logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ
3. ওসমানী হাসপাতালে চালু হচ্ছে নতুন আরেকটি পিসিআর ল্যাব ও করোনা ইউনিট

ওসমানী হাসপাতালে চালু হচ্ছে নতুন আরেকটি পিসিআর ল্যাব ও করোনা ইউনিট

প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২০, ৫:৫১:২৯

সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। সর্বশেষ হিসেব অনুযায়ী জেলায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। এতে চিকিৎসাসেবা নিয়ে এক ধরণের শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আলাদা করোনা ইউনিট চালু করেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। করোনা পরীক্ষার জন্য আলাদা পিসিআর ল্যাব স্থাপন প্রক্রিয়া চলছে। এমনকি করোনা রোগীদের চিকিৎসায় ২০ হাজার অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজও চলমান।

সিলেটের শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ১০৫ শয্যার পাশাপাশি ৩১ শয্যাবিশিষ্ট শাহপরান হাসপাতালেও করোনার চিকিৎসাসেবা শুরু হয়েছে। পাশাপাশি দুটি ওয়ার্ডে একশতাধিক শয্যা নির্ধারণ করে করোনা পজিটিভ ও উপসর্গের রোগীকে চিকিৎসাসেবা দিচ্ছে ওসমানী হাসপাতাল। শুধু তাই নয়, ওসমানী হাসপাতালে দুটি ওয়ার্ডের পাশাপাশি প্রায় প্রতিটা ওয়ার্ডে সীমিত হারে মোট ১৮৫ টি করোনা বেড প্রস্তুত রেখেছে সিলেটের সর্ববৃহৎ এ হাসপাতালটি। একই সাথে করোনা পরীক্ষার নমুনা জট কাটিয়ে উঠতে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের পাশাপাশি হাসপাতাল অভ্যন্তরে নতুন করে আরও একটি পিসিআর ল্যাব স্থাপনের কাজ চলছে। বর্তমানে হাসপাতালে ১০ হাজার অক্সিজেন প্ল্যান্ট থাকলেও করোনা রোগীদের চিকিৎসায় আরও ২০ হাজার অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ ইতোমধ্যে শেষ পর্যায়। সব মিলিয়ে ৩০ হাজার অক্সিজেন প্ল্যান্ট নিয়ে হবে করোনার চিকিৎসা।

হাসপাতালের নিচ তলার ২৬ ও ২৭ নম্বর এ দুইটি ওয়ার্ডকে সম্পূর্ণ করোনা রোগীদের জন্য নির্ধারণ করা হয়েছে। একই সাথে সার্জারি বিভাগের ৫ নম্বর ওয়ার্ডে আলাদা ভাবে ২০টি বেড, গাইনী বিভাগের ১৫ নম্বর ওয়ার্ডে ১১টি বেড, শিশু বিভাগের ২২ নম্বর ওয়ার্ডে ২০টি বেড প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি সিলেট ভয়েসকে বলেন, সময়ে সময়ে করোনার বিস্তার বাড়ছে। করোনা রোগীদের মধ্যে অনেকেই অনেক জটিল রোগে ভোগেন। এ ক্ষেত্রে তাদেরকে করোনার পাশাপাশি নিয়মিত রোগের চিকিৎসা দিতে হয়। এসব বিষয় বিবেচনায় সংশ্লিষ্ট বিভাগে করোনা পজিটিভ ও উপসর্গের রোগীদের আলাদা ব্লক করে আলাদা বেড করা হয়েছে।

ডা. হিমাংশু লাল রায় বলেন, সোমবার ১৩ জুলাই শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে একজন করোনা রোগীকে ওসমানী হাসপাতালে এনে সিজার করা হয়েছে। বর্তমানে তিনি গাইনি ওয়ার্ডের করোনা ব্লকেই আছেন। একই ভাবে এমন অনেক রোগীই আসবে যাদের ইমার্জেন্সি ভাবে অন্য রোগের চিকিৎসা দিতে হবে। এজন্য আমাদের সকল প্রস্তুতি আছে।

করোনা চিকিৎসায় অক্সিজেন বাড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ওসমানী হাসপাতালে বর্তমানে ১০ হাজার অক্সিজেন প্ল্যান্ট আছে। কিন্তু করোনা রোগীদের জন্য আরো অনেক বেশি অক্সিজেন প্রয়োজন হতে পারে। তাই অক্সিজেন প্ল্যান্ট বাড়ানো হচ্ছে। নতুন করে আরো ২০ হাজার অক্সিজেন প্ল্যান্ট বাড়ানোর কাজ শেষ পর্যায়। আগামী ১৫ দিনের ভিতর এ কাজ শেষ হবে আশা করছি।

এদিকে সিলেটে নমুনা জট কাটিয়ে উঠতে ওসমানী হাসপাতাল অভ্যন্তরে নতুন করে একটি পিসিআর ল্যাব স্থাপনের কাজ চলছে। কিছু মেশিন ইতোমধ্যে এসেছে। বাকি মেশিনগুলোও পর্যায়ক্রমে আসবে বলে জানান এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top