logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. জীবনের ঝুঁকি নিয়ে যাঁরা কাজ করছেন, পুরস্কৃত হবেন: প্রধানমন্ত্রী

জীবনের ঝুঁকি নিয়ে যাঁরা কাজ করছেন, পুরস্কৃত হবেন: প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২০, ৩:২১:৫৭

সিলেট মিরর ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য খাতে যাঁরা নিয়োজিত আছেন, তাঁদের পুরস্কৃত করা হবে। কিন্তু যাঁরা পালিয়ে আছেন, তাঁরা এই প্রণোদনা পাবেন না।

আজ মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন আজ।

শেখ হাসিনা বলেছেন, দুঃসময় আসছে। এপ্রিল মাসে করোনাভাইরাস ব্যাপকভাবে হানা দিতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস মোকাবিলায় যাঁরা জীবন বাজি রেখে কাজে নিয়োজিত, তাঁদের তিনি পুরস্কৃত করতে চান। তাঁদের তালিকা করতে বলেছেন তিনি। তাঁদের তিনি সম্মানী দিতে চান। তাঁরা বিশেষ ইনস্যুরেন্স পাবেন। দায়িত্ব পালনকালে কেউ আক্রান্ত হলে তাঁর চিকিৎসার সব ব্যবস্থা সরকার নেবে। পদমর্যাদা অনুযায়ী ৫ থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্যবিমা করা হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে এই বিমা পাঁচ গুণ বাড়ানো হবে। যাঁরা করোনার সময় কাজ করছেন, জীবনের ঝুঁকি নিচ্ছেন, এই প্রণোদনা তাঁদের জন্য। আর যাঁরা পালিয়ে আছেন, তাঁরা এই প্রণোদনা পাবেন না। ভবিষ্যতে তাঁরা ডাক্তারি করতে পারবেন কি না, সে চিন্তাও করতে হবে। কেউ যদি এখন কাজে আসতে চান, তবে তিন মাস তাঁর কাজ দেখে তাঁদের কথা চিন্তা করা হবে। কাউকে শর্ত দিয়ে কাজে আনবেন না তিনি।

প্রধানমন্ত্রী আজ তাঁর ভিডিও কনফারেন্সে বিনা চিকিৎসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুর বিষয়টি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘রোগী কেন ফেরত যাবে? রোগী দ্বারে দ্বারে ঘুরে কেন মারা যাবে? রোগী কোথায় কোথায় গেছে, সেসব ডাক্তারের নাম জানতে চাই।’

প্রধানমন্ত্রী আজ সামাজিক সুরক্ষা কর্মসূচির বাইরে যাঁরা আছেন এবং করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়েছেন, তাঁদের জন্য রেশনের ব্যবস্থা করতে বলেছেন। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাঁরা রেশন কার্ড করতে পারবেন।

শেখ হাসিনা বলেন, যাঁরা দিন এনে দিন খান, ছোটখাটো ব্যবসা-বাণিজ্য করেন, তাঁদের কাজ বন্ধ হয়ে আছে। তাঁরা নানা ধরনের কষ্ট সহ্য করছেন। অনেকে আছেন, যাঁরা অনুদান নেবেন না, কিন্তু কিনে খেতে চান, তাঁদের জন্য ব্যবস্থা করতে হবে। যাঁরা হাত পাততে পারবেন না, তাঁদের তালিকা করতে হবে। তাঁদের বাচ্চা নিয়ে যাতে কষ্ট না হয়।

প্রধানমন্ত্রী বলেন, এতটুকু মাটিও যেন অনাবাদি না থাকে। তিনি এ ব্যাপারে কৃষিমন্ত্রী, মৎস্যমন্ত্রীকে বলেছেন।

দুর্ভোগের সময় কেউ অনিয়ম করলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে বলেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘রোগ লুকাবেন না। এটা লজ্জার বিষয় না।’

মাঠপর্যায়ে যাঁরা করোনাভাইরাস মোকাবিলায় কাজ করছেন, প্রশাসন, সেনাবাহিনী, পুলিশসহ সবাইকে ধন্যবাদ দিয়েছেন শেখ হাসিনা।

জাতীয় এর আরও খবর
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা

সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

সর্বশেষ সংবাদ
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে জামায়াত আমির</span> <br> সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top