logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. সিলেটে করোনা চিকিৎসায় যুক্ত হলো বেসরকারি ২ হাসপাতাল

সিলেটে করোনা চিকিৎসায় যুক্ত হলো বেসরকারি ২ হাসপাতাল

প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২০, ১১:১৪:০৬

সিলেটে বেসরকারি দুটি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হবে। নগরীর উপকন্ঠ চন্ডীপুলের নর্থ ইস্ট মেডিকেল কলেজে হাসপাতাল ও নগরীর আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে করোনা আক্রান্তরা ভর্তি হতে পারবেন। তবে সরকারের সঙ্গে কোন চুক্তি না হওয়ায় এই দুটি হাসপাতালে চিকিৎসা ব্যয় তুলনামূলক বেশি হবে।

সোমবার দুপুরে সিলেট প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়।

নগরীর দরগা গেইট এলাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম আহমদ। গত এক সপ্তাহে সিলেটে বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে কয়েকজনের মৃত্যুর ঘটনায় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুঃখ ও শোক প্রকাশ করা হয়। পাশাপাশি নন-কোভিড হাসপাতালে কেউ গেলে চিকিৎসা ছাড়া কাউকে ফিরিয়ে দেওয়া হবে না বলে জানানো হয়। প্রয়োজনে হাসপাতালের অ্যাম্বুলেন্সও দেওয়ার ঘোষণা দেন তারা।

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে কোভিড-১৯ রোগীর চিকিৎসা না দেওয়া প্রসঙ্গে ডা. নাসিম আহমদ বলেন, করোনাভাইরাস রোগীদের চিকিৎসার জন্য আমাদের বেসরকারি হাসপাতালের অবকাঠামো প্রস্তুত নয়। প্রতিটি হাসপাতালের প্রবেশ ও বাহির হওয়ার পথ একটি। ফলে করোনা আক্রান্তদের চিকিৎসা দিলে অন্য রোগীরাও আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তিনি বলেন, কোভিড রোগী ভর্তি করলে অনেক সময় নন-কোভিড রোগীরা চিকিৎসা অসম্পূর্ণ রেখে চলে যান। এ ছাড়া স্থানীয় বাসিন্দারাও বাঁধা দেন।

ডা. নাসিম আহমদ আরও বলেন, করোনা সংক্রমণ শুরু হওয়ার পরপর নর্থ ইস্ট মেডিকেল কলেজ  হাসপাতালকে সম্পূর্ণভাবে কোভিড-১৯ চিকিৎসার জন্য নিবেদিত করার প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। এই প্রস্তাব এখনও চূড়ান্ত অনুমোদন লাভ করেনি। যদিও ঢাকার অনেকগুলো ও চট্টগ্রামের দুটি বেসরকারি হাসপাতালে সরকারি ব্যবস্থায় কোভিড-১৯ এর চিকিৎসা প্রদান করা হচ্ছে। কিন্তু সিলেটে এখন পর্যন্ত এ ব্যাপারে কোন উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান তিনি।

গত রোববার অ্যাসোসিয়েশনের জরুরি সভায় মাউন্ট এডেরা হাসপাতাল ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল কোভিড-১৯ এর চিকিৎসা করবে বলে সিদ্ধান্ত হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এই দুটি হাসপাতাল ছাড়া অন্য কোন হাসপাতালে রোগী গেলে তাদের আইসোলেশনে রেখে অক্সিজেন প্রদান করে রোগীর পছন্দমত কোভিড-১৯ চিকিৎসার হাসপাতালে প্রেরণ করা হবে। এ ক্ষেত্রে প্রয়োজনে রোগীকে হাসপাতালের অ্যাম্বুলেন্স প্রদান করা হবে।

সোমবার সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মাহমুদ হাসান ও অধ্যাপক ডা. আবু ইউসুফ ভূইয়া, সাধারণ সম্পাদক ডা. মো. আজিজুর রহমান প্রমুখ।

শীর্ষ সংবাদ এর আরও খবর
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ইরানের হামলায় ইসরাইলে নিহত আরও ১, দুজনের অবস্থা আশঙ্কাজনক
ইরানের হামলায় ইসরাইলে নিহত আরও ১, দুজনের অবস্থা আশঙ্কাজনক
হাদি হত্যায় ভারতে গ্রেফতার দুজনকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাদি হত্যায় ভারতে গ্রেফতার দুজনকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
<span style='color:#ff0000;font-size:16px;'>সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল</span> <br> দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল
দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 
মূল্যস্ফীতি আবার বাড়ল
মূল্যস্ফীতি আবার বাড়ল
পৌরসভার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
পৌরসভার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২
ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২
পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top