্রদ্ধা জানাই।

পুষ্পিতা গুপ্ত সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট, যুক্তরাজ্য শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বহুমুখী কর্মকাণ্ডে নিয়োজিত। নিজ পেশার পাশাপাশি নিয়মিত সমাজসেবা ও মানবিক কাজ করে যাচ্ছেন পুষ্পিতা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কাজ করেন তিনি। সেখানকার একটি স্কুলের ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। যেখানে কাজ করতে গিয়ে পুষ্পিতা সমাজে শিশুরা সমাজ ও পরিবারে যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয় তা বেশ দারুণভাবে উপলব্ধি করছেন। এই কাজে প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে তিনি বুঝতে সক্ষম হয়েছেন যে, কীভাবে পরামর্শের মাধ্যমে পরিবারে পিতা-মাতাদের অনেক সমস্যা সমাধান সম্ভব।

সমাজের একজন সদস্য হিসেবে, সেভেন কিংসে পরিবর্তনের ধারা ফিরিয়ে আনার বিষয়ে আশা পোষণ করে তিনি বলেন, আমি বাংলা, হিন্দি, উর্দু ভাষা আয়ত্ত করেছি। ফলে নানান ভাষাভাষীর মানুষের সাথে যোগাযোগ রাখতে সক্ষম হবো।

প্রথম দিকের করোনা মহামারীর লকডাউনে পুষ্পিতা কিংস জর্জ হাসপাতালের কর্মীদের জন্য খাবার প্রস্তুত ও সরবরাহ করেছেন। সম্প্রতি তিনি রেডব্রিজ কাউন্সিলের দাতব্য সংস্থার সঙ্গে যুক্ত হয়ে গৃহহীন ও অভাবী লোকদের জন্য সপ্তাহে ১০০ গরম খাবার নিজ হাতে প্রস্তুত ও বিতরণ করেছেন।

তিনি মনে করেন, গৃহীনতার অবসান ঘটাতে হবে এবং এটি সমাধানে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

পাশাপাশি ইলফোর্ড নর্থ শহরের হেইনল্ট ব্রাঞ্চ এ্যন্ড চেয়ার অব হেইনল্ট পুলিশ ওয়ার্ডে পুষ্পিতা গুপ্তা একজন নারী কর্মকর্তা হিসেবেও কাজ করছেন, যা থেকে তিনি স্থানীয়দের সাথে যোগাযোগ রক্ষা ও তাদের প্রতিনিধি হিসেবে কাজ করার গুরুত্ব উপলব্ধি করছেন।

একজন সমাজকর্মী হিসেবে বিভিন্ন সময়ে তিনি সমাজের সম্প্রদায় এবং প্রতিনিধিদের মাঝে সমন্বয় সাধনসহ অপরাধমূলক ও সমাজবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড নির্মুলের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি পূর্ব লন্ডন এবং রেডব্রিজের প্রতিটি নির্বাচনেই তিনি লেবার পার্টির হয়ে কাজ করেছেন।

স্থানীয় মহিলা কাউন্সিলর, নেতাকর্মী এবং স্থানীয়ভাবে পার্টিতে সক্রিয় ভূমিকা গ্রহণে নারীদের উৎসাহিত করার জন্য তিনটি সফল আন্তর্জাতিক নারী দিবস আয়োজন করেছেন পুষ্পিতা গুপ্ত। সেই সঙ্গে নারী অগ্রগতিতে তহবিল সংগ্রহে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। পুষ্পিতা গুপ্ত অন্যদের সাহায্য করতে ভালোবাসেন। তিনি ধারাবাহিকভাবে মানুষের জন্য কাজ করে যেতে চান। তার অর্জিত দক্ষতা, অভিজ্ঞতা ও জ্ঞান সেভেন কিংসের লোকদের জীবনমানের উন্নতি ভূমিকা রাখবে বলেই প্রত্যাশা করেন ওই এলাকার বাসিন্দারা।

পুষ্পিতা গুপ্তের জন্ম মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার করিম্বপুর চা বাগানে৷ তিনি দু’কন্যার জননী ও স্বামী জ্ঞান দাস প্রকৌশলী হিসেবে কাজ করছেন একটি আন্তর্জাতিক কোম্পানিতে। স্বামীর বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাল্লা জগন্নাথপুর গ্রামে। বাংলাদেশে ও মানবাধিকার ও দরিদ্রদের সাহায্যার্থে দীর্ঘদিন ধরে কাজ করছেন পুষ্পিতা।

ইউ কে এর আরও খবর
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

সর্বশেষ সংবাদ
দলিল রেজিস্ট্রিকালে জমির শ্রেণি নির্ধারণ নিয়ে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর
দলিল রেজিস্ট্রিকালে জমির শ্রেণি নির্ধারণ নিয়ে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর
গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী : প্রধানমন্ত্রী
এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী : প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত</span> <br> হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান
টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top