logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সিলেট
3. শাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের অনলাইন পরীক্ষা বর্জন

শাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের অনলাইন পরীক্ষা বর্জন

প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২০, ৯:৫০:৪০

শাবি প্রতিনিধি :  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা সকল প্রকার অনলাইন ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম (এসাইনমেন্ট, টার্ম টেস্ট, কুইজ ও ভাইভা) বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে বিভাগের সকল শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিভাগটির ফাইয়াজ ফজলু, এস এম সোহেল মেহেদী, আসিয়া আখতার খেয়া ও ইমরান হায়দার। অনলাইন পরীক্ষা বর্জন প্রসঙ্গে বিভাগটির প্রধান হিমাদ্রি শেখর রায়কে মৌখিক এবং লিখিতভাবে অবহিত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে ১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় শিক্ষার্থীদের এসাইনমেন্ট, টার্ম টেস্ট, কুইজ ও ভাইভা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে প্রশাসনের এমন সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ইংরেজি বিভাগের শতভাগ শিক্ষার্থী অনলাইন শ্রেণীকক্ষের ক্লাসই করতে পারে নি। সেই পরিস্থিতিতে তাদের জন্য  কর্তৃপক্ষের অনলাইন মূল্যায়ন ব্যবস্থার দিকে অগ্রসর হওয়া বিলাসিতা ছাড়া আর কিছুই না।

শিক্ষার্থীরা দাবি করেন, কিছু বিশেষ প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে আনেন কর্তৃপক্ষ। যার মধ্যে অন্যতম ছিল- অনলাইনে কোনো পরীক্ষা না নেওয়া, এটেনডেন্স মূল্যায়ন পদ্ধতিতে শিথিলতা প্রদর্শন, লেকচারের নিরবিচ্ছিন্ন ভিডিও ফুটেজ সরবরাহ করা এবং ইন্টারনেট ও ডিভাইস সহায়তা প্রদান। তবে, এসব প্রতিশ্রুতি খুব সামান্যই পরবর্তীতে বাস্তবায়িত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। অনলাইনে পরীক্ষা নিলে শিক্ষার্থীদের ফলাফলে বড় ধরণের বিপর্যয় ঘটতে পারে বলে মনে করেন তারা। এছাড়া স্বশরীরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে না বসে শিক্ষাজীবনের কোনো প্রকার মূল্যায়নেই অংশগ্রহণ করবে না বলে উল্লেখ করেন বিভাগটির শিক্ষার্থীরা।

এ বিষয়ে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইমরান হায়দার বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুরু থেকেই শিক্ষার্থীদের সাথে বৈষম্যমূলক আচরণ করে আসছে। প্রথম দিকে অনলাইনে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে কিছু আশ্বাস দেয় প্রশাসন। তবে সে প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করেন নি । বর্তমানে কর্তৃপক্ষ একের পর এক শিক্ষার্থী বিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন। তাই বিভাগের সব শিক্ষার্থীর সম্মতিক্রমে অনলাইনে সব ধরণের মূল্যায়ন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি আমরা।

এ বিষয়ে ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায় বলেন, বিভাগের শিক্ষার্থীরা অনলাইন পরীক্ষা বর্জন প্রসঙ্গে আমাকে একটি মেইল পাঠিয়েছে। আমি সেটি ডিন মহোদয়কে ফরোয়ার্ড করেছি। কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নিবে।

বিষয়টি সম্পর্কে জানতে বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফয়সল আহম্মদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। আমি ছুটিতে আছি। তাই এ বিষয়ে এখন কিছু বলতে পারবো না।

সার্বিক বিষয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। আর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোন ক্ষমতা ও আমার নেই। আমার কাজ ছাত্রদের বিভিন্ন উপদেশ ও পরামর্শ দেওয়া।

সিলেট এর আরও খবর
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম

এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top