logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. জাতীয়
3. করোনাভাইরাস: দেশে খাদ্য সংকট হবে না বলে দাবি মন্ত্রীর

করোনাভাইরাস: দেশে খাদ্য সংকট হবে না বলে দাবি মন্ত্রীর

প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২০, ৮:৪৬:২৮

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশে খাদ্য সংকট হবে না বলে বুধবার দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, ‘করোনার কারণে খাদ্য সংকট হবে না, পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে, ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। অনেক খাদ্য কিনে মজুদ করারও প্রয়োজন নেই।’

খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলমান বাজার মনিটরিং বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসকে পুঁজি করে কেউ যদি বাজার অস্থিতিশীল করতে চায়, বাড়তি সুবিধা নিতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কেউ যদি মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। চালের প্রচুর মজুদ আছে। কাউকে অযথা দু-তিন মাসের চাল মজুদ করার দরকার নেই।’

করোনাভাইরাসের জন্য চাল-গম নিয়ে ভোক্তাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কোনো ব্যবসায়ী বা মিলার যদি বর্তমান পরিস্থিতিকে পুঁজি হিসেবে ব্যবহার করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে সরকার কোনোক্রমেই চুপচাপ বসে থাকবে না। ‘আমাদের পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। শুধু মজুদই নয়, আমরা ওএমএসে চাল বিতরণের জন্য মিলারদের চিঠি দিয়েছি। তারা চাল নিয়ে বাজারে বিক্রি করবেন। এবং আমাদের আটা বিক্রি সব সময় চলছে, চলবে।’

মন্ত্রী জানান, এ মুহূর্তে দেশে ১৭ লাখ ৩৯ হাজার ৪৯৫ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে। যার মধ্যে গম ৩ লাখ ১৯ হাজার মেট্রিক টন, বাকি সব চাল। গত বছর এ মজুদের পরিমাণ ছিল ১৫ লাখ ৪৪ হাজার মেট্রিক টন।

‘প্রকৃত ব্যবসায়ী ও মিলারদের উচিত মানবতার প্রশ্নে আরও সেবা করা। সেখানে কেউ এটা (করোনা পরিস্থিতি) নিয়ে বাড়তি সুযোগ নেয়ার চেষ্টা করলে খাদ্য মন্ত্রণালয় সে বিষয়ে নজর রাখবে। আমরা মনিটরিং আরও জোরদার করছি। রোজাকে সামনে রেখে যাতে কোনো প্রকারের অবৈধ ব্যবসা কেউ করতে না পারে আমরা সে ব্যাপারে সচেষ্ট আছি। ভোক্তাদের চিন্তিত হওয়ার কিছু নেই। কেউ মজুদ করে (ভোক্তাদের) কষ্টে ফেলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ আমরা বাইরে থেকে চাল আমদানি করব। চালের দাম আমরা বাড়তে দেব না,’ যোগ করেন সাধন চন্দ্র মজুমদার।

তার মতে, ২৫ দিন পর হাওরের ধান পাওয়া যাবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই।

অতিরিক্ত খাদ্য কিনে মজুদ করা ভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘কোনো চালের সংকট নেই। অযথা বাড়তি চাল ক্রয়ের প্রয়োজন নেই। ব্যবসায়ীরা বাজে কথা বলে করোনার অজুহাত দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব। আমাদের ২৫টি মনিটরিং টিম আছে। প্রয়োজনে তা আরও বাড়াবো। শুধু খাদ্য মন্ত্রণালয় নয়, বাণিজ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর সেলও মনিটরিং করছে। আমরা শক্ত অবস্থানে আছি।’

বাড়তি খাদ্য বিক্রি না করার বিষয়ে ব্যবসায়ীদের কোনো বার্তা দেয়া হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এ বার্তার চিঠি আমরা ইতোমধ্যে প্রস্তুত করেছি। আমরা স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়, ব্যবসায়ী এবং এফবিসিসিআইসহ সব জায়গায় চিঠি দিচ্ছি। আমরা অসাধু ব্যবসায়ীদের ধরতে পারলে কী ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি হবে আপনারা তা জানতে পারবেন। যে শাস্তি হবে তাতে আপনারা বাহবা দেবেন।’

জাতীয় এর আরও খবর
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top