logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার এডিপি অনুমোদন

২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার এডিপি অনুমোদন

প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২০, ৫:২৭:৩৪

আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতকে গুরুত্ব দিয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।

মঙ্গলবার এনইসি সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এডিপির এ চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জানান, স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর জন্য ৯ হাজার ৪৬৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে এবং এর ফলে এডিপির পুরো আকার দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৬১১ কোটি টাকা।

মূল এডিপির ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে এবং বিদেশি উৎস থেকে ৭০ হাজার ৫০২ কোটি টাকার সংস্থান করা হবে।

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ৯ হাজার ৪৬৬ কোটি টাকার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ৫ হাজার ৫৭৮ কোটি এবং বিদেশি উৎস থেকে ৩ হাজার ৮৮৮ কোটি টাকার সংস্থান হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ৮৯ প্রকল্পসহ আগামী অর্থবছরের মোট উন্নয়ন প্রকল্পের সংখ্যা ১ হাজার ৬৭৩ হবে।

এডিপির আওতায় ১ হাজার ৫৮৪টি প্রকল্প থাকছে এবং এর মধ্যে ১ হাজার ৪৫৬টি বিনিয়োগ প্রকল্প, ১২৭টি প্রযুক্তি সহায়তা প্রকল্প এবং বাকিগুলো জেডিসিএফ এর অর্থায়ন করা প্রকল্প।

খাতভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে পরিবহনে। এ খাতে প্রায় ৫২ হাজার ১৮৩ কোটি (২৫ দশমিক ৪৪ শতাংশ) টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এরপর ধারাবাহিকভাবে ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ণ খাতে প্রায় ২৫ হাজার ৭৯৫ কোটি (১২ দশমিক ৫৭ শতাংশ), বিদ্যুতে প্রায় ২৪ হাজার ৮০৪ কোটি (১২ দশমিক ০৯ শতাংশ), শিক্ষা ও ধর্ম খাতে ২৩ হাজার ৩৯০ কোটি (১১ দশমিক ৪০ শতাংশ), বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে প্রায় ১৮ হাজার ৪৪৮ কোটি (৮ দশমিক ৯৯ শতাংশ), গ্রামীণ অর্থনীতি ও পরিবার কল্যাণ খাতে প্রায় ১৩ হাজার ৩৩ কোটি (৬ দশমিক ৩৫ শতাংশ), কৃষিতে প্রায় ৮ হাজার ৩৮২ কোটি (৪ দশমিক ০৯ শতাংশ), পানি সম্পদে প্রায় ৫ হাজার ৫২৭ কোটি (২ দশমিক ৬৯ শতাংশ) এবং জনপ্রশাসনে প্রায় ৪ হাজার ৪৮ কোটি (১ দশমিক ৯৭ শতাংশ) টাকা বরাদ্দ দেয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ সর্বাধিক বরাদ্দ পাবে ৩১ হাজার ১৩১ কোটি টাকা, এরপর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ২৪ হাজার ৮২৫ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগ ২৪ হাজার ৮০৪ কোটি টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১৭ হাজার ৩৮৯ কোটি টাকা, রেলপথ মন্ত্রণালয় ১২ হাজার ৯৯১ কোটি টাকা, স্বাস্থ্যসেবা বিভাগ ১০ হাজার ৫৪ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ ৯ হাজার ৮৬৫ কোটি টাকা, প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ ৯ হাজার ৪০৪ কোটি টাকা, সেতু বিভাগ ৭ হাজার ৯৭৩ কোটি টাকা এবং পানিসম্পদ মন্ত্রণালয় ৬ হাজার ২৬৯ কোটি টাকা পাবে।

বিদায়ী অর্থবছরে স্বায়ত্তশাসিত সংস্থাগুলো ছাড়াই প্রকল্পের সংখ্যা ছিল ১ হাজার ৭৪৪টি। আর এডিপির আকার ছিল ২ লাখ ২ হাজার ৭২১  কোটি টাকা, তবে পরে তা সংশোধন করে ১ লাখ ৯২ হাজার ৯২১ কোটি টাকা করা হয়।

জাতীয় এর আরও খবর
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

সর্বশেষ সংবাদ
‘এ ম্যান অব অ্যাকশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন, লন্ডনে বিশিষ্টজনের মিলনমেলা
‘এ ম্যান অব অ্যাকশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন, লন্ডনে বিশিষ্টজনের মিলনমেলা
টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়
টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
<span style='color:#ff0000;font-size:16px;'>শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে  প্রধানমন্ত্রী তারেক রহমান</span> <br> জনগণের টাকা আর পাচার হতে দেব না
শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top