logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ট্রাম্পের র‌্যালি থেকে করোনায় আক্রান্ত ৩০ হাজার, মৃত ৭০০

ট্রাম্পের র‌্যালি থেকে করোনায় আক্রান্ত ৩০ হাজার, মৃত ৭০০

প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২০, ৭:০৩:৪৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৮টি নির্বাচনী সমাবেশ থেকে অন্তত ৩০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৭০০ জনেরও বেশি। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত ২০ জুন থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত এসব সমাবেশ থেকে অতিরিক্ত ৩০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এর কারণে সাতশ’র বেশি বাড়তি মৃত্যু দেখতে হয়েছে। সংক্রমণের এসব ঘটনা এড়ানো যেত বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে।

স্ট্যানফোর্ডের গবেষকরা বলেন, আমাদের গবেষণা বড় জনসমাবেশ থেকে কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকির বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সুপারিশগুলো দৃঢ়ভাবে সমর্থন করে।

তারা বলেছেন, যেসব সম্প্রদায়ে ট্রাম্পের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, রোগ এবং মৃত্যুর ক্ষেত্রে তাদের চড়া মূল্য দিতে হয়েছে।

গত শুক্রবার প্রকাশিত গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে এপর্যন্ত ৮৭ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২ লাখ ২৫ হাজারেরও বেশি।

গবেষকরা জানিয়েছেন, তারা ট্রাম্পের প্রতিটি সমাবেশের পর সংক্রমণের অবস্থা জানতে সম্প্রদায়গুলোকে ১০ সপ্তাহ পর্যন্ত পর্যবেক্ষণ করেছেন।

দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলেছে, বড় জনসমাবেশগুলোতে অংশগ্রহণকারীরা মাস্ক ও সামাজিক দূরত্বের নির্দেশনা না মানলে তা ব্যাপক হারে সংক্রমণ ছড়ানোর কারণ হতে পারে।

গবেষকরা বলেছেন, তারা ট্রাম্পের সমাবেশগুলো নিয়ে গবেষণার মাধ্যমে এই বিষয়টিতেই আলোকপাত করতে চেয়েছেন। তাদের মতে, ক্ষমতাসীনদের সমাবেশের বেশ কয়েকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, যার কারণে সেগুলো নিয়ে গবেষণা করা হয়েছে।

প্রতিবেদনে গবেষকরা জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে সংক্রমণের ঝুঁকির বিষয়টি অবহেলা করা হয়েছে। এই বিষয়টিই সমাবেশগুলোকে ‘সুপারস্প্রেডার’ অনুষ্ঠানে পরিণত করার উচ্চঝুঁকি তৈরি করেছে।

এদিকে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এ গবেষণা বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এক টুইটে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আপনাদের নিয়ে চিন্তা করেন না। তিনি নিজের সমর্থকদের দিকেই খেয়াল করেন না। সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক এর আরও খবর
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

সর্বশেষ সংবাদ
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top