logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. স্বাস্থ্যকর্মীদের উপর হাইড্রোক্সিক্লোরোকুইন পরীক্ষা শুরু যুক্তরাজ্যে 

স্বাস্থ্যকর্মীদের উপর হাইড্রোক্সিক্লোরোকুইন পরীক্ষা শুরু যুক্তরাজ্যে 

প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২০, ৩:৩১:৩৮

হাইড্রোক্সিক্লোরোকুইন

করোনা ভাইরাস (কভিড-১৯) আক্রান্তদের চিকিৎসায় ম্যালেরিয়া সারাতে ব্যবহৃত দু’টি ওষুধের কার্যকারিতা নির্ধারণে পরীক্ষা শুরু হয়েছে যুক্তরাজ্যে। যুক্তরাজ্যের পাশাপাশি এশিয়া, ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও ইউরোপের অন্যান্য দেশের ৪০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মীর উপর এ পরীক্ষা চালানো হবে।

করোনা আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন কিন্তু করোনায় আক্রান্ত হননি এমন স্বাস্থ্যকর্মীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের তিন মাস ধরে ক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন বা একটি প্ল্যাসেবো দেয়া হবে। খবর বিবিসি’র।

খবরে বলা হয়, করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহারের কথা অনেকদিন ধরেই বলে আসছেন অনেকে। যদিও করোনা সারাতে এর কোনো কার্যকারিতার প্রমাণ পাওয়া যায়নি। ওষুধটি অনিরাপদ বলেও দাবি করেছেন অনেক চিকিৎসক।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প করোনা সংক্রমণ এড়াতে হাইড্রোক্সিক্লোরোকুইন নিচ্ছেন বলে জানান। তার এই ঘোষণা তীব্রভাবে সমালোচিত হয়েছে। এর আগেও তিনি ওষুধটি করোনা প্রতিরোধে কার্যকর বলে দাবি করেছেন। যদিও এখন পর্যন্ত তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। উল্টো বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভুল ব্যবহারে মানুষের জন্য এটা ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

বিবিসি জানিয়েছে, চার মহাদেশের মধ্যে যুক্তরাজ্য, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, ক্যাম্বোডিয়া ও ইতালিতেও গবেষকরা ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ নিয়ে পরীক্ষা চালাবেন। যুক্তরাজ্যে ইংল্যান্ডের ব্রাইটন ও অক্সফোর্ডে এ পরীক্ষা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার ব্রাইটন অ্যান্ড সাসেক্স ইউনিভার্সিটি হসপিটালস এবং অক্সফোর্ডের জন র‍্যাডক্লিফ হসপিটালে অংশগ্রহণকারীদের তালিকাভুক্ত করা শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাজ্যে মোট ২৫টি জায়গায় এ পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে। সেখানে অংশগ্রহণকারী স্বাস্থ্যকর্মীদের হয়তো হাইড্রোক্সিক্লোরোকুইন বা একটি প্ল্যাসেবো দেয়া হবে। করোনা রোগীদের দেখাশোনা করছেন কিন্তু এখনো করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হননি এমন সকল স্বাস্থ্যকর্মী এ পরীক্ষার অংশ নিতে পারবেন।

প্রত্যাশা করা হচ্ছে, চলতি বছরের শেষের দিকে সেখানের পরীক্ষার ফল পাওয়া যাবে। অন্যদিকে, এশিয়ায় অংশগ্রহণকারীদের ক্লোরোকুইন বা প্ল্যাসেবো দেয়া হবে। পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে, ক্লোরোকুইন বা হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারে করোনা সংক্রমণ থেকে রেহাই পাওয়া যায় কিনা।

পরীক্ষার প্রধান গবেষকদের একজন, ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের অধ্যাপক নিকোলাস হোয়াইট বলেন, ওষুধ দু’টি করোনার বিরুদ্ধে কার্যকর কিনা তা তারা জানেন না। তবে এ ধরনের বিশাল আকারের নিয়ন্ত্রিত পরীক্ষার মাধ্যমে সেটা পরিষ্কার হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন তারা।

অপর এক গবেষক, ব্রাইটন অ্যান্ড সাসেক্স মেডিক্যাল স্কুলের অধ্যাপক মার্টিন লিওয়িলিন বলেন, বিস্তৃত পরিসরে ব্যবহারের জন্য নিরাপদ ও কার্যকরী কোনো টিকা আসতে অনেক দেরি হতে পারে। ক্লোরোকুইন বা হাইড্রোক্সিক্লোরোকুইনের মতো সহনীয় কোনো ওষুধ যদি করোনা সংক্রমণের হার কমাতে পারে তাহলে সেটা খুব চমৎকার ব্যাপার হবে।

প্রসঙ্গত, ওষুধ দুটি জ্বর ও প্রদাহ কমাতে খুবই কার্যকরী। সাধারণত ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হিসেবে পরিচিতি থাকলেও রিউমাটয়েড আথ্রাইটিস ও লুপাস সারাতেও এগুলো ব্যবহৃত হয়ে থাকে।

ইউ কে এর আরও খবর
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া

যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া

প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

সর্বশেষ সংবাদ

এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top