logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. কুলাউড়ার এএম আমিন উদ্দিন নতুন অ্যাটর্নি জেনারেল

কুলাউড়ার এএম আমিন উদ্দিন নতুন অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২০, ১২:৪৪:১১

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন। দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুযায়ী বৃহস্পতিবার (৮ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করে তাকে নিয়োগ দেয়া হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এএম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।

রাষ্ট্রের ১৫তম অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে প্রধান আইন কর্মকর্তার পদটি শূন্য হয়। এ অবস্থায় নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন এ এম আমিন উদ্দিন।

মাহবুবে আলম ২০০৯ সালের ৩১ জানুয়ারি রাষ্ট্রের ১৫তম প্রধান আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ পদেই বহাল ছিলেন।

এএম আমিন উদ্দিন ১৯৬৩ সালের ১ অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। আইনজীবী হিসেবে তিনি তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করে আসছেন।

অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের অন্তর্ভুক্ত (এনরোলমেন্ট) হন ১৯৮৭ সালে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অন্তর্ভুক্ত হন ২০০৩ সালে এবং ২০১৫ সালে সিনিয়র আইনজীবী হন।

তিনি ১৯৯৬ সালে সহকারী অ্যাটর্নি জেনারেল ও ২০০০ সালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে একবার সম্পাদক নির্বাচিত হন। সমিতির কার্যনির্বাহী কমিটির গত দুই মেয়াদে সভাপতি নির্বাচিত হন তিনি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ২০২০–২১ সেশনের নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করে দায়িত্ব পালন করে আসছিলেন সরকার সমর্থিত দলের প্রার্থী (সাদা প্যানেল) সিনিয়র অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন।

এর আগেও সমিতির ২০১৯–২০ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন।

জাতীয় এর আরও খবর
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ

সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী

আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম

আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম

বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের

বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের

সর্বশেষ সংবাদ

<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
শ্রদ্ধা নিবেদন, কথা ও আবৃত্তির মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন
শ্রদ্ধা নিবেদন, কথা ও আবৃত্তির মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে জামায়াত আমির</span> <br> সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top