logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. করোনার ৬ ধরনের খোঁজ পেলেন বিজ্ঞানীরা!

করোনার ৬ ধরনের খোঁজ পেলেন বিজ্ঞানীরা!


প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২০, ৩:৪২:৪২

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাস ইতিমধ্যেই ১ কোটি ৮৯ লাখ মানুষের মধ্যে ছাড়িয়েছে। এর মধ্যে বিশ্বে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ লাখেরও বেশি। ক্রমেই রূপ বদলিয়ে চলছে কোভিড-১৯। তাই তো শত চেষ্টার পরও করোনা প্রতিরোধের ভ্যাকসিন এখনও আনতে পারেননি বিজ্ঞানীরা। এই পরিস্থিতিতে করোনা সম্পর্কে নতুন তথ্য সামনে আনলেন একদল ব্রিটিশ গবেষক।

সম্প্রতি লন্ডনের কিংস কলেজের একদল গবেষক ব্রিটেন ও আমেরিকার প্রায় ১ হাজার ৬শ’ জন করোনা রোগীকে নিয়ে সমীক্ষা চালান। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ৮-১০ দিন পর্যবেক্ষণের পর রোগীদের থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে ছয় রকমের করোনাভাইরাসের অস্তিত্বের সন্ধান পেয়েছেন ব্রিটিশ গবেষকরা!

এই গবেষকদের দাবি, ছয় রকমের করোনাভাইরাসের উপসর্গগুলোও ভিন্ন ভিন্ন ধরনের। এবার আসুন জেনে নেওয়া যাক এই ৬ রকমের করোনাভাইরাস ও সেগুলোর নানা উপসর্গ সম্পর্কে কী বলছেন ব্রিটিশ গবেষকরা…

প্রথম ধরনের করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গা, হাত-পা ব্যথা, গলা ব্যথা, মাথা যন্ত্রণা, ঘ্রাণশক্তি হারানো, সর্দি-কাশির মতো উপসর্গগুলোর পাশাপাশি শরীরের তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি থাকে এবং জ্বর তিন দিনের বেশি সময় পর্যন্ত স্থায়ী হয়।

দ্বিতীয় ধরনের আক্রান্তদের ক্ষেত্রে শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে। জ্বর না থাকলেও গা, হাত-পা ব্যথা, গলা ব্যথা, মাথা যন্ত্রণা, ঘ্রাণশক্তি হারানো, সর্দির মতো উপসর্গগুলো দেখা যায় এই ধরনের আক্রান্তদের মধ্যে।

তৃতীয় ধরনের করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে দু’-তিন দিন ধরে পেটে পেটে ব্যথা, পেট কামড়ানো বা মোচড় দেওয়া, ডায়েরিয়া, খাওয়ার ইচ্ছে না থাকা, গলা ব্যথা, মাথা যন্ত্রণার মতো সমস্যা দেখা দেয়। তবে এই আক্রান্তদের মধ্যে জ্বর বা সর্দি-কাশির মতো সমস্যাগুলো থাকে না।

চতুর্থ ধরনের করোনাভাইরাসের ক্ষেত্রে মধ্যে গলা ব্যথা, মাথা যন্ত্রণা, ঘ্রাণশক্তি হারানো, সর্দি-কাশি, জ্বরের পাশাপাশি সারাক্ষণ ক্লান্তি ও অবসন্ন ভাব লক্ষ্য করা যায় আক্রান্তদের মধ্যে।

পঞ্চম ধরনের আক্রান্তদের মধ্যে গলা ব্যথা, মাথা যন্ত্রণা, ঘ্রাণশক্তি হারানো, খাওয়ার ইচ্ছে না থাকা, সারাক্ষণ ক্লান্তি ও অবসন্ন ভাব, চিন্তা-ভাবনার ক্ষেত্রে বিভ্রান্তির মতো সমস্যা লক্ষ্য করা যায়। করোনাভাইরাসে এই আক্রান্তদের সামান্য জ্বরও থাকে।

ষষ্ঠ ধরনের করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে গলা ব্যথা, মাথা যন্ত্রণা, ঘ্রাণশক্তি হারানো, খাওয়ার ইচ্ছে না থাকা, পেটে ব্যথা, ডায়েরিয়া, জ্বর, সর্দি-কাশির পাশাপাশি শ্বাস-প্রশ্বাসের সমস্যাও লক্ষ্য করা যায়। এ ক্ষেত্রে রোগীদের শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমতে থাকে।

সূত্র: জি নিউজ

আন্তর্জাতিক এর আরও খবর
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার

মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি

বিশ্বের ‘সবচেয়ে দীর্ঘ’ টানেল চালু করল চীন

বিশ্বের ‘সবচেয়ে দীর্ঘ’ টানেল চালু করল চীন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড

সর্বশেষ সংবাদ
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
কুষ্টিয়ায় সিএনজি–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
কুষ্টিয়ায় সিএনজি–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
মৌলভীবাজারে পিকআপ ভ্যান–অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩
মৌলভীবাজারে পিকআপ ভ্যান–অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩
<span style='color:#ff0000;font-size:16px;'>ঢাকা-১৭</span> <br> তারেক রহমান এগিয়ে
ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
দেশে ভোট উৎসব শুরু
দেশে ভোট উৎসব শুরু
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top