logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. অক্সফোর্ডের টিকা ৭০ শতাংশ কার্যকর, প্রশংসা বরিসের

অক্সফোর্ডের টিকা ৭০ শতাংশ কার্যকর, প্রশংসা বরিসের

প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২০, ৫:১৪:৫৩

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার টিকা ৭০ শতাংশ কার্যকর। তাদের চূড়ান্ত ট্রায়ালে এমন আশানুরূপ ফলাফলে অনেকটা হতাশা ব্যক্ত করছেন বিশেজ্ঞরা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের খবরে জানিয়েছে, অক্সফোর্ডের ভ্যাকসিন এখন পর্যন্ত ৭০ শতাংশ কার্যকারিতার প্রমাণ পাওয়া গেলেও অন্যান্য টিকার থেকে এর দাম তুলনামূলক কম। এতে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এই টিকা নিতে পারবে। 

করোনা ভাইরাস রোধের এই ভ্যাকসিন উপসর্গকে ৭০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিচ্ছে। যেখানে মডার্না, ফাইজার এবং রাশিয়ার স্পুটনিক-৫ -এর টিকা গড়ে ৯০ শতাংশের ওপরে কাজ করছে এমন দাবি করে টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো।

এখন পর্যন্ত ২০ হাজার মানুষের ওপরে অক্সফোর্ডের টিকার ট্রায়াল চালানো হয়। সব মিলিয়ে দেখা গেছে পরীক্ষাধীন ভ্যাকসিনটি ৭০ শতাংশ কাজ করেছে। প্রতিষ্ঠানটির গবেষণায় উঠে এসেছে, স্বেচ্ছাসেবীদের যখন দুটি উচ্চমাত্রার ডোজ দেয়া হচ্ছে, তখন ৬২ শতাংশ পজেটিভ ফল এসেছে। অন্য একটি পরীক্ষায় এক ডোজ কম দেয়া হলে ৯০ শতাংশ কার্যকরের ফল পাওয়ার দাবি করেছে প্রতিষ্ঠানটি।

অ্যাস্ট্রাজেনেকার কার্যনির্বাহী প্রধান পাস্কাল সরিওট একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে এক মাইলফলক তৈরি করল সংস্থাটি। করোনা টিকার কার্যকারিতা প্রমাণ হয়েছে। এটি নিরাপদ ও মানবশরীরে যথেষ্ট কার্যকর। বাজারে এলে তাৎক্ষণিকভাবে প্রভাব পড়বে জনস্বাস্থ্যে। অনেকাংশে করোনা প্রকোপ রুখে দেওয়া সম্ভব হবে’।

এরই মধ্যে বিশেষজ্ঞ এবং স্বেচ্ছাসেবীদের প্রশংসা করে একে ‘চমৎকার ফলাফল’ বলে অবিহিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

তবে আরও নিখুঁত গবেষণার মাধ্যমে অ্যাস্ট্রা-অক্সফোর্ড ভ্যাকসিনের সক্ষমতা ৯০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে তোলা সম্ভব বলে দাবি প্রতিষ্ঠানের।

এই চূড়ান্ত অনুমোদনের আগেই ১০ কোটি ভ্যাকসিনের অগ্রিম চুক্তি করেছে ব্রিটিশ সরকার। মহামারি প্রতিরোধে এই টিকা নিয়ে গত ১০ মাস ধরে গবেষণা চালিয়ে যাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা। যেখানে একটি নিরাপদ ভ্যাকসিন পেতে হলে এক দশকেরও বেশি সময়ের প্রয়োজন হয়।

অক্সফোর্ডের টিকার আগে সম্প্রতি তিনটি টিকার অগ্রগতি সম্পর্কে জানা গেছে। এগুলো হলো ফাইজার-বায়োএনটেক, স্পুটনিক ও মডার্না। ফাইজারের তৈরি করোনাভাইরাসের কোভিড–১৯ টিকা ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকরের দাবি করা হয়েছে। এই টিকায় উল্লেখযোগ্য কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আরেক বহুজাতিক ওষুধ কোম্পানি মডার্না ইনকরপোরেশন সম্প্রতি জানায়, মহামারি ঠেকাতে তাদের তৈরি টিকা ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর। আর রাশিয়া বলছে, তাদের স্পুটনিক টিকার কার্যকারিতা ৯০ শতাংশের বেশি। এ ছাড়া চীনও নিজেদের টিকা নিয়ে এমনই সফলতা দাবি করে আসছে।

ইউ কে এর আরও খবর
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সর্বশেষ সংবাদ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top