logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. শামিমাকে ফেরানো উচিত হবে না, ব্রিটিশ কোর্টকে সরকার

শামিমাকে ফেরানো উচিত হবে না, ব্রিটিশ কোর্টকে সরকার

প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২০, ১২:৫৮:৩৪

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে লন্ডন থেকে সিরিয়ায় পাড়ি জমানো বাংলাদেশি বংশোদ্ভূত শামিমা বেগমের নিরাপত্তায় ঝুঁকি হওয়ার কারণে তাকে আইনি লড়াইয়ের জন্য যুক্তরাজ্যে ফিরতে দেওয়া উচিত হবে না।

সোমবার শামিমা বেগমের যুক্তরাজ্যে ফেরার মামলায় সুপ্রিম কোর্টের শুনানিতে একথা বলেছে সরকার পক্ষ।

ব্রিটিশ সরকারের আইনজীবী জেমস এডি আদালতকে বলেন, “আইএস এর সঙ্গে যাদের সম্পৃক্ততা আছে তারা জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলেই গোয়েন্দা সংস্থাগুলোর অভিমত।”

জেমস এর কথায়, এই মূল্যায়নই বলে দেয় তিনি (শামিমা) এখনও হুমকি, তার ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেওয়াটাও যুক্তিযুক্ত। আর জাতীয় নিরাপত্তার দিক বিবেচনায় তাকে যুক্তরাজ্যে ফিরতে বাধা দেওয়াই উচিত।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে মাত্র ১৫ বছর বয়সে আরও দুই ব্রিটিশ কিশোরীর সঙ্গে যুক্তরাজ্য ছেড়েছিলেন শামিমা। সিরিয়ায় আইএস উৎখাত অভিযানে আশ্রয় হারিয়ে তার ঠাঁই হয় শরণার্থী শিবিরে।

২০১৯ সালে শরণার্থী শিবিরে শামিমার খোঁজ মেলার পর তিনি দেশে ফিরতে চাইলে সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ নিরাপত্তার কারণ দেখিয়ে তার যুক্তরাজ্যের নাগরিকত্ব বাতিল করেন। এরপর শামিমা তার আইনজীবীর মাধ্যমে ব্রিটিশ সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন।

তার যুক্তি ছিল, ব্রিটিশ সরকার ‘অবৈধভাবে’ তাকে রাষ্ট্রহীন করেছে এবং তার জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। তাছাড়া, যুক্তরাজ্যে ফিরতে না পারলে তার পক্ষে আইনি লড়াইও ঠিকমত চালানো সম্ভব নয়।

গত জুলাইয়ে ওই আবেদনের রায়ে লন্ডনের আপিল আদালত বলেছিল, “নাগরিকত্ব পেতে শামিমাকে সুষ্ঠু এবং কার্যকরভাবে আইনি প্রক্রিয়া চালাতে দেওয়ার একমাত্র পথ হচ্ছে তাকে যুক্তরাজ্যে ফেরার অনুমতি দেওয়া।”

ব্রিটিশ সরকার ওই রায়ের বিরুদ্ধে আপিল করার পর মামলাটি সুপ্রিম কোর্টে যায়। সোমবার থেকে সুপ্রিম কোর্ট দুইদিনের জন্য মামলার শুনানি শুরু করেছে। আর এতেই শামিমাকে ফিরতে না দেওয়ার পক্ষে যুক্তি দেন সরকারপক্ষের আইনজীবী জেসম। শুনানি শেষ হলে সুপ্রিম কোর্ট পরবর্তী কোনও একটি দিনে মামলার রায় জানাবে বলে আশা করা হচ্ছে।

ইউ কে এর আরও খবর
লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম

লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম

স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৭০ এমপি

স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৭০ এমপি

পূর্ব লন্ডনের চার বরোতে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত

পূর্ব লন্ডনের চার বরোতে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা দেব রায়

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা দেব রায়

সর্বশেষ সংবাদ
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
৭ বারের এমপি দবিরুল ইসলাম আর নেই
৭ বারের এমপি দবিরুল ইসলাম আর নেই
<span style='color:#ff0000;font-size:16px;'>৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত</span> <br> সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত
সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প
নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প
মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা
চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা
লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম
লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
আজ পবিত্র হজ
আজ পবিত্র হজ
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top