logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ
3. বিদ্যুৎ ব্যবস্থা স্থিতিশীল রাখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি

বিদ্যুৎ ব্যবস্থা স্থিতিশীল রাখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি

প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২০, ১২:৫০:২৯

গ্রিডে আগুন লেগে বারবার বিদ্যুৎহীন হয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকা। বিদ্যুতের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন এসব এলাকার গ্রাহকরা। চলতি বছরে সিলেটসহ চার জায়গায় গ্রিডে আগুনের ঘটনা ঘটেছে। এসব ঘটনা খতিয়ে দেখতে এবং কেন্দ্রীয়ভাবে বিদ্যুৎ ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষার উপায় নির্ধারণে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে সিলেটের ঘটনা তদন্তেও কমিটি হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সিলেটের ঘটনার পরপরই পিডিবি একটি এবং পিজিসিবি আরেকটি কমিটি গঠনে করে। তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা।

মঙ্গলবার সকাল ১১টা ৫ মিনিটে আগুন লাগে সিলেটের কুমারগাঁও উপকেন্দ্রে। এতে সিলেট, ফেঞ্চুগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ, হবিগঞ্জসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এদিনই ধীরে ধীরে সিলেট ছাড়া সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়। কিন্তু সিলেট ছিল বিদ্যুৎবিহীন। অগ্নিকাণ্ডের ৩১ ঘণ্টা পর সিলেট মহানগরে বিদ্যুৎ বিতরণ শুরু করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি)। বুধবার সন্ধ্যা ৬টার দিকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

পিডিবি জানায়, সিলেট মহানগরে মোট আটটি ফিডার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এরমধ্যে দুটি ফিডার চালু হলেও এখনও বন্ধ রয়েছে ছয়টি ফিডার। এই ছয়টি ফিডার পর্যায়ক্রমে চালু করা হবে।

বিদ্যুৎ বিভাগ জানায়, একের পর এক গ্রিডে আগুনের ঘটনায় নতুন করে কমিটি করেছে তারা। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মু. মোহাসিন চৌধুরীকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মেদ হোসাইনসহ বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব এটিএম মোস্তফা কামাল ছাড়াও পিডিবি, পিজিসিবি, আরইবি, এনএলডিসি, নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডব্লিউপিজিসিএল) এবং পাওয়ার সেলের প্রতিনিধি রাখা হয়েছে।

বুধবারের এক অফিস আদেশে বলা হয়, বিদ্যুৎ ব্যবস্থার স্থিতিশীলতার বিষয়ে কমিটি একটি সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রস্তুত করবে। কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে কিনা, তা দেখার জন্য প্রতি মাসে একবার বৈঠক করবে। প্রতি তিন মাস অন্তর ন্যাশনাল লোড ডেসপাস সেন্টার (এনএলডিসি) কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে কমিটির কাছে অগ্রগতি প্রতিবেদন দেবে।

এদিকে একই সময়ে সিলেটের ঘটনার কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা)  রহমত উল্লাহ মো. দস্তগীরকে প্রধান করে ৫ সদস্যের একটি  কমিটি করা হয়েছে। উপ-সচিব আইরিন পারভিনের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মো. আক্কাস আলী, পিডিবির সদস্য (পিএন্ডডি) মুস্তাক মুহাম্মদ, পিজিসিবির নির্বাহী পরিচালক (ওএন্ডএম) মাসুম আলম বকসি, পাওয়ার সেলের পরিচালক (সাসটেইনেবল এনার্জি) আব্দুর রউফ মিয়া।

পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইন বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে। কমিটির কাজ হচ্ছে—অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, বিশ্লেষণ এবং দায়-দায়িত্ব নির্ধারণ করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না হয়, সেজন্য সুপারিশ করবে। এছাড়া তদন্তের প্রয়োজনে কমিটিতে সদস্য কো-অপ্ট করতে পারবে।’

সিলেটের আগে চলতি বছর আরও তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত ৮ সেপ্টেম্বর দুপুর একটার দিকে ময়মনসিংহ মহানগরীর কেওয়াটখালীতে আগুনে পাওয়ার গ্রিডের ট্রান্সফরমার পুড়ে যায়। এতে ময়মনসিংহ বিভাগের চার জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার আগেই ১০ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে একই কেন্দ্রে ফের আগুন লেগে যায়। এতে ময়মনসিংহবাসী প্রায় তিনদিন  চরম ভোগান্তিতে ছিলেন।

এর আগে গত ২০ মে ভেড়ামারা পিজিসিবি’র সাবস্টেশনে অগ্নিকাণ্ড ঘটে। যদিও ঘূর্ণিঝড় ‘আম্পানের’ আঘাতে ওই বিপর্যয় ঘটে বলে জানায় পিজিসিবি। সে সময় প্রায় দুই থেকে তিনদিন ওই অঞ্চলে বিদ্যুৎ ছিল না।

গত ১১ এপ্রিল বিকালে হঠাৎ করেই রাজধানীর রামপুরার উলন গ্রিডে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। এতে রাজধানীর একাংশ কয়েক ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এই সাবস্টেশনটি পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) হলেও এটি ডিপিডিসি’র কাছে হস্তান্তর করা হয়েছে। তবে সাবস্টেশনটি এখনও পরিচালনা করে পিজিসিবি। ডিপিডিসি কর্মকর্তাদের বর্তমানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এছাড়া ২০১৯ সালের ফেব্রুয়ারিতে কেরানীগঞ্জে, ২০১৮ সালের মে মাসে ঢাকার পরীবাগে ডিপিডিসির উপকেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top