logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. এখনো বেসামাল ওসমানীনগরের পেঁয়াজ বাজার

এখনো বেসামাল ওসমানীনগরের পেঁয়াজ বাজার

প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০১৯, ৯:২৭:৫১

ওসমানীনগরে ইচ্ছে মত দরে পেঁয়াজ বিক্রি করছেন বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের লোকজন। রবিবার উপজেলার একাধিক বাজার ঘুরে সর্বনিম্ন ৬৫ থেকে সর্বোচ্চ ১০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে।

সিলেটের বিভিন্ন স্থানে পেঁয়াজের দর সহনীয় পর্যায়ে চলে এলেও সঠিক বাজার মনিটরিংয়ের অভাবে ওসমানীনগরের হাট-বাজারগুলোতে পেঁয়াজের দর এখনো বেসামাল। এতে সাধারণ লোকজন মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। দরিদ্র পরিবারের রান্নার উপকরণ থেকে বাদ পড়েছে পেঁয়াজ। উপজেলার বড় বড় বাজারগুলোতে পেঁয়াজের দর কিছুটা কমলেও ছোট ছোট বাজারে এখনো পেঁয়াজের মূল্য লাগামহীন।

রবিবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ময়না বাজারে ৯০-১০০, জামতলা বাজারে ৯০-৯৫, কলারাই, খাদিমপুর, বুরুঙ্গা, কালনীরচর ও শেরপুর নতুন বাজার এলাকায় ৮০-৮৫ টাকা, উমরপুর, দয়ামীর, তাজপুর ও কুরুয়া বাজারে ৭০-৭৫ এবং উপজেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে ৬৫-৭০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। ক্রেতা সাধারণের অভিযোগ মফস্বলের বাজারগুলোতে প্রশাসনিক মনিটরিং ব্যবস্থা বা নজর না থাকায় এমন অবস্থা চলছে। উপজেলা প্রশাসন পেঁয়াজের দর বৃদ্ধির খবরে মাত্র একটি বাজারে লোক দেখানো অভিযান পরিচালনা করলেও মফস্বলের বাজারগুলোতে অভিযানের প্রয়োজন বোধ করেননি। এতে সিলেটের অন্যান্য স্থানে পেঁয়াজের মূল্য হ্রাস পেলেও ওসমানীনগরের হাট-বাজারগুলোতে এর কোন প্রভাবই পড়েনি।

সম্প্রতি ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবর পেয়ে একরাতের ব্যবধানে কেজি প্রতি ৭০-৭৫ টাকা দর বাড়িয়ে পেঁয়াজ বিক্রি শুরু করে ব্যবসায়ীরা। দর বৃদ্ধির আগে অনেক ব্যবসায়ী পেঁয়াজ গোদামজাত করেও রাখেন। এর দু’দিন পর ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোয়ালাবাজারে কিছুক্ষণ অভিযান পরিচালনা করে পেঁয়াজের দর কমানোর নির্দেশ দিলেও এতে প্রকৃতপক্ষে কোন সুফল পায়নি ক্রেতা সাধারণ।

উপজেলার নিজ ব্রাহ্মনগ্রামের নজির হোসেন বলেন, বাজারে প্রচুর পেঁয়াজ থাকলেও ব্যবসায়ীরা দর কমাচ্ছে না। প্রশাসনের সঠিক মনিটরিং না থাকায় এখনো উচ্চমূল্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আমাদের মতো নিম্ন আয়ের অনেকে পেঁয়াজ খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে।

ময়নাবাজার এলাকার ফয়ছল মিয়া বলেন, আমরা ওসমানীনগরের সীমান্তবর্তী এলাকার বাসিন্দা। সব সময়ই আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাড়তি মূল্যে কিনতে হয়। মফস্বলের ছোট বাজারগুলোতে কখনো মনিটরিং হয় না। ইদানিং পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি আমাদের ভাবিয়ে তুলেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, কম দরে পেঁয়াজ বিক্রির জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের নির্দেশ দেয়া হয়েছে। দু-একদিনের মধ্যে আবারো অভিযান পরিচালনা করে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

প্রচ্ছদ এর আরও খবর
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top