logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সাহিত্য ও সংস্কৃতি
3. বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইয়ে ব্যাপক আগ্রহ ত্রিপুরাবাসীর

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইয়ে ব্যাপক আগ্রহ ত্রিপুরাবাসীর

প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২০, ২:৩৪:৫৫

আগরতলা (ত্রিপুরা) : চলছে ৩৮তম আগরতলা বইমেলা। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার পার্শ্ববর্তী হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে বড় পরিসরে আয়োজিত এই বছরের বইমেলায় রয়েছে বঙ্গবন্ধু প্যাভেলিয়ন, বাংলাদেশ। এই প্যাভেলিয়নটি মেলায় আসা পাঠক-দর্শকদের অন্যতম আকর্ষণের একটি জায়গা।

প্যাভেলিয়নের দায়িত্বে থাকা আমীর আমজাদ মুন্না জানান, এবছর মোট ১৪টি প্রকাশনা সংস্থা এই বইমেলায় অংশ নিয়েছে। বাংলাদেশের লেখক-কবিদের লেখা গল্প, কবিতা, প্রবন্ধসহ সাহিত্যের সব ধরনের বই রয়েছে। এবছর বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী তাই এই বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে এখানে আনা হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই।

প্যাভেলিয়নের এক দিকে আলাদা করে সাজিয়ে রাখা হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইগুলো। ত্রিপুরাবাসীর মধ্যে বঙ্গবন্ধুর বইকে নিয়ে আগ্রহ কেমন? এর উত্তরে তিনি জানান, সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। বাংলাদেশ স্টলে আসা লোকজন বই কিনুক আর না কিনুক বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই হাতে নিয়ে দেখছে। তাছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই অনেক বিক্রি হচ্ছে। এ থেকে বোঝা যায়, বাংলাদেশের মতো ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে বঙ্গবন্ধু সমান জনপ্রিয়।

বইয়ের সামগ্রিক বিক্রির বিষয়ে প্রশ্ন করা হলে কিছুটা হতাশার সুরে তিনি বলেন, গত বছর বই মেলায় যে পরিমাণ বিক্রি হয়েছিল, এবছর তার অর্ধেকও বিক্রি হয়নি। হঠাৎ করে বিক্রি কমে যাওয়ার কারণ কি? তবে কী বই পড়ার প্রতি মানুষ আগ্রহ হারাচ্ছেন? এর উত্তরে আমীর আমজাদ মুন্না বলেন, মানুষ বইয়ের প্রতি আগ্রহ হারাচ্ছেন ঠিক তা নয়।

‘এবছর আগরতলা বইমেলার স্থান পরিবর্তন করা হয়েছে। আগে প্রতি বছর বইমেলা আগরতলা শহরের মধ্যে হতো, এবছর বইমেলাকে শহরের ভেতর থেকে বের করে শহরতলীর হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে নিয়ে আসা হয়েছে। তাই মানুষ তুলনামূলকভাবে কিছুটা কম আসছেন। ফলে তারা আশঙ্কায় রয়েছেন যে খরচ উঠবে কিনা।’

আগরতলাস্থ বাংলাদেশ সহকারি হাইকমিশনের সহকারি হাইকমিশনার কিরীটি চাকমাও তার পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু প্যাভেলিয়ন ঘুরে গেছেন বলে জানান আমীর আমজাদ মুন্না।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) থেকে আগরতলায় শুরু হয়েছে ৩৮তম আগরতলা বইমেলা ২০২০ এবং তা চলবে আগামী ৮মার্চ পর্যন্ত।

সাহিত্য ও সংস্কৃতি এর আরও খবর
লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত

লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত

গীতি, নৃত্য এবং ফ্যাশন শো’তে ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীরা

গীতি, নৃত্য এবং ফ্যাশন শো’তে ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীরা

বিজয় দিবস

বিজয় দিবস

যুক্তরাজ্যের ত্রয়োদশ বইমেলার প্রথম দিন
উপচেপড়া উপস্থিতিতে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ

যুক্তরাজ্যের ত্রয়োদশ বইমেলার প্রথম দিন
উপচেপড়া উপস্থিতিতে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top