logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. আশ্রয় পাননি বৃটেনে, দেশে ফিরে লাশ

আশ্রয় পাননি বৃটেনে, দেশে ফিরে লাশ

প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৭:১৯

সুরমা নিউজ:
বৃটেনে আশ্রয় প্রার্থনা করে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের দেবাশীষ চক্রবর্তী। ফলে তাকে বৃটেন ছাড়ার নির্দেশ দেয় বৃটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেবাশীষ ঠিকই দেশে ফিরে এসেছেন। তবে এর কয়েকদিনের মধ্যেই তাকে খুলনার রূপসা নদীতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখন তার জন্য শোক পালন করছেন অনেক বৃটিশ। তারা তাকে চমৎকার একজন যুবক হিসেবে আখ্যায়িত করছেন। তারাই বলছেন, দেবাশীষ মনে করতেন তাকে দেশে ফেরত পাঠানো হলে হত্যা করা হতে পারে। এসব নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে ইংল্যান্ডের অনলাইন স্টোক-অন-ট্রেন্ট অনলাইন। এতে বলা হয়েছে, দেবাশীষ অবস্থান করছিলেন ইংল্যান্ডের স্টোক অন ট্রেন্ট শহরের কেব্রিজ এলাকায়। তিনি সেখানে যাওয়ার পর আশ্রয় প্রার্থনা করেছিলেন। কিন্তু তা প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওই শহর থেকে বের হয়ে যেতে নির্দেশ দেয়। তিনি বাধ্য হয়ে দেশে ফিরে আসার কয়েক সপ্তাহ পরে নদীতে মৃত অবস্থায় পাওয়া যায়।

অনলাইনটি আরো লিখেছে, কব্রিজে অবস্থান করে হ্যানলি লাইব্রেরিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন তিনি। তার আশ্রয় প্রার্থনা চূড়ান্ত দফায় প্রত্যাখ্যান করা হয় এ বছরের শুরুর দিকে। ফলে তিনি দেশে ফেরত আসতে বাধ্য হন। তবে তিনি সবসময়ই আতঙ্কে ছিলেন যে, দেশে ফিরলেই তাকে হত্যা করা হতে পারে। ঠিকই দেশে ফেরার কয়েকদিন পরে তিনি নিখোঁজ হন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তার পরিবার মনে করে তাকে হত্যা করা হয়েছে। তার স্মরণে স্টোক অন ট্রেন্ট শহরে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত কুপার স্ট্রিটে আশা সদর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আয়োজন করেছে হ্যানলি ভিত্তিক দাতব্য সংস্থা আশা নর্থ স্টাফোর্ডশায়ার। এ দাতব্য সংস্থাটি ওই এলাকায় শরণার্থী ও আশ্রয় প্রার্থনাকারীদের বিষয়ে দেখভাল করে থাকে।

এ বিষয়ে ট্রাস্টি অ্যাঙ্গেলা গ্লেন্ডেনিং বলেছেন, ১০ বছর ধরে আমি শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের বিষয় দেখাশোনা করি। এ সময়ের মধ্যে একজন বা দু’জনকে বিমুখ হতে হয়েছে। তার অন্যতম দেবাশীষ। তিনি আরো বলেন, তার মৃত্যুতে আতঙ্ক ও হতাশা প্রকাশ করেছেন অনেকে। আবার অনেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। অ্যাঙ্গেলা গ্লেন্ডেনিং বলেন, দেবাশীষ আমাদেরকে বলেছিলেন, নিজ দেশে তিনি আতঙ্কিত থাকবেন। তবু তাকে দেশে ফিরতে হয়েছে। হয়তো তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন তার ক্ষেত্রে যা ঘটেছে সেই একই রকম পরিণতি অন্যদের ক্ষেত্রেও ঘটতে পারে বলে আমরা উদ্বিগ্ন।

এই দাতব্য সংস্থাটির প্রজেক্ট ম্যানেজার গডফ্রে সেমিনেগা (৫৩) বলেছেন, দেবাশীষ ছিলেন চমৎকার একজন মানুষ এবং খুবই বন্ধুবৎসল। তিনি অন্যদের সাহায্য করতে চাইতেন। আশা নামের এই প্রতিষ্ঠানে আইটি দক্ষতা দিয়ে তিনি লোকজনকে সাহায্য করতেন। কারণ, এই দাতব্য সংস্থায় যারা আসেন তারা হয়তো জীবনে কখনো কম্পিউটার ব্যবহার করেন নি অথবা কম্পিউটার দেখেনই নি। তিনি হ্যানলি লাইব্রেরিতেও কাজ করতেন। তিনি একজন উৎসর্গিত মানুষ ছিলেন। তিনি তার দক্ষতার ব্যবহার করতে চেয়েছিলেন। তার অভিজ্ঞতা দিয়ে অন্য মানুষদের সাহায্য করতে চেয়েছিলেন। তাকে খুব ‘মিস’ করবো আমরা।

ওদিকে মৃত্যুর পর দেবাশীষের পরিবার একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, গভীর দুঃখের সঙ্গে দেবাশীষের পরিবার তার অস্বাভাবিক মৃত্যুর ঘোষণা দিচ্ছে। পুলিশের কাছে ৮ই সেপ্টেম্বর রোববার তার নিখোঁজ হওয়ার কথা রিপোর্ট করা হয়। ৯ই সেপ্টেম্বর খুলনায় রূপসা নদীতে পাওয়া যায় তার মৃতদেহ।

ওদিকে বৃটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, আশ্রয় প্রার্থী সবার আবেদন সতর্কতার সঙ্গে তাদের ব্যক্তিগত ‘মেরিট’ যাচাই করা হয়।

জাতীয় এর আরও খবর
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

সর্বশেষ সংবাদ
‘এ ম্যান অব অ্যাকশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন, লন্ডনে বিশিষ্টজনের মিলনমেলা
‘এ ম্যান অব অ্যাকশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন, লন্ডনে বিশিষ্টজনের মিলনমেলা
টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়
টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
<span style='color:#ff0000;font-size:16px;'>শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে  প্রধানমন্ত্রী তারেক রহমান</span> <br> জনগণের টাকা আর পাচার হতে দেব না
শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top