logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফিরতে হবে

রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফিরতে হবে

প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২০, ১:৪৭:১৪

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বৃহস্পতিবার বলেছেন, রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফিরতে ইচ্ছুক হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আন্তরিকভাবে তাদের প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে কাজ করা।

রোহিঙ্গা শরণার্থী সংকটের টেকসই সমাধান নিয়ে আলোচনার জন্য আয়োজিত এক ভার্চুয়াল সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের যত দ্রুত সম্ভব তাদের নিজ দেশে ফিরে যেতে হবে।’

জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সমস্যাটি মিয়ানমার তৈরি করেছে এবং এর সমাধান মিয়ানমারকেই খুঁজে বের করতে হবে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) বৃহস্পতিবার আন্তর্জাতিক সম্প্রদায়কে এক সম্মেলনে একত্রিত করে এবং তারা রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতাদের সমর্থন করার জন্য যথাসাধ্য চেষ্টা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আর এ বোঝা (রোহিঙ্গা) বহন করার মতো অবস্থানে নেই এবং রোহিঙ্গাদের অবশ্যই অবিলম্বে তাদের স্বদেশে ফিরে যেতে হবে।

এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে শক্ত পদক্ষেপ চান তিনি।

মিয়ানমারের নৃশংসতা ও সহিংসতার মুখে পালিয়ে আসা নিপীড়িত রোহিঙ্গাদের প্রতি নিঃশর্ত এবং অগাধ মানবিকতা প্রদর্শন করে প্রথম সহায়তাকারী দেশ হিসেবে বাংলাদেশই এগিয়ে এসেছিল বলে উল্লেখ করেন শাহরিয়ার আলম।

তিনি বলেন, ‘যখন দ্বিতীয় কোনো দেশ রোহিঙ্গাদের দায়িত্ব নিতে রাজি ছিল না, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কেবল দেশের সীমান্ত খুলে দিয়েছিলেন এবং লাখ লাখ রোহিঙ্গার জীবন রক্ষা করেছিলেন।’

ত তিন বছরে প্রত্যাবাসনের অগ্রগতির অভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মধ্যে ব্যাপক হতাশার সৃষ্টি হয়েছে। এ জন্য তারা মানবপাচার, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ছে, বলেন প্রতিমন্ত্রী।

নিরবচ্ছিন্ন মানবিক সহায়তার পাশাপাশি রোহিঙ্গাদের জরুরি প্রত্যাবাসন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান তিনি।

‘এটিই হবে নিপীড়িত এ সম্প্রদায়ের জন্য সত্যিকারের এবং মূল্যবান পরিষেবা,’ বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দাতা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি।

এ সম্মেলনে রোহিঙ্গা এবং অন্যান্য বাস্তুচ্যুত মানুষদের তাদের নিজ দেশ বা পছন্দসই জায়গায় স্বেচ্ছা, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা করেছেন যৌথ আয়োজকরা।

ভার্চুয়াল এ সম্মেলনে রোহিঙ্গা, তাদের আশ্রয়দাতা এবং মিয়ানমারে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের জন্য সহায়তা বাড়াতে দেশগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে আয়োজকরা।

জাতিসংঘ এ বছর বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক চাহিদা মেটাতে এক বিলিয়ন ডলারেরও বেশি সাহায্যের আবেদন করলেও এখন পর্যন্ত অর্ধেকেরও কম অর্জিত হয়েছে।

জাতীয় এর আরও খবর
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

<span style='color:#ff0000;font-size:16px;'>হামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি</span> <br> হামে আক্রান্ত ৯৫ শতাংশ শিশু সুস্থ হয়ে উঠছে

হামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি
হামে আক্রান্ত ৯৫ শতাংশ শিশু সুস্থ হয়ে উঠছে

প্রধানমন্ত্রীকে নিয়ে রেজা কিবরিয়ার নামে বিকৃত বক্তব্য প্রচার, যা জানা গেল

প্রধানমন্ত্রীকে নিয়ে রেজা কিবরিয়ার নামে বিকৃত বক্তব্য প্রচার, যা জানা গেল

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ

সর্বশেষ সংবাদ
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
৭ বারের এমপি দবিরুল ইসলাম আর নেই
৭ বারের এমপি দবিরুল ইসলাম আর নেই
<span style='color:#ff0000;font-size:16px;'>৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত</span> <br> সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত
সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প
নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প
মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা
চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা
লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম
লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
আজ পবিত্র হজ
আজ পবিত্র হজ
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top