logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. ১৩ সেপ্টেম্বর সিলেট-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটে চলবে ট্রেন

১৩ সেপ্টেম্বর সিলেট-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটে চলবে ট্রেন

প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২০, ৩:৫২:৪৬

সিলেট : তিনটি ধাপে পর্যায়ক্রমে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন রুটে সব কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তিন ধাপে এসব ট্রেন চলবে।

মঙ্গলবার রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম ধাপে ১০ সেপ্টেম্বর থেকে চলবে যেসব ট্রেন সেগুলো হলো- চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে কর্ণফুলী এক্সপ্রেস, আখাউড়া-ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-আখাউড়া রুটে তিতাস কমিউটার, ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে তুরাগ কমিউটার, নারায়ণগঞ্জ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে লোকাল ট্রেন।

দ্বিতীয় ধাপে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে চলবে যেসব ট্রেন- চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে জালালাবাদ এক্সপ্রেস, ঢাকা-সিলেট-ঢাকা রুটে সুরমা মেইল, নোয়াখালী-ঢাকা-নোয়াখালী রুটে ঢাকা/নোয়াখালী এক্সপ্রেস, চট্টগ্রাম-বঙ্গবন্ধু সেতু পূর্ব-চট্টগ্রাম রুটে ময়মনসিংহ এক্সপ্রেস, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটে ভাওয়াল এক্সপ্রেস, ময়মনসিংহ-বঙ্গবন্ধু সেতু পূর্ব -ময়মনসিংহ রুটে ধলেশ্বরী এক্সপ্রেস, চাঁদপুর-লাকসাম-চাঁদপুর রুটে চাঁদপুর কমিউটার, নোয়াখালী-লাকসাম-নোয়াখালীর রুটে নোয়াখালী কমিউটার।

তৃতীয় ধাপে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে চলবে যেসব ট্রেন সেগুলো হলো- চট্টগ্রাম-নাজিরহাট-চট্টগ্রাম রুটে নাজিরহাট কমিউটার, চট্টগ্রাম-দোহাজারী-চট্টগ্রাম রুটে লোকাল ট্রেন, মোহনগঞ্জ-ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে লোকাল ট্রেন, ঝারিয়া ঝাঞ্জাইল- ময়মনসিংহ-ঝারিয়া ঝাঞ্জাইল রুটে লোকাল ট্রেন, সান্তাহার-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন-সান্তাহার রুটে উত্তরবঙ্গ মেইল, পার্বতীপুর-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন পার্বতীপুর রুটে কাঞ্চন কমিউটার, লালমনিরহাট-বিরল -লালমনিরহাট রুটে দিনাজপুর কমিউটার, লালমনিরহাট-বুড়িমারী-লালমনিরহাট রুটে বুড়িমারী কমিউটার, কুড়িগ্রাম-লালমনিরহাট -কুড়িগ্রাম রুটি কুড়িগ্রাম মেইল, রাজবাড়ী-ভাঙ্গা -রাজবাড়ী রুটে রাজবাড়ী এক্সপ্রেস, রাজবাড়ী-ভাটিয়াপাড়া-রাজবাড়ী রুটে ভাটিয়াপাড়া এক্সপ্রেস । সূত্র: যুগান্তর

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে কোচের ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকিট বিক্রি করতে হবে। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের জারি করা নির্দেশনা মেনে ট্রেন চলতে হবে।

করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তনগর ট্রেন চালু করা হয়। ৩ জুন দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া আন্তনগর ট্রেন বাড়ানো হয়। তবে কিছুদিন পর যাত্রী সংকটে দুই জোড়া ট্রেন বন্ধ হয়ে যায়। তারপর তৃতীয় দফায় ১৬ আগস্ট চালু হয় আরও ১৩ জোড়া ট্রেন। ২৭ আগস্ট থেকে চতুর্থ দফায় ১৯ জোড়া ট্রেন চালু হয়েছে এবং সর্বশেষ ৫ সেপ্টেম্বর আরও ১৯ জোড়া ট্রেন যুক্ত হয়েছে ট্রেনের বহরে।

জাতীয় এর আরও খবর
প্রথম পর্যায়ে ২২০৬৭ জন পেলেন ‘কৃষক কার্ড’

প্রথম পর্যায়ে ২২০৬৭ জন পেলেন ‘কৃষক কার্ড’

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে

ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে

সর্বশেষ সংবাদ
প্রথম বাংলাদেশি হিসেবে ডলি বেগম কানাডার এমপি নির্বাচিত
প্রথম বাংলাদেশি হিসেবে ডলি বেগম কানাডার এমপি নির্বাচিত
প্রথম পর্যায়ে ২২০৬৭ জন পেলেন ‘কৃষক কার্ড’
প্রথম পর্যায়ে ২২০৬৭ জন পেলেন ‘কৃষক কার্ড’
থাইল্যান্ডে নববর্ষের ছুটিতে একের পর এক দুর্ঘটনা, নিহত ১৫৪
থাইল্যান্ডে নববর্ষের ছুটিতে একের পর এক দুর্ঘটনা, নিহত ১৫৪
৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান
৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান
আরব আমিরাতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আরব আমিরাতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের
শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের
শাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদ্‌যাপন
শাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদ্‌যাপন
নববর্ষের আনন্দে বিষাদের ছায়া, দেয়াল ধসে শিশুর মৃত্যু
নববর্ষের আনন্দে বিষাদের ছায়া, দেয়াল ধসে শিশুর মৃত্যু
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী</span> <br> বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান
সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী
বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান
সিলেটে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন
সিলেটে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন
<span style='color:#ff0000;font-size:16px;'>মৌলভীবাজারে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে শ্রমমন্ত্রী</span> <br> জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা
মৌলভীবাজারে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে শ্রমমন্ত্রী
জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা
মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
হঠাৎ কমলো তেলের দাম
হঠাৎ কমলো তেলের দাম
কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির  উদ্যোগে ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top