logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. জুভেন্টাস-ইন্টার মিলান আগুনে লড়াই আজ

জুভেন্টাস-ইন্টার মিলান আগুনে লড়াই আজ

প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০১৯, ৭:৫৬:১৮

এই দ্বৈরথের আদুরে নাম ‘ডার্বি দ্য ইতালিয়া’। অর্থাৎ, ইতালিয়ান ডার্বি। জুভেন্টাস-ইন্টার মিলানের মুখোমুখি হওয়াটা যে দেশটির সবচেয়ে বড় ফুটবল রোমাঞ্চ, নামেই তো তা স্পষ্ট। আজ যুদ্ধ যুদ্ধ সাজের সেই আগুনে লড়াই।

এ দ্বৈরথে যুদ্ধের আবহ চিরকালীন; লড়াইয়ের ঝাঁজ চিরন্তন। কিন্তু প্রতিদ্বন্দ্বিতার মাত্রা যেন হালফিলে কমে গিয়েছিল অনেকটা। কমবে না কেন? ইতালিয়ান লিগকে যে নিজেদের একক সম্পত্তি বানিয়ে ফেলেছে জুভেন্টাস! টানা আট বছর সিরি ‘এ’ শিরোপা তাদের কাছ থেকে কেড়ে নিতে পারেনি কোনো দল। আর ইন্টার মিলানের সর্বশেষ হাসি ২০১০ সালে। যেবার হোসে মরিনহোর শিষ্যরা লিগের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ এবং ইতালিয়ান কাপের সাফল্যে জিতেছিল ত্রিমুকুট। ২০১০-১১ মৌসুমের পর তো লিগের শীর্ষ তিনেই থাকতে পারেনি কখনো।

এবার ইন্টার চ্যালেঞ্জ জানোচ্ছ স্কুদেত্তোর। যে কারণে প্রায় এক দশক পর আজ ইতালিয়ান ডার্বি ফিরছে নিজস্বতার সবটুকুন নিয়ে। গত মৌসুমে লিগে চতুর্থ হয়েছিল যে দলটি, চ্যাম্পিয়ন জুভেন্টাসের চেয়ে পিছিয়ে ছিল ২১ পয়েন্ট—সেই ইন্টার যে এবার নতুন মৌসুমের মুখোমুখি লড়াইয়ের আগে লিগ টেবিলের শীর্ষে! সেটিও ছয় ম্যাচে শতভাগ জয়ের রেকর্ডে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে।

জুভরাও যে খুব খারাপ ফর্মে আছে, তা নয়। লিগের একটিমাত্র ম্যাচ ড্র করেছে। চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ম্যাচেও জিতেছে ৩-০ গোলে। তবু যেন সব বারুদে বিস্ফোরণ ঘটছে না এখনো। দলের মতো অবস্থা সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোরও। ভালো খেলছেন, তবে চোখ ধাঁধানো নয়। কে জানে হয়তো ইন্টারের বিপেক্ষ এ ম্যাচের জন্যই জমিয়ে রেখেছেন সবটুকুন।

ইতালিয়ান লিগের মতো এত বড় ম্যাচ নেই আজ স্পেনে। তবে বার্সেলোনা-সেভিয়া ম্যাচের গুরুত্বও কম কিসে! বিশেষত বার্সার জন্য। তাদের মৌসুমের শুরুটা বড় ম্যাড়মেড়ে। তাতে নড়বড়ে হয়ে গেছে কোচ এর্নেস্তো ভালভের্দের চাকরি। বিকল্প হিসেবে রিভার প্লেতের কোচ মার্সেলো গ্যালার্দোর সঙ্গে নাকি এরই মধ্যে যোগাযোগ শুরু করেছে বার্সা কর্তৃপক্ষ। সে আগুনে আরো হাওয়া লাগত চ্যাম্পিয়নস লিগে ইন্টারের বিপক্ষে ম্যাচে পা হড়কালে। দ্বিতীয়ার্ধে লুই সুয়ারেসের দুটো জাদুকরী গোলে রক্ষা।

কিন্তু ভালভের্দের অবস্থান পোক্ত করার জন্য ধারাবাহিক ভালো ফলের বিকল্প নেই। লিগে যেমন ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে থেকে এ রাউন্ড শুরু করছে বার্সা। ২ পয়েন্টে এগিয়ে থাকা শীর্ষ দল রিয়াল মাদ্রিদ গ্রানাদার সঙ্গে জিতলে এগিয়ে যাবে ৫ পয়েন্টে। চাপ তখন আরো বাড়বে বার্সার ওপর। আর প্রতিপক্ষ সেভিয়ার ফর্মও খারাপ না; লিগে ১৩ পয়েন্ট তাদেরও। খেলাটি নু ক্যাম্পে হওয়া আর ইনজুরি কাটিয়ে লিওনেল মেসির ফর্মে ফেরার প্রতিশ্রুতিই ম্যাচের আগে যা খানিকটা স্বস্তি দিচ্ছে ভালভের্দেকে। এএফপি

খেলা এর আরও খবর
অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

সুইডেনের জালে নেদারল্যান্ডসের গোলোৎসব

সুইডেনের জালে নেদারল্যান্ডসের গোলোৎসব

টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়

টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ

সর্বশেষ সংবাদ
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর
মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর
সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল
সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল
ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস
ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস
অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন
কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন
লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে
লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে
জাতীয় স্বার্থে পদ্মা ব্যারেজ প্রকল্প গুরুত্বপূর্ণ : পানি সম্পদ মন্ত্রী
জাতীয় স্বার্থে পদ্মা ব্যারেজ প্রকল্প গুরুত্বপূর্ণ : পানি সম্পদ মন্ত্রী
কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ বাসিন্দা নিহত
কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ বাসিন্দা নিহত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top