logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. তথ্য ও প্রযুক্তি
  3. ইসরায়েল নিয়ে এলো বিদ্যুৎ চালিত বিমান

ইসরায়েল নিয়ে এলো বিদ্যুৎ চালিত বিমান

প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪২:৫৯

নিউজ ডেস্ক:
আকাশপথে মানুষের যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনার উদ্দেশ্য নিয়েই যাত্রা শুরু করে বিদ্যুৎ চালিত বিমান নির্মাণকারী ইসরায়েলি স্টার্টআপ ইভিয়েশন। সিঙ্গাপুরের ধনকুবের রিচার্ড চ্যান্ডলার এর ব্যক্তিগত বিনিয়োগ প্রতিষ্ঠান ক্লেরমন্ট গ্রুপই এর সিংহভাগ অর্থের যোগানদাতা। ক্লেরমন্ট গ্রুপ ৭০ শতাংশ শেয়ারের বিনিময়ে ৭ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলার বিনিয়োগ করেছে এই স্টার্টআপে।

ইভিয়েশন এর ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যমতে তারা বর্তমানে অ্যালিস এবং অর্কা নামের দুধরনের বিদ্যুৎ চালিত বিমান নিয়ে কাজ করছে। অ্যালিস নয় আসনের বিমান। এর কার্বন নিঃসরণ শূন্যের কোঠায়। কম শব্দের এই বিমান একবার বৈদ্যুতিক চার্জ গ্রহণ করে ভূমি থেকে ১০,০০০ ফুট উচ্চতায় ২৬০ নটস (ঘন্টা প্রতি ২৯৯ মাইল) গতিবেগে ৬৫০ মাইল পর্যন্ত উড়ে যেতে পারে। অ্যালিস এর লেজে একটি এবং দুই ডানার প্রান্তে দুটি, সর্বমোট তিনটি প্রপেলার রয়েছে যা এর নিখুঁত উড্ডয়নে সহায়তা করে। এর দৈর্ঘ্য ১২.২ মিটার এবং ডানার মোট বিস্তার ১৬.১৩ মিটার।

সম্প্রতি অনুষ্ঠিত ৫৩ তম আন্তর্জাতিক প্যারিস এয়ার শোতে ইভিয়েশন ঘোষণা করেছে যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিমান সংস্থা ‘কেপ এয়ার’ এই মডেলের বৈদ্যুতিক বিমান কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। প্রতিটি বিমানের বিক্রয় মূল্য হবে প্রায় ৪০ লক্ষ মার্কিন ডলার এবং ২০২২ সালের ভিতরেই বিমানগুলো হস্তান্তর করা সম্ভপর হবে।

অপরদিকে ইভিয়েশন এর অর্কা বিমান স্বয়ংক্রিয়ভাবে টেকঅফ এবং ল্যান্ডিং করতে সক্ষম। মডিউলার ডিজাইন সম্পন্ন এই বিমানের যন্ত্রাংশ খুব সহজেই অদল বদল করা যায়। বহুবিধ কাজে ব্যবহার উপযোগী এই বিমান দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। এর অপারেশন এবং রক্ষণাবেক্ষণ খরচ খুবই কম। এর দৈর্ঘ্য ৩ মিটার এবং ডানার মোট বিস্তার ৪.৫ মিটার।

ইভিয়েশন এর কর্তৃপক্ষ প্যারিস এয়ার শোতে অ্যালিস বিমানের ব্যবহার উপযোগী প্রোটোটাইপ প্রদর্শন করেন। এর প্রধান নির্বাহী ওমর বার ইয়োহে গত মঙ্গলবার এই প্রদর্শনীতে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে অ্যালিস বিমান সম্পর্কে বলেন, “এই বিমানটি সম্ভবত ভবিষ্যতের এমন নয়। এটা এখানেই আছে, প্রস্তুত এবং অপেক্ষা করছে।” প্রায় আড়াই বছরে নির্মিত এই বিমানটি তৈরি করতে ২১টি দেশের ১৬৪টি সরবরাহকারী প্রতিষ্ঠান সহযোগিতা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, হানিওয়েল যারা এর ফ্লাইট কন্ট্রোল কম্পিউটার সিস্টেম সরবরাহ করেছে, সিমেন্স এবং ম্যাগ্নিএক্স বৈদ্যুতিক মোটর এবং এর সাথে সংশ্লিষ্ট যন্ত্রাংশ সরবরাহ করেছে।

তথ্য ও প্রযুক্তি এর আরও খবর
চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা

চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা

ইলন মাস্কের স্টারলিংক সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট

ইলন মাস্কের স্টারলিংক সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট

ট্রাম্প–সি ফোনালাপের পর চীনা টিকটক হবে মার্কিন

ট্রাম্প–সি ফোনালাপের পর চীনা টিকটক হবে মার্কিন

বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, সাইবার বিশেষজ্ঞদের উদ্বেগ

বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, সাইবার বিশেষজ্ঞদের উদ্বেগ

সর্বশেষ সংবাদ
দলিল রেজিস্ট্রিকালে জমির শ্রেণি নির্ধারণ নিয়ে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর
দলিল রেজিস্ট্রিকালে জমির শ্রেণি নির্ধারণ নিয়ে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর
গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী : প্রধানমন্ত্রী
এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী : প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত</span> <br> হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান
টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top