logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. প্রকল্পে ব্যয়ের নামে ‘ফুটানি’, ‘ফ্যাশন’ বন্ধ করতে হবে: পরিকল্পনামন্ত্রী

প্রকল্পে ব্যয়ের নামে ‘ফুটানি’, ‘ফ্যাশন’ বন্ধ করতে হবে: পরিকল্পনামন্ত্রী


প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২০, ৮:৫৬:১৪

সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকারি প্রকল্প পাস মানেই যা পেয়েছেন তা ইচ্ছেমতো ব্যয় করবেন সেটা হবে না।

এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পের নামে অহেতুক অপচয়, বাড়াবাড়ি, ফুটানি ও ফ্যাশন বন্ধ করতে হবে। প্রতিটি টাকা সঠিকভাবে সঠিক জায়গায় ব্যয় করতে হবে। আমরা উন্নয়ন করব, আবার মাঠে গিয়ে প্রতিটি কাজের, প্রতিটি টাকার হিসাব নেওয়া হবে। তবে উন্নয়নে যাতে গতি না কমে সেদিকেও খেয়াল রাখতে হবে।

আজ বৃহস্পতিবার করোনা পরিস্থিতি সুনামগঞ্জের সাংবাদিকদের দেওয়া প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে এম মহিম সঞ্চালনায় সার্কিট হাউস মিলনায়তনে সুনামগঞ্জ প্রেসক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে জেলার ২৯জন সাংবাদিককে দুই লাখ ৯০ হাজার টাকার চেক দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ-২ আসনের সাংসদ জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত নারী আসনের সাংসদ শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল হুদা, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরও বলেন, হাওর এলাকা এক সময় অন্ধকারে ছিল। আড়ালে-লুকানো ছিল। শেখ হাসিনা হাওর এলাকাকে উন্নয়নের মাধ্যমে আলোয় নিয়ে এসেছেন। হাওর এলাকার মানুষের যোগাযোগের জন্য ফ্লাইওভার হবে। এটি প্রধানমন্ত্রীর চিন্তার ফল।

তিনি বলেন, আমরা এ নিয়ে সংশয়ে ছিলাম। প্রধানমন্ত্রী বলেছেন, পদ্মা সেতু করতে পারলে হাওরে কেন ফ্লাইওভার করা যাবে না। তার চিন্তা থেকেই এটি নির্মাণের প্রকল্প প্রস্তুত হচ্ছে। এটির নাম হবে ‘শেখ হাসিনা ফ্লাইওভার’। এটি হলে হাওর এলাকার আর্থসামাজিক চিত্র পাল্টে যাবে।

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন আগামী সোমবার সংসদে উত্থাপিত হবে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, এটি সংসদের উঠবে এবং পাসও হবে। কারণ ঢেউ আমাদের পক্ষে। প্রধানমন্ত্রী হাওর এলাকার মানুষের প্রতি উদার। তিনি হাওর-জনপদের মানুষের খোঁজ রাখেন, তাদের কষ্ট বোঝেন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ শুরু

জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top