logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সারাদেশ
3. করোনা আক্রান্ত ছেলের সাথে গোপনে বিয়ে, শ্বশুরবাড়ি লকডাউন

করোনা আক্রান্ত ছেলের সাথে গোপনে বিয়ে, শ্বশুরবাড়ি লকডাউন

প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২০, ১:০৭:১৯

কুষ্টিয়ার ভেড়ামারার ষোলদাগ এলাকার রাসেল নামে এক যুবক চাকরির সুবাদে ঢাকাতে থাকতেন। এসময় করোনা উপসর্গ দেখা দেওয়ায় গত ২৩ মে ঢাকাতে নমুনা দিয়েই বাড়ি চলে আসেন। এসেই গত রবিবার (২৪ মে) লুকিয়ে বিয়ে করেন ঈশ্বরদীতে। বিয়ের রীতিনীতি মেনে বৃহস্পতিবার (২৮ মে) বউ নিয়ে শ্বশুরবাড়িতে যান রাসেল।

শুক্রবার (২৯ মে) সকালে তার দেওয়া নমুনা রিপোর্ট করোনা পজিটিভ আসে। এ খবর জানার পরেই ঈশ্বরদী থেকে নতুন বউ নিয়ে ভেড়ামারায় চলে এসেছেন রাসেল।

করোনা আক্রান্ত ছেলের সঙ্গে গোপনে মেয়ের বিয়ে দিয়ে বিপাকে পড়েছেন মেয়ের পরিবার। বিষয়টি জানাজানি হলে ঈশ্বরদী থানা পুলিশ ওই বাড়িটি লকডাউন করেছেন।

প্রতিবেশী ইমরান হোসেন জানান, ওই যুবক বিয়ের পর নতুন বউকে তার ভেড়ামারার বাড়িতে নিয়ে ৪ দিন অবস্থান করেন। ঈশ্বরদী থেকে ভেড়ামারায় জামাই বাড়িতেও বেড়াতে যান মেয়ের পরিবারের লোকজন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, বর্তমানে নব-দম্পতি ভেড়ামারায় অবস্থান করছেন। যেহেতু বর করোনা পজিটিভ তাই আমরা তার শ্বশুরবাড়ি লকডাউন করেছি। সেই সঙ্গে করোনা পজিটিভ বর যাতে শ্বশুরবাড়িতে আর না আসে এজন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং বাড়ি থেকে কাউকে বাইরে বের না হতে নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ির সবার নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।

এদিকে করোনা পজিটিভ রাসেলের কোনো তথ্য অফিসিয়ালভাবে ভেড়ামারা উপজেলা প্রশাসনের কাছে আসেনি বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ।

তিনি জানান, রাসেল করোনা পজিটিভ এমন কোনো তথ্য অফিসিয়ালি আমাদের কাছে আসেনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তবে ঈশ্বরদী থানা যদি আমাদের সহযোগিতা চাই তাহলে আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, কুষ্টিয়া জেলায় অদ্যাবধি ৫৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। বহিরাগত বাদে জেলায় এর মধ্যে দৌলতপুরে ১৯, ভেড়ামারায় ৬, মিরপুরে ১০, কুষ্টিয়া সদরে ৭, কুমারখালীতে ১১, খোকসায় ৪ জন। এর মধ্যে পুরুষ ৪৩ জন এবং নারী ১৪ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৩৩ জন রোগী।

সারাদেশ এর আরও খবর
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা

স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড

স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড

‘আমার ধান খেয়ে ফেলছে বাবুই পাখি, আমি খাব কি-তাই ধ্বংস করেছি’

‘আমার ধান খেয়ে ফেলছে বাবুই পাখি, আমি খাব কি-তাই ধ্বংস করেছি’

এক মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

এক মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

সর্বশেষ সংবাদ
চতুর্থবার টাওয়ার হ্যামলেটসে মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
চতুর্থবার টাওয়ার হ্যামলেটসে মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
লন্ডনের নিউহ্যামের মেয়র হলেন ফরহাদ হোসেন
লন্ডনের নিউহ্যামের মেয়র হলেন ফরহাদ হোসেন
রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা
রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা
তিন ঘণ্টায় ৪০ পুরুষের কুপ্রস্তাব পেলেন ছদ্মবেশী নারী পুলিশ কমিশনার
তিন ঘণ্টায় ৪০ পুরুষের কুপ্রস্তাব পেলেন ছদ্মবেশী নারী পুলিশ কমিশনার
সিলেটের বাইশটিলায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে
সিলেটের বাইশটিলায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে
মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’
মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’
শিক্ষার্থীদের সহায়তার জন্য সহযোগী বই থাকবে: শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সহায়তার জন্য সহযোগী বই থাকবে: শিক্ষামন্ত্রী
সৌদি-কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজে ফের মার্কিন অভিযানের প্রস্তুতি
সৌদি-কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজে ফের মার্কিন অভিযানের প্রস্তুতি
গীতি, নৃত্য এবং ফ্যাশন শো’তে ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীরা
গীতি, নৃত্য এবং ফ্যাশন শো’তে ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীরা
মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই
মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই
চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা
চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা
শুভেন্দুই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী
শুভেন্দুই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী
যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনে ধাক্কা খেল লেবার পার্টি, এগিয়ে রিফর্ম ইউকে
যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনে ধাক্কা খেল লেবার পার্টি, এগিয়ে রিফর্ম ইউকে
ফলাফলের অপেক্ষা
লন্ডনের টাওয়ার হ্যামলেটস ও নিউহ্যাম বারায় মেয়র পদ কি বাংলাদেশীদের দখলে?
ফলাফলের অপেক্ষা
লন্ডনের টাওয়ার হ্যামলেটস ও নিউহ্যাম বারায় মেয়র পদ কি বাংলাদেশীদের দখলে?
পদত্যাগ করবেন না মমতা
পশ্চিমবঙ্গে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন?
পদত্যাগ করবেন না মমতা
পশ্চিমবঙ্গে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন?

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top